By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৭৫ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন ভিনিসিয়ুস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

৭৫ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন ভিনিসিয়ুস

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে পেনাল্টিতে জোড়া গোল করার পথে ৭৫ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের এই ফরোয়ার্ড ম্যাচে দুটি পেনাল্টি আদায় করেছেন, সেই দুটি পেনাল্টি আবার নিজে নিয়ে দুটিতেই করেছেন গোল।

রিয়ালের কোনো খেলোয়াড় এমন কীর্তি সর্বশেষ দেখিয়েছিলেন ১৯৫১ সালের ১৪ অক্টোবর। সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই পেনাল্টি আদায় করে দুই গোল করেছিলেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি।

এটি ছিল লা লিগায় ১৫ ম্যাচ পর ভিনির প্রথম জোড়া গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে মাত্র দ্বিতীয়বার জোড়া গোল পেলেন এই উইঙ্গার। ভিনিসিয়ুস ছাড়া রিয়ালের হয়ে অন্য গোল দুটি করেন গনসালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভের্দে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তাঁর অনুপস্থিতি বুঝতেই দেননি বাকিরা। দারুণ নৈপুণ্যে পাওয়া বড় জয়ে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে রিয়াল।

২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬০। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। আগামীকাল রাতে জিরোনার মুখোমুখি হবে বার্সা। সেই ম্যাচে জিতলে আবারও এক পয়েন্টের লিড নেবে হ্যান্সি ফ্লিকের দল। আর বার্সা যদি পয়েন্ট হারায় তবে শীর্ষ স্থানটা রিয়ালের দখলেই থেকে যাবে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ভালভার্দে বলেন, ‘আক্রমণ ও রক্ষণ দুই জায়গাতেই আমরা দারুণ খেলেছি। ম্যাচজুড়ে দল হিসেবে বেশ ভালোভাবে রক্ষণ সামলেছি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। এখন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটির জন্যই লড়াই করব।’

এমবাপ্পেহীন ম্যাচে নায়ক হিসেবে আবির্ভূত ভিনিসিয়ুস। সোসিয়েদাদের রক্ষণকে অনেকটা একাই তটস্থ করে রেখেছিলেন এই ব্রাজিলিয়ান। তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘আমি আসার পর থেকেই সে খুব উচ্চমানের পারফরম্যান্স উপহার দিচ্ছে। সে পরিসংখ্যানের গণ্ডি ছাড়ানো খেলোয়াড়, যে একাই ম্যাচের চেহারা বদলে দিতে পারে। প্রতিপক্ষকে চাপে রাখে, একাধিক খেলোয়াড়কে নিজের দিকে টেনে নেয়।’

রিয়ালের পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে। যেখানে চ্যাম্পিয়নস লিগের প্লে অফ নকআউটে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে তারা।

এমবাপ্পের দলে কোচ হলেই যে বিপদ, চলে যাবে চাকরি
সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে
নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার
মুগ্ধতা ছড়িয়ে বাংলাদেশের মেয়েদের অভিষেক
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার
ডিসেম্বর ২৬, ২০২৫
শহীদ রবিউলের শাহাদাৎ বার্ষিকী পালিত
ডিসেম্বর ১, ২০২৫
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ৩০, ২০২৫
মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম
জানুয়ারি ৮, ২০২৬
নেপালে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
মার্চ ৫, ২০২৬
১৩নং ওর্য়াড বিএনপির পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ১৩, ২০২৬
আগামী দিনে রাষ্ট্র কাঠামো হবে ৩১ দফার মাধ্যমে–মাসুদুজ্জামান
ডিসেম্বর ৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ১২ লাখ ১৮ হাজার

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২, ২০২৬
শাখাওয়াত কে মনোনয়ন নাখোশ টিপু
মদনপুর–নবীগঞ্জ হাইওয়েতে ছিনতাই: ৩ লাখ টাকা লুট 
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?