By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভালো ব্যাটসম্যান নন, অভিষেক স্রেফ ‘স্লগার’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ভালো ব্যাটসম্যান নন, অভিষেক স্রেফ ‘স্লগার’

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মাঠের লড়াই শুরু হতে এখনো কিছুটা দেরি। কিন্তু ভারত-পাকিস্তান লড়াই তো আর শুধু ২২ গজে হয় না, এটা স্নায়ুর যুদ্ধও। কথার লড়াই ছড়িয়ে পড়ে দুই দেশের সাবেক খেলোয়াড়দের মধ্যে, কখনো টক শোর টেবিলেও। টি-টুয়েন্টি বিশ্বকাপে আগামীকাল দুই দলের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের আগে যেন আগুনে ঘি ঢেলে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তাঁর তিরের লক্ষ্য? ভারতের বর্তমান টি-টুয়েন্টি সেনসেশন অভিষেক শর্মা। আমির তাঁকে ভালো ব্যাটসম্যান মনে করতেই রাজি নন; বরং তকমা দিলেন স্রেফ একজন ‘স্লগার’ হিসেবে।

টি-টুয়েন্টি ছাড়া এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো সংস্করণে খেলেননি অভিষেক। তবে এই এক সংস্করণে খেলেই নাম কামিয়েছেন ঢের, হয়ে উঠেছেন বোলারদের আতঙ্ক। কেন, সেটা তাঁর ব্যাটিং পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। ৩৮ ইনিংসে ১,২৯৭ রান করেছেন ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে।

পাকিস্তানের বিপক্ষেও তাঁর রেকর্ড দুর্দান্ত। গত বছর এশিয়া কাপে তিনটা ম্যাচ খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, ১১০ রান করেছেন ১৮৯.৫৬ স্ট্রাইক রেটে। এর মধ্যে দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে অভিষেকের ৩৯ বলে ৭৪ রানের ইনিংসটা তো খুব সহজে মনে হয় না ভুলতে পারবেন পাকিস্তানি বোলাররা।

খুব স্বাভাবিকভাবেই আগামীকালের ম্যাচের আগেও তাঁকে নিয়ে অনেক কথা হচ্ছে। ক্রিকেট নিয়ে পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না–মানা হ্যায়’-তে অভিষেককে নিয়ে কথা বলতে গিয়ে আমির যেন এক বাউন্সার ছুড়লেন তাঁর দিকে। ২৫ বছর বয়সী অভিষেকের টেকনিক নিয়ে প্রশ্ন তুলে আমির বলেছেন, ‘আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে। যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল ও দারুণভাবে সামলাচ্ছে, কেবল তখনই আমি ওকে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে মানব।’

এখানেই থেমে থাকেননি আমির। পাকিস্তানি বোলারদের জন্য অভিষেককে আউট করার একটা নীল নকশাও দিয়েছেন তিনি। তাঁর মতে, অভিষেককে আউট করার সেরা উপায় হলো শরীর লক্ষ্য করে বল করা আর স্লোয়ারের ব্যবহার।

মাঠের বাইরের এই কথার লড়াই যখন চলছে, তখন অভিষেক শর্মা লড়ছেন নিজের শরীরের সঙ্গে। গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে কিছু একটা খাওয়ার পর থেকে পেটের সংক্রমণে ভুগছেন। দিল্লির আবহাওয়া আর তীব্র জ্বর তাঁর শারীরিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। এর মধ্যেই দুই কেজি ওজন হারিয়ে ফেলেছেন।

সতীর্থ অর্শদীপ সিংয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বেশ রোগা হয়ে গেছেন অভিষেক। তবে তাঁর মাঠে ফেরা নিয়ে ভারতীয় ড্রেসিংরুম থেকে দুই ধরনের বার্তা মিলছে। নামিবিয়া ম্যাচের টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব কিছুটা দুশ্চিন্তার সুরেই বলেছিলেন, ‘অভিষেক এখনো পুরোপুরি ফিট নয়। ওর সেরে উঠতে হয়তো আরও এক-দুই ম্যাচ সময় লাগতে পারে।’

তবে তাঁর আরেক সতীর্থ বরুণ চক্রবর্তী দিল্লির সেই ম্যাচ জয়ের পর বলেছেন, ‘ওর (সঙ্গে) কথা বলে মনে হলো ও ভালো আছে। ও আজ অনুশীলনও করেছে এবং আমাকে জানিয়েছে যে ও ফেরার পথে।’
সর্বশেষ খবর হচ্ছে, অভিষেক বর্তমানে দলের সঙ্গেই কলম্বোতেই আছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তাঁকে একটি চূড়ান্ত স্ট্যামিনা ও ফিটনেস টেস্ট দিতে হবে।

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার
পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার লড়াই আজ
টুর্নামেন্ট এলেই জাগে হকি
নেইমার গোল করে ভিনির মতো নেচে সমালোচকদের মুখ বন্ধ করলেন
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?
জানুয়ারি ১৩, ২০২৬
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
ডিসেম্বর ২৮, ২০২৫
মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা 
জানুয়ারি ৪, ২০২৬
এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
জানুয়ারি ১৪, ২০২৬
অর্জুনের সঙ্গে বিচ্ছেদ তবু মালাইকা বললেন…
জানুয়ারি ১৫, ২০২৬
বিয়ের ২৭ বছর পর কাজল বললেন, দুজনেরই মেডেল ও ট্রফি প্রাপ্য
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ঈদযাত্রায় নৌপথের নিরাপত্তায় একাধিক সিদ্ধান্ত
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২, ২০২৬
ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পরিবর্তন
বাবর যদি তোমাদের মূল ব্যাটসম্যান হয়, তাহলে টি-টুয়েন্টি খেলার দরকার নেই
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, কার্যকর হবে কবে?
জানা গেল কবে থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?