By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জনগণের সহমর্মিতা ও সহযোগিতাই প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় প্রধান নিয়ামক- আবু সাউদ মাসুদ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদবন্দরবিশেষ প্রতিবেদনমহানগর

জনগণের সহমর্মিতা ও সহযোগিতাই প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় প্রধান নিয়ামক- আবু সাউদ মাসুদ

Dailynarayanganj 24 .com
Last updated: ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ফেব্রুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে প্রতিষ্ঠিত হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠানটিতে সেবা গ্রহণ কারী অটিস্টিক শিশু-কিশোরদের ও তাদের পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আবু সাউদ মাসুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইকবাল আহমেদ, সহ-সভাপতি মো: দীন ইসলাম, বিশিষ্ট কবি সাহিত্যিক এনামুল হক প্রিন্স, আনন্দধাম মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন, প্রবীন নাগরিক আবদুর রহমান বাচ্চু সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি প্রবীন সাংবাদিক আবু সাউদ মাসুদ অটিস্টিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর এমন একটি মহৎ উদ্যোগের ভূষয়ী প্রশংসা করে বলেন নানা সীমাবদ্ধতা থাকা সত্যেও তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি যেভাবে অটিজম শিশু কিশোরদের মাতৃস্নেহে আগলে রেখেছে তা অটিজম সেবায় জনগনকে অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, উপযুক্ত সেবা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ পেলে প্রতিবন্ধীরাও সামাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম। প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদাপূরণে এবং তাদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে,সমাজের সব শ্রেণীর মানুষকে আন্তরিক হতে হবে। সরকার প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর। জনগণের সহমর্মিতা ও সহযোগিতাই প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় প্রধান নিয়ামক।

হাসিনা রহমান সিমু তার বক্তব্যে বলেন বেঁচে থাকার জন্যই রীতিমতো সংগ্রাম করতে হয় প্রতিবন্ধীদের।শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তাঘাট, কোথাও পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারেনি। কর্মসংস্থানের পথও বেশ কণ্টকাকীর্ণ। প্রতিবন্ধীদের নিয়ে সরকারের সাথে আমরা কাজ করে যাচ্ছি। তবে জনগণের সার্বিক সম্পৃক্ততাই প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের আজীবন প্রতিপালনের দায়িত্ব সমাজ ও রাস্ট্রকে নিতে হবে, এটা আমাদের দাবি।

ধনীদের আস্থা ব্র্যান্ডে,  ফুটপাতেই ভরসা গরিবের
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
দেশে ফিরেছেন জাকির খান
নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে প্রত্যাহার করলেন ৩ জন, ৫টি আসনে প্রার্থী ৪৭
জানুয়ারি ২০, ২০২৬
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
জানুয়ারি ৬, ২০২৬
পিঁপড়া, ইঁদুর আর পোড়া টোস্ট—ক্রিকেট মাঠে খেলা বন্ধের যত বিচিত্র কারণ
ডিসেম্বর ১৮, ২০২৫
নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ডিসেম্বর ২৬, ২০২৫
সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে গুলি করা যুবক আটক
জানুয়ারি ৩১, ২০২৬
ভারত হারলেই নাগমার দোষ! সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সত্যিই কি প্রেম ছিল নায়িকার
জানুয়ারি ৪, ২০২৬
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

ন্যান্সির দাবি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৯, ২০২৬
মুখ খুললেন আরিফিন শুভ
একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বন্ধু মহলের পক্ষে দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?