By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নির্বাচনের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ পরিবেশে নির্বাচনের প্রচার চলছে। কেউ কারও বিরুদ্ধে কটুকথা বলছে না। অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটা খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতিপর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তবে এখন আমাদের মূল চ্যালেঞ্জ ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনসংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করা বিভিন্ন বাহিনী, নির্বাচন কমিশন ও সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন, সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যন্ত যে কাজগুলো সম্পন্ন হয়েছে তার হালনাগাদ তথ্য জানানো হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী এক সপ্তাহকে খুবই ক্রুশিয়াল মন্তব্য করে বলেছেন, এখন পর্যন্ত প্রস্তুতিপর্ব নিয়ে আমরা সন্তুষ্ট। এখন মূল চ্যালেঞ্জ ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, ভোট উৎসবমুখর হবে। নিরাপদ হবে। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন। পুরো পরিবার একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবে এবং এ ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে শফিকুল আলম বলেন, পুলিশকে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্র। তার মধ্যে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এ ক্যামেরা কীভাবে কাজ করছে সেটা বৈঠকে দেখানো হয়। বৈঠকে থেকেই প্রধান উপদেষ্টা পাঁচটি জায়গায় যারা বডি ওর্ন ক্যামেরা বহন করছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন। তেঁতুলিয়াতে কথা বলেছেন। খাগড়াছড়িতে কথা বলেছেন। আরেকটি বিষয় ছিল- নির্বাচন সুরক্ষা অ্যাপ। এটা পুরোপুরি চালু হয়ে গেছে। এটা ব্যবহার করবেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা। কোনো নির্বাচন কেন্দ্রে ঝামেলা হলে এই অ্যাপের মাধ্যমে সিকিউরিটি ফোর্সের কাছে দ্রুত বার্তা চলে যাবে। রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের কাছেও বার্তা চলে যাবে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। বৈঠকে নির্বাচন কমিশনের সচিব নির্বাচনের প্রস্তুতি নিয়ে হালনাগাদ তথ্য জানিয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা তাদের বাহিনীর সদস্য নিয়োগ সম্পর্কে জানিয়েছেন। নির্বাচনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় ৯ লাখের মতো সদস্য নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্য ইতোমধ্যে নিয়োগ হয়ে গেছে। ১ হাজার ২১০টি প্লাটুনে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন নিয়োগ হয়েছে। কোস্টগার্ডের ১০টি জেলায় ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নে ৩ হাজার ৫৮৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ নিয়োগ হবে ১১ তারিখ সকালে। পুলিশ থাকবে ১ লাখ ৫৭ হাজার। এ ছাড়া ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য মোতায়েন হবে আজ। র‌্যাব সদস্যদের মোতায়েন সময়মতো শুরু হয়ে যাবে।

প্রেস সচিব জানান, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকছেন প্রায় ৪০০ জন। দেশি পর্যবেক্ষক থাকছেন প্রায় ৫০ হাজার। ১২০ জনের মতো বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করবেন। ‘নির্বাচন বন্ধু’ হটলাইন নম্বর ৩৩৩ চালু করা হয়েছে। নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ, খবর জানতে এই নম্বরে ফোন করে জানা যাবে ও জানানো যাবে। ৮০ ভাগ সিসিটিভি ইনস্টল করা হয়েছে। বডি ওর্ন ক্যামেরা ২৫ হাজার ৭০০ ইতোমধ্যে ইনস্টল হয়েছে। ৪৩ হাজার কেন্দ্রের সব গোয়েন্দা নজরদারিতে এসেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় নিয়মিত হালনাগাদ হচ্ছে। নির্বাচনে ভুয়া পর্যবেক্ষক (পাশা) নিয়ে গণমাধ্যমে খবর প্রসঙ্গে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন কমিশন তাদের ব্যাপারে খোঁজ নিয়েছে। তাদের সক্ষমতার ব্যাপারে নিশ্চিত হতে না পারায় তাদের পর্যবেক্ষণ কার্ড স্থগিত করা হয়েছে। তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে।

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার বিষয়ে ডিএমপিকে প্রশ্ন করতে বলেন তিনি। শফিকুল আলম বলেন, বৈঠকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে। শেরপুর-৩ আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন। রাজনৈতিক দলের মোট প্রার্থী ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮৩ জন। এর মধ্যে দলীয় ৬৩ জন। স্বতন্ত্র ২০ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। হিজড়া ১ হাজার ২৩২ জন। মোট ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। ৪ লাখ ২২ হাজার ৯৬০ জন প্রবাসীর পোস্টাল ব্যালট এসে পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ২ লাখ ৭০ হাজার ৩৮টি। দেশের বাইরে যারা ভোটার হয়েছেন তাদের মধ্যে পুরুষ ৯৪ শতাংশ ও নারী ৬ শতাংশ। ১২৪টি দেশে ব্যালট পাঠানো হয়েছে। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত থেকে আমাদের পোস্টাল ব্যালট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে।

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আচরণবিধি লঙ্ঘন
বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ
ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার
জানুয়ারি ৩০, ২০২৬
কখনো জিততে পারেননি যে ট্রফি, সেটা কি এবার পাবেন সালাহ
ডিসেম্বর ২১, ২০২৫
ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা এখন অসহনীয় পর্যায়ে : এটিএম কামাল
ডিসেম্বর ২৯, ২০২৫
শীতে পা ফাটা থেকে প্রতিকার পেতে যা করবেন
জানুয়ারি ৫, ২০২৬
নারায়ণগঞ্জে প্রত্যাহার করলেন ৩ জন, ৫টি আসনে প্রার্থী ৪৭
জানুয়ারি ২০, ২০২৬
রমজানে চারটি আমল যা বেশি বেশি করা উচিত
ফেব্রুয়ারি ২৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

মৃত্যুর মুখে দাঁড়িয়েও নতুন যৌনজীবনের খোঁজ, সিরিজের পেছনের সত্যি ঘটনা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
রোজায় কম লাভে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের
পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজায়’, জানাজা বেলা ২টায়
নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থী  ঘোষণা-৪ আল আমিন, ৫ আসনে  তনু
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?