ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রাজনীতিতে কিং মেকার খ্যাত মোহাম্মদ আলীর ভোটের মাঠে পতন হয়েছে বলে মনে করেন সাধারন জনগণ।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসেন সাবেক এমপি মোহাম্মদ আলী বিএনপি ছেড়ে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছিলেন। সকলের ধারনা ছিল নারায়ণগঞ্জের রাজনীতিতে কিং মেকার খ্যাত মোহাম্মদ আলী নির্বাচনে চমক দেখাবেন। গত কাল ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মোহাম্মদ আলী জামানত হারিয়েছেন। এর পর থেকে তাকে নিয়ে নানা নারায়ণগঞ্জের সবস্তরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনে তিনি জামানত হারালেন তার বড় ধরেন পতন হয়েছে বলে মনে করেন সাধারন মানুষ। রাজনীতির মাঠে কিং মেকার হলেও ভোটের মাঠে তিনি জিরো।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন। তাদের মধ্যে ৪৯ দশমিক ৭৬ শতাংশ অর্থাৎ ২ লাখ ৬৯ হাজার ৮৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২ লাখ ৬২ হাজার ৭২৯ ভোট বৈধ এবং ৬ হাজার ৩৫৯ ভোট বাতিল হয়েছে।
বৈধ ভোটের মধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশদলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আলামিন সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বাকিদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসাইন কাসেমী ৮০ হাজার ৬১৯, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম ৩৯ হাজার ৫৮৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসমাঈল হোসেন কাউছার ১৬ হাজার ৭৪৬, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মোহাম্মদ আলী ১১ হাজার ৩২৮, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ৪ হাজার ৭৭৯, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন ৮০০, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইকবাল হোসেন ৪৭৯, জাতীয় পার্টির মো. ছালাউদ্দিন খোকা ৮১৭, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূঁইয়া ১০৬, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. সুলাইমান দেওয়ান ৩৭০, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সেলিম আহমেদ ৬৪৩ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সেলিম মাহমুদ ২৮২ ভোট পেয়েছেন।
মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলা সদস্য ছিলেন। তিনি দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদে নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধরগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

