By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আইপিএলে দল কিনতে দর প্রস্তাব জমা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক আবরাম গ্লেজার। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের (আরআর) মালিকানা বিক্রির প্রক্রিয়া চলছে। গ্লেজার দুটি ফ্র্যাঞ্চাইজির জন্যই আগ্রহ প্রকাশ করেছেন, যদিও নিয়মানুযায়ী মালিক হতে পারবেন যেকোনো একটির।

ক্রীড়া–বাণিজ্যবিষয়ক ডিজিটাল প্রকাশনা ‘দ্য স্ট্যাট অব প্লে’ সূত্রের বরাতে জানিয়েছে, বেঙ্গালুরুর জন্য প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব করেছে গ্লেজারের ল্যান্সার ক্যাপিটাল। যা সব দরদাতার মধ্যে সর্বোচ্চ।

বেঙ্গালুরু কিনতে দর প্রস্তাব জমা পড়েছে মোট ৯টি। তবে এসব দর প্রস্তাব নন–বাইন্ডিং বা প্রাথমিক। প্রস্তাবকৃত দামে কেনার বাধ্যবাধকতা নেই। সূত্র জানিয়েছে, প্রাথমিক দরদাতাদের থেকে বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর তাদের চূড়ান্ত বা বাইন্ডিং প্রস্তাব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

বিক্রির জন্য বাজারে থাকা অন্য দল রাজস্থান অবশ্য প্রাথমিক পর্যায় পেরিয়ে গেছে। মার্চের প্রথম সপ্তাহেই রাজস্থান চূড়ান্ত আলোচনার প্রক্রিয়া শুরু করতে পারে। নিউ অরলিন্স-ভিত্তিক আবরাম গ্লেজারের ‘ল্যান্সার ক্যাপিটাল’ রাজস্থান কেনার দৌড়েও আছে।

এই ল্যান্সার ক্যাপিটাল সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০–এর ডেজার্ট ভাইপার্সের মালিকানায় আছে। যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার এর আগেও আইপিএলে দল কেনার চেষ্টা করেছিল। ২০২১ সালে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হয় লক্ষ্ণৌ ও গুজরাটের নামে। তবে সেবার তারা সফল হয়নি।

বর্তমানে গ্লেজার পরিবারের মালিকানায় আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও এনএফএলের দল টাম্পা বে বুকানিয়ারস। ইউনাইটেড অবশ্য গ্লেজাররা এখন পরিচালনা করেন না। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জিম র‍্যাটক্লিফের কাছে ২৬.২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন গ্লেজার। বর্তমানে ইউনাইটেডের দৈনন্দিন কার্যক্রম দেখভাল করেন র‍্যাটক্লিফ।

আরসিবি কেন বিক্রি হচ্ছে

আইপিএলের প্রথম আসর থেকে খেললেও আরসিবি প্রথমবার শিরোপা জিতেছে ২০২৫ সালে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা জয়ের পর আরসিবির শীর্ষ পর্যায়ে দল বিক্রির চিন্তাভাবনা শুরু হয়।

বর্তমানে আরসিবির মালিক ডিয়াজিও। প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নিয়েছেন, শিরোপা জয়ের ঠিক পরের সময়টিই বিক্রির সম্ভাবনা যাচাই করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আরসিবির চাহিদা অনেক বেশি থাকবে বলে ধারণা তাঁদের।

এ বছর মেয়েদের আইপিএল–খ্যাত ডব্লুপিএলও জিতেছে আরসিবি। অর্থাৎ ছেলে ও মেয়েদের দুটি ট্রফিই এখন ফ্র্যাঞ্চাইজিটির। তবে শেষ পর্যন্ত বিক্রি হবে কি না, তা এখনই বলার সময় আসেনি। চলতি বছরের আইপিএল আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা।

২৪ ঘণ্টায় অনেক কিছুই ঘটতে পারে, মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
যুবাদের বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
বিপিএল: ঢাকাকে বিদায় করে প্লে–অফে রংপুর
পরপর দুই ম্যাচ ‘বয়কট’ রোনালদোর, সৌদি আরবে কি তাহলে সময় শেষ তাঁর
ইমরান আজীবন যে ফেয়ার প্লের জয়গান গেয়েছেন, আজ তাঁর সেই অধিকার পাওনা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

বিএনপি প্রার্থীর পুঁজি হচ্ছে অর্থ, আমার পুঁজি জনগণ–গিয়াসউদ্দিন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস- অঞ্জন দাস
ডিসেম্বর ১৩, ২০২৫
ফতুল্লায় কোন ভুমিদস্যু থাকতে পারবে না –মনির হোসেন কাসেমী
ফেব্রুয়ারি ৭, ২০২৬
সৌদি আরবে রোনালদোর গোলের রেকর্ড, পর্তুগালে পুড়ল তাঁর ভাস্কর্য
জানুয়ারি ২২, ২০২৬
‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি না কি’
জানুয়ারি ১৫, ২০২৬
আপনারা বৃক্ষ প্রেমী হন, সবুজ প্রেমী হন,নদী দূষন বাঁচান–মাসুদুজ্জামান
ডিসেম্বর ১০, ২০২৫
চলচ্চিত্রের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে, কী করেনি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

ভারতে নিরাপত্তাশঙ্কা আর বাংলাদেশের বিশ্বকাপে না খেলা: অটল-উৎকণ্ঠার ২২ দিন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৫, ২০২৬
ইরান নিয়ে কী বলেছেন হযরত মুহাম্মদ (সাঃ)?
জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ এখন যানজটের নগরী
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?