By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: অদম্য আলপির স্বপ্ন যাত্রার গল্প
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

অদম্য আলপির স্বপ্ন যাত্রার গল্প

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ প্রথমবার নারী ফুটবল লিগে নাম লিখিয়েই বাজিমাত করেছে রাজশাহী স্টারস। দশে দশ জয়- নিরঙ্কুশ সাফল্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো অভিষেকেই ইতিহাস গড়েছে পদ্মাপাড়ের ক্লাবটি। যেখানে ২৯ গোল করে বড় ভূমিকা আলপি আক্তারের। ঋতুপর্না চাকমা, আফঈদা খন্দকার, তৃষ্ণা রানী, সুরভী প্রীতি, স্বপ্না রানীর মতো তারকার ভিড়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন সদ্যই অনূর্ধ্ব-১৯ বয়স ভিত্তিক থেকে আসন্ন এশিয়া কাপের জাতীয় দলে জায়গা করে নেওয়া প্রতিভাবান এ ফুটবলার। বাংলাদেশের নারী ফুটবল লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড সাবিনা খাতুনের। ২০১৯-২০২০ মৌসুমে এ কীর্তি গড়েছিলেন ‘গোল মেশিন খ্যাত’ এক সময়ের জাতীয় দলের অধিনায়ক ও দেশসেরা ফরোয়ার্ড। আলপির ২৯ গোল ২০১২-২০১৩ মৌসুমে সাবেক তারকা অং ¤্রচিং মারমার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ। অথচ দিনাজপুর থেকে উঠে আসা অমিত প্রতিভাবান এ ফুটবলারের হাতেখড়ি গোলরক্ষক হিসেবে। স্কুল জীবনের কোচের পরামর্শে হয়ে উঠেছেন স্ট্রাইকার। 
স্কুল পর্যায়ে অ্যাথলেটিকসে লং জাম্প আর হাই জাম্পে প্রথম হওয়ার পর কোচ মোফাজ্জল হোসেন বিপুলের চোখে ধরা পড়ে আলপির প্রতিভা,‘আলপি যখন তৃতীয় শ্রেণিতে পড়ে, তখন ও অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন। ওকে বললাম, ফুটবলও খেল। শুরুতে গোলকিপার হিসেবে খেলালেও আমি দেখলাম ওর দৌড়ানোর গতি আর মুভমেন্ট দুর্দান্ত। তখনই ওকে গোলপোস্ট থেকে তুলে স্ট্রাইকার হিসেবে গড়ে তুললাম।’ সংবাদ মাধ্যমে বলছিলেন তিনি। আলপির লক্ষ্যও ছিল দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে নিজেকে গড়ে তোলা, লিগে দুর্দান্ত পারফর্ম্যান্সে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পর নিজেই জানিয়েছিলেন,‘সিনিয়রদের সঙ্গে খেলার সময় বলত, তুই গোলকিপারে দাঁড়া, আমরা উপরে খেলি। সবাই দেখি গোল দেওয়ার চেষ্টা করে, তখনই মনে হলো গোলকিপার হওয়ার চেয়ে স্ট্রাইকার হওয়ার চেষ্টা করব।’ দেড় বছর আগের লিগে সিরাজ স্মৃতি সংসদের হয়ে খেলেছিলেন আলপি। ১১ গোল করেও আসতে পারেননি পাদপ্রদীপের আলোয়। এবার সবাইকে ছাপিয়ে গেলেন দারিদ্র্যজয়ী এ ফুটবলার। যদিও পথটা সহজ ছিল না। কোচ বিপুল যেমন বলেছেন,‘তিন মাস ওকে অনেক বকাঝকা করেছি আর কঠোর অনুশীলন করিয়েছি। ওর মধ্যে শৃঙ্খলার অভাব ছিল, সেটা ঠিক করেছি। আমি জানতাম সে ২৯ গোল করার সামর্থ্য রাখে।’ সাফল্যের সেই মন্ত্র আলপিও ভোলেননি, ‘বাড়িতে ফিরে একাডেমির হয়ে অনেক ম্যাচে গোল পাচ্ছিলাম না, খুব খারাপ দিন যাচ্ছিল। তখন একা একা মাঠে যেতাম, আগে আগে গিয়ে অনুশীলন করতাম। অনেক চেষ্টা করতাম।’ পঞ্চগড়ের বোদা উপজেলায় বেড়ে ওঠা আলপি এবারের এসএসসি পরীক্ষার্থী। বাবা আতাউর রহমানের চায়ের দোকানের আয়েই চলে সংসার। ফুটবল খেলতে গিয়ে দারিদ্র্য আর সমাজের টিপ্পনীÑসবই ছিল আলপির নিয়মিত সঙ্গী। তবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বড় ভাই নূর আলম। ভাইয়ের প্রতি আলপির তাই কৃতজ্ঞতার শেষণ  নেই,‘আমার ভাই আমাকে অনেক সাপোর্ট করে। এ পর্যন্ত আসছি কোচের হাত ধরে, ফ্যামিলি থেকে সাপোর্ট না দিলে তো সম্ভব হতো না। কোচের মতো আমার ভাইয়ের অবদানও অনেক।’ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রাইজমানি হাতে পাওয়ার পর সেটা পরিবারের হাতেই তুলে দিতে চান আলপি। তবে তাঁর স্বপ্ন এখন নীল সীমানার ওপারে। কোচ বিপুল তাঁকে ডাকেন ‘আগামীদিনের সাবিনা খাতুন’ বলে। সাবিনা অবশ্য এখন আর জাতীয় দলের বৃত্তে নেই। তাঁকে বাইরে রেখে নতুনদের বড় অভিজ্ঞতার স্বাদ দিতে আগ্রহী কোচ পিটার বাটলার। তাই তো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক দিয়েছেন আলপিকে। আলপিও উন্মুখ হয়ে আছেন নিজের সেরাটা দিতে। ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। দলে থাকার নিশ্চয়তা পেয়ে আলপিও রোমাঞ্চিত, ‘সাবিনা আপুর মতো দেশের মানুষের মন জয় করতে চাই। জাতীয় দলে ডাক পেয়ে অনেক ভালো লাগছে। এশিয়ান কাপে যদি কোনো সুযোগ পাই মাঠে নিজের শতভাগ দেব।’
এশিয়ান কাপের সবুজ গালিচায় পা রাখার অপেক্ষায় থাকা আলপি যেন মনে করিয়ে দিচ্ছেন- ইচ্ছা আর পরিশ্রম থাকলে চায়ের দোকান থেকেও স্বপ্নের আলপনা আঁকা যায়।

