By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ১০ কোটি টাকার চাঁদা, নইলে হত্যা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

১০ কোটি টাকার চাঁদা, নইলে হত্যা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অভিনেত্রী হিমাংশি খুরানা সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো গান বা সিনেমার জন্য নয়; বরং নিরাপত্তা-সংক্রান্ত একটি গুরুতর ঘটনার কারণে। পাঞ্জাবি এই অভিনেত্রী ও গায়িকা অভিযোগ করেছেন, তিনি প্রাণনাশের হুমকি ও বড় অঙ্কের চাঁদা দাবির মুখে পড়েছেন। কিন্তু কে এই হিমাংশি খুরানা, কীভাবে তিনি তারকা হয়ে উঠলেন, চলুন জেনে নেওয়া যাক।

শুরুর জীবন ও ক্যারিয়ার
১৯৯১ সালের ২৭ নভেম্বর ভারতের পাঞ্জাবের কিরতপুর সাহিবে জন্ম হিমাংশির। খুব অল্প বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। মাত্র ১৬ বছর বয়সে তিনি বিউটি প্যাজেন্টে অংশ নিতে শুরু করেন।
২০১০ সালে এক সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে ওঠেন। তবে ২০১১ সালে মিস লুধিয়ানা হওয়ার পর বিনোদনজগতে ব্যাপক পরিচিতি পান।

সংগীতজগতে পরিচিতি হিমাংশির জনপ্রিয়তা মূলত পাঞ্জাবি মিউজিক ভিডিও থেকেই শুরু। ২০১০ সালে তাঁর গান ‘জুড়ি-বিগ ডে পার্টি’ দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয়। পরে তিনি বিভিন্ন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেন, যেমন হার্ডি সান্ধু। তাঁদের হিট গান ‘সোচ’ তাঁকে আরও বেশি পরিচিত করে তোলে। এরপর তিনি জাসি গিল, বাদশাহ ও নিনজার মতো শিল্পীদের সঙ্গে কাজ করে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেন।

অভিনয়জীবন
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠা করেন হিমাংশি। তাঁর প্রথম উল্লেখযোগ্য ছবি ছিল পাঞ্জাবি সিনেমা ‘সাদা হক’। পরবর্তী সময়ে তিনি বলিউডেও কাজ করেন এবং ধীরে ধীরে পারফরমার হিসেবে পরিচিতি পান।

কেন এত জনপ্রিয় হলেন? ভারতজুড়ে তাঁর পরিচিতি সবচেয়ে বেশি বাড়ে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম মৌসুমে অংশ নেওয়ার পর। শোতে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং স্পষ্টভাষী উপস্থিতি নিয়ে প্রচুর আলোচনা হয়। সে সময় তাঁর ব্যক্তিগত জীবনও শিরোনামে আসে, বিশেষ করে সহপ্রতিযোগী অসিম রিয়াজের সঙ্গে সম্পর্ক নিয়ে।

সাম্প্রতিক হুমকি ও বিতর্ক
সাম্প্রতিক খবরে জানা গেছে, হিমাংশি খুরানা প্রাণনাশের হুমকি পেয়েছেন এবং তাঁর কাছে নাকি ১০ কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই হুমকির পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও হিমাংশি কাজ চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

শখের গাড়ি বিক্রি, চিকিৎসার বিল দিতে হিমশিম—নির্মাতার কঠিন লড়াই
টিভি নাটকে প্রথমে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকির আহমেদ
এক অধ্যায়ের সমাপ্তি, নতুন যাত্রার শুরু
ঈদে ফিরছে ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’
ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
জানুয়ারি ৮, ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি
জানুয়ারি ৬, ২০২৬
‘অবশেষে’ হোবার্টের জার্সি রিশাদের গায়ে
ডিসেম্বর ১২, ২০২৫
মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন
জানুয়ারি ৩, ২০২৬
বড়দিন উদযাপন  নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: পুলিশ সুপার
ডিসেম্বর ২১, ২০২৫
২০২৬ সালে চাকরি : ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করবেন যেভাবে
জানুয়ারি ৮, ২০২৬
ট্রাম্প ও নেতানিয়াহু-ই কি দাজ্জাল? জানুন সত্যিটা
মার্চ ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
এ আবার কোন নয়নতারা
বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া কে এই ফিলিপাইনের ফুটবলার
নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ
শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেল চাকসু নেতারা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?