By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গাজা প্রশ্নে নীরবতা, বার্লিন উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

গাজা প্রশ্নে নীরবতা, বার্লিন উৎসব থেকে সরে দাঁড়ালেন অরুন্ধতী রায়

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন অরুন্ধতী রায়। উৎসবের প্রধান জুরি ভিম ভেন্ডার্সের একটি মন্তব্যের জের ধরে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতীয় লেখক ও সমাজকর্মী।

বার্লিন উৎসব বরাবরই শিল্প, রাজনীতি ও মতাদর্শের জটিল এক মিলনক্ষেত্র। সেই উৎসবেই এবার আলোচনায় অরুন্ধতী রায়। উৎসব থেকে নিজের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছেন, ভারতীয় লেখক ও সমাজকর্মীর এই ঘোষণা বিশ্ব সাংস্কৃতিক অঙ্গনে আবারও প্রশ্ন তুলেছে—শিল্প কি সত্যিই রাজনীতির বাইরে থাকতে পারে?

ঘটনার শুরু গত বৃহস্পতিবার রাতে; উৎসবের উদ্বোধনী আলোচনায়। সেখানে গাজায় চলমান গণহত্যায় জার্মান সরকারের সমর্থন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে উৎসবের জুরি প্রধান প্রখ্যাত জার্মান নির্মাতা ভিম ভেন্ডার্স মন্তব্য করেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতির বাইরে থাকা উচিত। তাঁর ভাষায়, ‘সিনেমা মানুষের কাজ করবে, রাজনীতিবিদদের কাজ নয়। শিল্প যদি সরাসরি রাজনৈতিক হয়ে ওঠে, তবে তা শিল্পের নিজস্ব পরিসর থেকে সরে যাবে।’ একই আলোচনায় জুরি সদস্য পোলিশ প্রযোজক ইভা পুশচিনকা বলেন, পৃথিবীতে আরও বহু যুদ্ধ চলছে। নির্দিষ্ট একটি সংঘাত নিয়ে জুরিদের মতামত চাওয়া সমীচীন নয়।

এই মন্তব্যগুলোই অরুন্ধতী রায়ের কাছে ‘অসহনীয়’ মনে হয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, শিল্পকে অরাজনৈতিক বলে দাবি করা আসলে একটি চলমান মানবিক সংকট নিয়ে আলোচনা বন্ধ করার কৌশল। তাঁর মতে, যখন বাস্তব পৃথিবীতে ভয়াবহ সহিংসতা চলছে, তখন শিল্পী, লেখক ও চলচ্চিত্র নির্মাতাদের নীরব থাকা উচিত নয়—বরং তাঁদের দায়িত্ব আরও বেশি হয়ে দাঁড়ায়।

অরুন্ধতী রায় স্পষ্ট ভাষায় গাজায় চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই যুদ্ধকে সমর্থনকারী বা অর্থায়নকারী দেশগুলোর ভূমিকা নিয়ে শিল্পমাধ্যমে আলোচনা হওয়াটা জরুরি। তাঁর বক্তব্যে হতাশা যেমন আছে, তেমনি আছে একধরনের নৈতিক অবস্থানও—শিল্প যদি সময়ের অন্যায় নিয়ে কথা না বলে, তবে শিল্পের মানবিক শক্তিই হারিয়ে যায়।

অরুন্ধতী রায়ের মন্তব্য নিয়ে বার্লিন উৎসব কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অরুন্ধতী রায়ের চিত্রনাট্য অবলম্বনে ১৯৮৯ সালে তৈরি চলচ্চিত্র ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস উৎসবের ক্ল্যাসিকস বিভাগে প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি মনে করেছেন, বর্তমান পরিস্থিতিতে সেই অংশগ্রহণ তাঁর নৈতিক অবস্থানের সঙ্গে যায় না।

আল জাজিরা অবলম্বনে

নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহর মনোনয়নপত্র জমাদান
নয়া বিতর্কে নেহা
‘দিনে দিনে আমরা জানি কেমন আবেগহীন হয়ে যাচ্ছি’
ইয়ামিকে প্রশংসায় ভাসালেন আলিয়া, কারণ…
নায়কের ইচ্ছায় বাদ! ভয়ংকর অভিজ্ঞতার কথা বললেন প্রিয়াঙ্কা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা
জানুয়ারি ৮, ২০২৬
শেফার্ডের হ্যাটট্রিক থেকে নিশাঙ্কার সেঞ্চুরি—গ্রুপ পর্বের সেরা ৫ পারফরম্যান্স
ফেব্রুয়ারি ২১, ২০২৬
নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন
ডিসেম্বর ২৬, ২০২৫
৩১ দফা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি: সাখাওয়াত
নভেম্বর ১, ২০২৫
তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে শহর বিএনপির আনন্দ মিছিল
ডিসেম্বর ২৪, ২০২৫
সমৃদ্ধ রূপগঞ্জ গড়তে জলাবদ্ধতা, মাদক ও শিক্ষা নিয়ে কাজ করবো
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হামলার দাবি ইউক্রেনের
ফেব্রুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদফতুল্লামহানগরসদর

এবার তিনগুণ নিরাপত্তা বাহিনীর বলয় গড়া হয়েছে- জেলা প্রশাসক রায়হান কবির

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ১১, ২০২৬
নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে অক্ষম মার্কিন দূতাবাস!
চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
দিনক্ষণ চূড়ান্ত, ৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?