By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই! এআই ভিডিও নিয়ে বিতর্কের ঝড়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই! এআই ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে অস্বস্তি দীর্ঘদিন ধরে জমছিল, সেটি এবার যেন হঠাৎ করেই বিস্ফোরিত হলো। মাত্র ১৫ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও—যেখানে দেখা যাচ্ছে টম ক্রুজ ও ব্র্যাড পিট ছাদের ওপর একে অপরের সঙ্গে লড়ছেন—শুধু দর্শককেই চমকে দেয়নি, বরং পুরো চলচ্চিত্রশিল্পে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। কারণ, ভিডিওটি বাস্তব নয়; এটি তৈরি হয়েছে এআই দিয়ে!

ভিডিওটি প্রকাশ করেন আইরিশ নির্মাতা রুয়াইরি রবিনসন, যিনি জানান এটি তৈরি হয়েছে সিড্যান্স ২.০ নামের একটি এআই মডেলের মাধ্যমে, যার মালিক চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্স। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ প্রথমবারের মতো উপলব্ধি করেন—এআই কত দ্রুত বাস্তবের মতো ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম হয়ে উঠেছে।

এই ভাইরাল ক্লিপ দেখে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া আসে চিত্রনাট্যকার রেট রিজের  কাছ থেকে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর এই সহ-লেখক সোজাসাপ্টা ভাষায় বলেন, ‘সম্ভবত আমাদের জন্য খেলা শেষ হয়ে যাচ্ছে।’ তাঁর আশঙ্কা, খুব অল্প সময়ের মধ্যে একজন মানুষ নিজের কম্পিউটার থেকে বসেই এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে পারবে, যা বর্তমান হলিউডের নির্মাণশৈলীর সঙ্গে পার্থক্য করা যাবে না।
তবে তিনি এআই নিয়ে উচ্ছ্বসিত নন; বরং ভয় পাচ্ছেন। তাঁর মতে, এই প্রযুক্তি একদিকে সৃষ্টিশীল স্বাধীনতার নতুন দরজা খুললেও অন্যদিকে বিপুলসংখ্যক মানুষের চাকরি হুমকির মুখে ফেলবে। লেখক, সম্পাদক, বিশ্লেষক—সবাই ধীরে ধীরে এমন বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে এআই নিজেই কনটেন্ট তৈরি করবে, আবার সেটির মূল্যায়নও করবে।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে হলিউডের বড় সংগঠনগুলোও। মোশন পিকচার অ্যাসোসিয়েশন বাইটড্যান্সের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে, অনুমতি ছাড়া তারকাদের চেহারা ও কনটেন্ট ব্যবহার করা যুক্তরাষ্ট্রের সৃজনশীল শিল্পের জন্য বড় হুমকি। একইভাবে অভিনেতাদের ইউনিয়ন স্যাগ–আফট্রা কঠোর বিবৃতি দিয়ে বলেছে—তারকাদের কণ্ঠ ও চেহারা বিনা অনুমতিতে ব্যবহার করা নৈতিকতা ও সম্মতির মৌলিক নিয়ম ভেঙে দিচ্ছে।

এই বিতর্ক আসলে নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো প্রযুক্তির গতি। কয়েক বছর আগেও এআই ভিডিওগুলো কৃত্রিম বা হাস্যকর লাগত, কিন্তু এখনকার ফলাফল এতটাই বাস্তব যে অনেকেই বুঝতেই পারছেন না কোনটি সত্য আর কোনটি কৃত্রিম। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাত্র ছয় মাস আগের মডেলগুলোর সঙ্গে বর্তমান এআই-এর মান তুলনাই করা যায় না।

ফলে প্রশ্ন উঠছে—হলিউড কি এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? একদিকে তরুণ নির্মাতারা কম খরচে বড় স্বপ্ন দেখার সুযোগ পাবে। আরেক দিকে, বড় স্টুডিওর ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। রিট রিজের ভাষায়, হয়তো ভবিষ্যতে ‘নতুন ক্রিস্টোফার নোলানরা’ আর বড় স্টুডিওর দরজায় কড়া নাড়বেন না; বরং নিজেদের ঘরে বসেই সিনেমা বানিয়ে ফেলবেন।

এই পরিবর্তনকে কেউ দেখছেন বিপ্লব হিসেবে, কেউ দেখছেন ধ্বংসের শুরু হিসেবে। কিন্তু এতটুকু স্পষ্ট—এআই এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়; এটি সরাসরি সৃজনশীল জগতের ভেতরে প্রবেশ করেছে। আর সেই প্রবেশের অভিঘাত থেকে হলিউডকে সহজে বেরিয়ে আসতে হবে বলে মনে হচ্ছে না।
শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সরল—যখন একটি ১৫ সেকেন্ডের এআই ভিডিও এত আলোচনা তৈরি করতে পারে, তখন পুরো একটি এআই নির্মিত চলচ্চিত্র আসলে কবে দরজায় কড়া নাড়বে?

হলিউড রিপোর্টার অবলম্বনে

‘ক্যাকটাস’–এ কি অ্যালেন স্বপনও আসছেন
৫ সিনেমার আয় ১ হাজার ৩০০ কোটি, রাশমিকাকে থামাবে কে
তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা
নতুন বছরে বড় সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া
‘তান্ডব’ থেকে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ঈদে দীপ্ত টিভিতে ১৪টি সিনেমা
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ভোট চাইতে গিয়ে কাঁদলেন আবুল কালাম
জানুয়ারি ২৭, ২০২৬
ইমরান আজীবন যে ফেয়ার প্লের জয়গান গেয়েছেন, আজ তাঁর সেই অধিকার পাওনা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
এক বছরে রেকর্ড ৭৭৬৬ ছক্কা, সবচেয়ে বেশি কোন দলের, সবচেয়ে বেশি মেরেছেন কে
ডিসেম্বর ৩০, ২০২৫
ইরানে নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ
মার্চ ৭, ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের
জানুয়ারি ৮, ২০২৬
জুলাই আন্দোলনের শহীদ বেওয়ারিশ ৮ জন শনাক্ত
জানুয়ারি ২, ২০২৬
সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
ফেব্রুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসদর

সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৪, ২০২৫
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলো যুক্তরাষ্ট্র
বিএনপি’র মনোনয়ন,৬৩ আসন নিয়ে কৌতূহল
২৪ ঘণ্টায় অনেক কিছুই ঘটতে পারে, মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?