ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফতুল্লায় কোন ভূমিদস্যু থাকতে পারবে না এমন ঘোষাণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী।
৭ ফেব্রুয়ারি ফতুল্লায় একটি নির্বাচনী সভায় তিনি বলেন, গত ১৭ বছর আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি। কেউ জেল খেটেছি, ঘরের বাহিরে থেকেছি, আয়না ঘরে ঢুকেছি, গুম হয়েছি,কেউ খুন হয়েছি, নানা ভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি। সে নির্যাতিত অবস্থা থেকে মাত্র একটু শ্বাস নেওয়ার ব্যবস্থা হয়েছে আর এখনই জমি দখল, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা দখল এ সমস্ত কথা শুনলে নিজের কাছে খারাপ লাগে।এখন যারা জনপ্রিতিনিধি হতে চাচ্ছেন তাদের আত্ময়ীস্বজনরা এবং তাদের সাথে থাকা লোক জন এ সমস্ত কাজ করে থাকেন। এ কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এ লজ্জা ডাকার কোন ব্যবস্থা নাই।
তিনি আরও বলেন, জমি দখল করে বিশেষ কোন মার্কায় ভোট দিলে নাকি জমি ছেড়ে দিবে এ ধরনের কথা বলার অথই হলো আপনি মেনে নিয়েছেন আপনি একজন ভুমিদস্যু। আপিন অন্যর জমি দখল করেছেন আপিন মেনে নিয়েছেন তার পরে অফার করেছেন আচ্ছা আপনাকে ভোট দেওয়া হলো তার পরে আপনি পাশ করলেন না, তার পরে কি আপনি জমি ফেরত দিবেন, দিবেন না । আর যদি পাস করেন তাহলে ত দিবেন না এটা সবাই জানে। তার মানে আপনি ফাঁকি দিচ্ছেন ফাঁকি বাজির উপর ফাঁকি বাজি দিয়ে যাচ্ছেন। পরিষ্কার ভাবে বলছি, আপনি পাশ করলেও এ জমি আপনি দখলে রাখতে পারবে না ।
মনির হোসনে কাসেমী ওয়াদা করে বলেন, তিনি যদি বিজয়ী হতে পারেন তাহলে গলার ভেতর থেকে টেনে বের করবো এ জমি। আপনি নিজেকে পাওয়ারফুল মানুষ মনে করেন। আপনার চেয়ে অনেক বড় পাওয়ার ফুল মানুষ শেখ হাসিনা তাকেই ছাড়ি নাই। কোন ক্ষেতের মুলা আপনি খবরদার এ সমস্ত বাজে মন্তব্য করবেন না আর এ ধরনের অফার দিবেন না। ফতুল্লায় কোন ভুমিদস্যুর স্থান হবে না।
ফতুল্লায় কোন ভুমিদস্যু থাকতে পারবে না –মনির হোসেন কাসেমী

