By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কীভাবে চা খাওয়া ভালো
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

কীভাবে চা খাওয়া ভালো

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চা বিশ্বজুড়েই জনপ্রিয় পানীয়। চায়ের যেমন নানা ধরন আছে, স্বাদেও আছে বৈচিত্র্য। চিনির মতো কোনো উপাদান যোগ করা না হলে চায়ের ক্যালরির মাত্রা খুব কম। সেই হিসেবে চা স্বাস্থ্যকর পানীয়। তবে খাবারের পুষ্টি উপাদান শোষণ করার ক্ষেত্রে চা কিছুটা বাধার সৃষ্টিও করতে পারে। জেনে নেওয়া যাক, চা খেলে কী উপকার আর চায়ের ক্ষতিই-বা কী।

Contents
  • চায়ের উপকার
  • চা খেলে ক্ষতি কী
  • কীভাবে খাওয়া ভালো

চা-পাতায় কিছু খনিজ উপাদান থাকলেও চা-পাতা প্রক্রিয়াজাত করার সময় এবং তা থেকে চা তৈরি করার সময় এসব খনিজ উপাদানের অনেকটাই চা থেকে হারিয়ে যায়। চায়ের পুষ্টি উপাদানের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তা থেকে পাওয়া সতেজ অনুভূতি, অর্থাৎ ক্যাফেইনের প্রভাব। বিভিন্ন ধরনের চায়ে অবশ্য ক্যাফেইনের মাত্রা আলাদা। তবে যেকোনো চায়েই কফির চেয়ে ক্যাফেইনের পরিমাণ কম। আবার ক্যাফেইন ছাড়াও চা হতে পারে।

চায়ের উপকার

চায়ের ক্যাফেইন মনোযোগ বাড়াতে সাহায্য করে। মানসিক চাপের মুহূর্তে আপনি একটুখানি প্রশান্তি পেতে পারেন এক কাপ চায়ে। উষ্ণ চা আপনার দেহকে উষ্ণ রাখে। শীতের দিনে আপনি চা খেয়ে শরীর কিছুটা গরম রাখতে পারবেন।
রক্তের সুগার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও চা সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে সেই ভূমিকা এমনও নয় যে, চা আপনার রক্তের সুগার বা কোলেস্টেরল কমানোর ওষুধের বিকল্প হয়ে উঠবে।

চা খেলে ক্ষতি কী

অনেক বেশি মাত্রায় ক্যাফেইন গ্রহণ করলে কিছু সমস্যা হতেই পারে। অনিদ্রা, মাথাব্যথা, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া, অস্থিরতা, দুশ্চিন্তা, হাত-পা কাঁপা এমনই কিছু সমস্যা। অতিরিক্ত ক্যাফেইনের কারণে ঘুমের গুণগত মানও নষ্ট হতে পারে। তবে চায়ের চেয়ে কফিতেই এসব সমস্যার ঝুঁকি বেশি।

দীর্ঘদিন ধরে চা খেতে থাকলে চায়ের ক্যাফেইনের প্রতি একধরনের নির্ভরশীলতা তৈরি হয়। কোনো কারণে চা খাওয়া না হলে তখন খারাপ লাগতে পারে। মাথাব্যথা, ক্লান্তি বা মেজাজ খিচড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে তখন।
তা ছাড়া চা খেলে বেশি প্রস্রাব হতে পারে। অর্থাৎ চা খেলে শরীর থেকে পানি বেরিয়ে যেতে পারে সহজে। সারা দিনে পর্যাপ্ত পরিমাণে পানি বা অন্যান্য তরল খাবার না খেয়ে যদি আপনি কেবল চা খেতে থাকেন, তাহলে পানিশূন্যতার ঝুঁকিতেও পড়তে পারেন আপনি।

চায়ের ক্যাফেইনের কারণে অ্যাসিডিটিতে ভোগেন কেউ কেউ। চায়ে ট্যানিন নামের এক ধরনের উপাদান থাকে। এই উপাদান বেশি মাত্রায় গ্রহণ করলে কারও কারও পেটব্যথা বা বমিভাব হতে পারে। অতিরিক্ত ক্যাফেইনও কারও কারও পেটব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। দুধ-চা খেলেও অ্যাসিডিটি হয় কারও কারও।
তবে মূল সমস্যা হলো শরীরে আয়রন শোষণে বাধা। চায়ের ট্যানিন আমাদের খাবার থেকে আয়রন শোষণ হতে বাধা দেয়। বিশেষ করে উদ্ভিজ্জ উৎস থেকে আমরা যে আয়রন পাই, আয়রনের উপস্থিতিতে তা সঠিকভাবে শোষণ হয় না।

কীভাবে খাওয়া ভালো

  • খালি পেটে চা খাবেন না।
  • সারা দিনে তিন কাপের বেশি চা খাবেন না। তাতে অতিরিক্ত ক্যাফেইন বা ট্যানিন গ্রহণের ঝুঁকি থাকবে না।
  • শেষ কাপ খাবেন বিকালের মধ্যেই। তাহলে ঘুমের সমস্যা কম হবে।
  • আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার ঠিক আগে বা পরে চা খাবেন না। এসব খাবার এবং চায়ের মধ্যে অন্তত ঘণ্টা দুই ব্যবধান রাখুন।
  • চায়ে চিনি না নেওয়াই ভালো। মধু, গুড়, বাদামি চিনি বা কৃত্রিম চিনিকে সাদা চিনির নিরাপদ বিকল্প ধরে নেবেন না।
  • চায়ে দুধ দিতে চাইলে অল্প পরিমাণে দেওয়া ভালো।

সূত্র: ওয়েবএমডি, হেলথলাইন

শরীরে কোথায় চর্বি জমছে, সেটিই ক্যান্সারের ঝুঁকির মূল চাবিকাঠি
নিপাহ ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা 
রোজায় মাংসপেশি ও অস্থিসন্ধির সমস্যায় যা করবেন
চাল ধোয়া পানি কি সত্যিই চুল লম্বা করতে সাহায্য করে
আপনার কিডনিকে পাথর মুক্ত রাখবে প্রতিদিনের এই ৫টি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস 
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
জানুয়ারি ৩১, ২০২৬
শুল্ক বাতিল: আদালত কি ট্রাম্প ও তাঁর দলকে বাঁচিয়ে দিলেন
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯ গ্রেডে চাকরির সুযোগ
জানুয়ারি ২৫, ২০২৬
মুগ্ধতা ছড়িয়ে বাংলাদেশের মেয়েদের অভিষেক
মার্চ ৪, ২০২৬
দিয়াজের পাঁচে পাঁচ, ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
জানুয়ারি ১০, ২০২৬
সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
ফেব্রুয়ারি ৩, ২০২৬
কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ
ফেব্রুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

নিয়োগ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৭, ২০২৫
রশিদের ৭০০: তাঁর প্রিয় শিকার ও আরও যত রেকর্ড
মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই: ইরান
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ক্যারিক, থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত
একদিনের ব্যবধানে সোনার দামে ফের রেকর্ড, ভরি কত?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?