By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শুভ–মন্দিরার নীলচক্র হয়ে গেল চক্রব্যূহ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

শুভ–মন্দিরার নীলচক্র হয়ে গেল চক্রব্যূহ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইউটিউবে নতুন বাংলা সিনেমা খুঁজতে গিয়ে সামনে আসে চক্রব্যূহ। এক দিন আগেই সিনেমাটি মুক্তি পেয়েছে। অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। কবে তাঁরা এই নামে সিনেমা করলেন, এই কৌতূহল নিয়ে সিনেমাটি দেখতে থাকি। সিনেমার গল্প শুরু হলে দেখা যায়, এটা আদতে ঈদে মুক্তি পাওয়া সিনেমা নীলচক্র।

১ ঘণ্টা ৫১ মিনিটের সিনেমাটির শুধু নামই নয়, ভাষাও বদলে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটের গল্পে ব্যবহার করা হয়েছে কলকাতার ভাষা। সিনেমায় বেশ কিছু দৃশ্যও সম্পাদনা করে পরিবর্তন করা হয়েছে। আলাদা করে কালার গ্রেডিংও করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় নতুনভাবে সিনেমাটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।

তাহলে কি কপিরাইট বিক্রির কারণে নতুন করে মুক্তি পেল সিনেমাটি? পরিচালক মিঠু খান জানালেন ভিন্ন কথা। শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পরে প্রতিবেদকের কাছে সিনেমাটির লিংক চান তিনি। সিনেমাটির কিছু অংশ দেখে ফোন করে বলেন, ‘এটা কীভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে জানি না। কপিরাইটে ইউটিউব চ্যানেলের কাছে বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা সিনেমাটি ইউটিউবে ছেড়েছে, এটা আমরা খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেব।’

পরিচালক জানান, সিনেমাটির ডিজিটাল সংস্করণ অন্য কারও কাছে থাকার কথা নয়। তবে তিনি বলেন, ‘আমি সিনেমার কাজ করিয়েছি কলকাতায়। তাদের কাছে একটি কপি রয়েছে। আমার ধারণা, সেখান থেকেই কাজের সঙ্গে যুক্ত কেউ সিনেমাটি ইউটিউবে প্রকাশ করেছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হলাম। কারণ, সিনেমা কয়েক দিন আগেই দেশের আই স্ক্রিনে মুক্তি পেয়েছে। কারা এটা ছেড়েছে, সেটা পোস্টের কাজ করা প্রতিষ্ঠানে খবর নিলেই জানা যাবে। আমরা দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করছি।’

কী আছে এই সিনেমায়? হঠাৎ করেই অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে একটি চক্র। এই গল্প নিয়েই নীলচক্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেন সংগীতশিল্পী বালাম।

নাউনেস এশিয়ায় ‘দ্য সাইলেন্ট ইকো’
বিয়ের ২৭ বছর পর কাজল বললেন, দুজনেরই মেডেল ও ট্রফি প্রাপ্য
শিক্ষা-সংস্কৃতি অনির্বাণে মুকিত জাকারিয়া
মাতৃভাষা দিবসে কী দেখবেন
নয়া বিতর্কে নেহা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

মার্কিন চাকরির বাজারে উদ্বেগ, অশ্বেতাঙ্গদের ঝুঁকি বেশি
ডিসেম্বর ২১, ২০২৫
ডায়াবেটিসের প্রথম আঘাত ত্বকে! এই লক্ষণ দেখলেই বুঝুন বিপদ আসন্ন
ডিসেম্বর ২৬, ২০২৫
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ বিএনপির চুড়ান্ত প্রার্থী এড. আবুল কালাম
ডিসেম্বর ২৪, ২০২৫
যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৮, ২০২৬
এবার নিরাপত্তা ফোরামে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৮, ২০২৬
নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৯, ২০২৫
পরিবার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা কত, কীভাবে কিনবেন?
গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
রুয়েটে ওসমান হাদি হলের নামকরণ ও হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 
এনসিপি প্রার্থী আল- আমীনকে হামলার চেষ্টা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?