নারী এশিয়ান কাপ শুরু আজ, এবার মেয়েদের হাতে বাংলাদেশের পতাকা
টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল
ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
৮ বারের চেষ্টায় সফল হলো দক্ষিণ আফ্রিকা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

জাতীয় শহীদ সেনা দিবস আজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ভোটের লড়াই হোক শোষণ-বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ার লড়াই : ইকবাল
ফেব্রুয়ারি ৭, ২০২৬
ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী ও সাংবাদিকদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি এইচআরএসএসের
ফেব্রুয়ারি ৭, ২০২৬
এবার পারল না বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
হাজার কোটি টাকার তাজা মাছ যাচ্ছে সারা দেশে
জানুয়ারি ১৫, ২০২৬
রাজনৈতিক ট্যাগ নিয়ে মুখ খুললেন ইয়ামি
মার্চ ১, ২০২৬
বিপিএলে কারণ ছাড়া রিটায়ার্ড হার্ট হলেই ‘আউট’
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

আত্মশুদ্ধির মিলনমেলা চরমোনাইর ময়দান— মুফতি মাসুম বিল্লাহ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৩০, ২০২৫
২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও বেতনসহ সকল বকেয়া বেতন পরিশোধ করার
আজ টিভিতে যা দেখবেন (১১ ডিসেম্বর ২০২৫)
ম্যান সিটির পর ইন্টার–বধ: রূপকথার গল্প লিখছে এক অখ্যাত নরওয়েজীয় ক্লাব
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?