By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৮০ কোটি টাকায় বিয়ের ভিডিও, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

৮০ কোটি টাকায় বিয়ের ভিডিও, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা একে অপরকে উল্লেখ করেছেন ‘কাছের বন্ধু’ হিসেবে। গত কয়েক বছরে এই দক্ষিণি তারকা জুটির বাগ্‌দানের গুঞ্জন ছড়িয়েছে বহুবার। সবশেষ গত বছরের অক্টোবরে তাঁদের গোপন বাগ্‌দানের প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। চলতি বছরের শুরুতে একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে, ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। এরই মধ্যে তাঁদের বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। বিয়ের ভিডিওর স্বত্ব নাকি কিনতে চেয়েছিল ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়েছেন বিজয়-রাশমিকা।

৮০ কোটি টাকার প্রস্তাব
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, চলতি মাসের ২৬ তারিখ বিয়ে করছেন বিজয়-রাশমিকা। আর তাঁদের বিয়ের একচ্ছত্র স্ট্রিমিং–স্বত্ব পেতে নেটফ্লিক্স বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছিল। এই চুক্তি হলে বিলাসবহুল গন্তব্যে আয়োজিত তাঁদের বিয়ের বিশেষ অনুষ্ঠান প্ল্যাটফর্মে দেখার সুযোগ পেতেন ভক্তরা। তবে বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও বিজয় ও রাশমিকা সেটি নাকচ করেছেন বলে জানা গেছে।
এটি সাম্প্রতিক সময়ে বিয়ে-সংক্রান্ত ওটিটি প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম বড় ছিল। টলিউডভিত্তিক সংবাদমাধ্যম টুপাকির প্রতিবেদনে বলা হয়েছে, নয়নতারা ও ভিগনেশ শিবনের বিয়ের সময় যে ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছিল, তা মাথায় রেখেই এই জুটি সতর্ক। বিজয় নাকি অনুষ্ঠানটিকে বাণিজ্যিক রূপ না দিয়ে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে রাখতে চান।

উদয়পুরে বিয়ে, হায়দরাবাদে সংবর্ধনা
ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে সংবর্ধনার আয়োজন করতে পারেন রাশমিকা ও বিজয়। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।


সহশিল্পী থেকে প্রেমের গুঞ্জন

রাশমিকা ও বিজয় একসঙ্গে কাজ করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে। এই দুই ছবির পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে দুই তারকার ভ্রমণের ছবিতে একরকম পটভূমি দেখে ভক্তরা সম্পর্কের ইঙ্গিত খুঁজে পান। কয়েক বছর ধরেই তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে নিয়মিত গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেছিলেন, চার বছর ধরে এই গুঞ্জন চলছে। তবে সঠিক সময়ে তিনি নিজেই সব কথা বলবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর এ বক্তব্যের পর থেকেই ভক্তরা ধরে নিচ্ছিলেন, বড় কোনো ঘোষণা আসতে পারে খুব শিগগির।


টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

৯ মাসের কঠোর পরিশ্রমের পর সিয়ামের ‘রাক্ষস’
পুরস্কার থেকে রাজনৈতিক বার্তা, কী হলো এবারের গ্র্যামিতে
শখের গাড়ি বিক্রি, চিকিৎসার বিল দিতে হিমশিম—নির্মাতার কঠিন লড়াই
চারবার বিয়ে থেকে বিতর্কিত রাজনৈতিক দর্শন, বার্দোকে কতটা চেনেন
বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন নিহত
জানুয়ারি ২, ২০২৬
দুই বছর আগে ইকরা জানতে পারেন, আলভী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন
মার্চ ৩, ২০২৬
হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের পাশে নেই ন্যাটো
এপ্রিল ১৪, ২০২৬
সুইট নেশনে অভিযান এক লাখ টাকা জরিমানা
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে নিহত মাদকসম্রাট এল মেনচো
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
এবার পারল না বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
এত ‘২০০’ কখনো দেখেনি টি-টুয়েন্টি বিশ্বকাপ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াতের আমির

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৩১, ২০২৬
গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি
ইরানে স্থল অভিযান নিয়ে ট্রাম্পের দলের মধ্যেই বিভাজনের ইঙ্গিত
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য–টিপু
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, ৯০০ লিটার জ্বালানি উদ্ধার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?