ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রেকর্ড গতকাল হতে হতেও হয়নি। যুক্তরাষ্ট্র আশা জাগিয়েও করতে পারেন ২০০, নেদারল্যান্ডসের বিপক্ষে থামে ১৯৯ রানে। নেদারল্যান্ডস রানটা তাড়া করে জিতে গেলেও রেকর্ডটা হয়ে যেত।
এক টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ২০০ ছোঁয়ার সেই রেকর্ডটা অবশেষ হলো আজ। কলকাতার ইডেন গার্ডেনে ইতালির বিপক্ষে ২০২ রান করেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে যা ষষ্ঠ ২০০ ছাড়ানো ইনিংস। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপটা ভেঙে দিল ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের রেকর্ড। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাঁচবার ২০০ ছাড়িয়েছিল দলগুলো।
৫৫ ম্যাচের বিশ্বকাপ ২৯তম ম্যাচেই রেকর্ডটা ভেঙে গেল। এবার রেকর্ড কোন উচ্চতায় উঠবে কে জানে!
২০২৬ বিশ্বকাপে যত ২০০
| স্কোর | দল | বিপক্ষ | ভেন্যু |
|---|---|---|---|
| ২০৭/৪ | স্কটল্যান্ড | ইতালি | কলকাতা |
| ২১৩/৪ | দ. আফ্রিকা | কানাডা | আহমেদাবাদ |
| ২২৫/৫ | শ্রীলঙ্কা | ওমান | পাল্লেকেলে |
| ২০৯/৯ | ভারত | নামিবিয়া | দিল্লি |
| ২৩৫/৫ | আয়ারল্যান্ড | ওমান | কলম্বো (এসএসসি) |
| ২০২/৭ | ইংল্যান্ড | ইতালি | কলকাতা |

