By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ডলি-শিলার ‘বসন্ত এসে গেছে’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ডলি-শিলার ‘বসন্ত এসে গেছে’

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। এই সময়ে এসেও তিনি অভিনয়ে নিয়মিত। এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলার ডলি জহুরের সঙ্গে অভিনয় করার স্বপ্ন অনেক দিনের। অবশেষে সেই সুযোগ এলো তার। রেজাউর রহমান ইজাজের রচনায় ‘বসন্ত এসে গেছে’ নামের একটি নাটকে অভিনয় করার সুযোগ হলো শিউলী শিলার। নাটকটি পরিচালনা করেছেন হাসান শিকদার। শনিবার রাজধানীর কাছেই উলুখোলাতে এই নাটকের দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে।

আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারের জন্য নির্মিত হচ্ছে। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, গল্পটা ভালো  লেগেছে। তাই এতে অভিনয় করছি। নতুন নতুন ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেও ভালো লাগছে। শিউলী শিলা বলেন, অভিনয় জীবনের পথচলায় অনেক বিংবদন্তি শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে কোনো নাটকে বা সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়নি আমার। এবারই প্রথম তার সঙ্গে অভিনয় করছি। ডলি আন্টির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্ব¡সিত। এই উচ্ছ্ব¡াস ভাষায় প্রকাশের নয়। কারণ সেই ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি।

তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। ভাবিনি কখনো তার সঙ্গে অভিনয় করার সুযোগ আসবে। তবে মনে মনে স্বপ্ন দেখতাম তার সঙ্গে অভিনয় করার। অবশেষে সেই সুযোগ চলে এলো। চেষ্টা করেছি তার সঙ্গে মন দিয়ে অভিনয় করার। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও অতিসাধারণ তিনি। তার কথাবার্তা, তার আচরণে মুগ্ধ আমি। সত্যিই তার কাছে অনেক কিছুই শেখার আছে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই পরিচালককে আমাকে এই নাটকে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। 
নাটকটিতে শিউলী শিলার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ডলি জহুরের ছেলের চরিত্রে অভিনয় করছেন শফিউল আলম বাবু। বাবুরই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শিউলী শিলা। নাটকে শিলার চরিত্রের নাম নীলু।

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল—সেদিন কী কথা হয়েছিল
বলিউড প্রেম নিয়ে ভুল বার্তা দেয়, জিনাতের কড়া সমালোচনা
‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
নাহিদের গান তরুণদের কেন পছন্দ
‘ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না’—মিশা সওদাগর
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

স্বপ্ন নিয়ে ফিরলেন তারেক রহমান
ডিসেম্বর ২৬, ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২ জন
নভেম্বর ২, ২০২৫
‘আমাদের অনৈক্যই খুনীদের শক্তি’
ডিসেম্বর ১৩, ২০২৫
স্বর্ণের দামে বড় পতন
জানুয়ারি ৩১, ২০২৬
এক দশক পর হিলারি ডাফের ফেরা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
টিভির পর্দায় আজকের যত খেলা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
বিশ্বকাপ ট্রফির অবিশ্বাস্য যত গল্প: কখনো জুতার বাক্সে, কখনো চোরের কবলে
জানুয়ারি ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

জেফার ও রাফসানের বিয়ের ছবি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৪, ২০২৬
দিনে দুই লিটার তেলে কি চলা যাবে, রাইড শেয়ারকারীরা দুশ্চিন্তায়
মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশ
একের পর এক হত্যা চেষ্টা, সমস্ত ষড়যন্ত্র কে রুখে দিব–মাসুদুজ্জমান  
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?