By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী ও সাংবাদিকদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি এইচআরএসএসের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী ও সাংবাদিকদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি এইচআরএসএসের

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনরত সংগঠনটির নেতা-কর্মী এবং পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে হামলার নির্দেশদানকারী ও এতে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ কয়েকটি দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

আজ শনিবার এক বিবৃতিতে এসব দাবি জানায় এইচআরএসএস। সংগঠনটি বলেছে, আহত নেতা-কর্মী ও সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচি ও সাংবাদিকতার কাজে পুলিশের এমন সহিংস আচরণ বন্ধে কার্যকর নির্দেশনা জারি করতে হবে।

শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এমন আচরণ বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার চরম লঙ্ঘন বলে মনে করে এইচআরএসএস।

বিবৃতিতে বলা হয়, বিশেষ করে সাংবাদিকদের ওপর হামলা রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। পুলিশের দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা নয়। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করে যে ভিন্নমত ও প্রতিবাদ দমনে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য।

শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের একটি শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে লাঠিপেটা ও বলপ্রয়োগ করেন বলে প্রাপ্ত তথ্যের বরাতে বিবৃতিতে উল্লেখ করেছে এইচআরএসএস।

বিবৃতিতে বলা হয়, এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার ও ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হন।

এইচআরএসএস বলেছে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকেরাও হামলার শিকার হন। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হওয়ার পাশাপাশি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে মারাত্মক বাধা সৃষ্টি করা হয়। এ ছাড়া কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা আন্দোলনকারীদের মুঠোফোন তল্লাশি ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির ঘটনায় জনমনে সংশয় ও আতঙ্ক তৈরি হয়।

বিবৃতিতে বলা হয়, এইচআরএসএস স্পষ্টভাবে জানাচ্ছে, দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনআস্থা আরও ক্ষুণ্ন হবে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটবে। রাষ্ট্রের প্রতি আহ্বান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করতে হবে।

দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নির্বাচনে ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের নতুন ওয়েবসাইট চালু
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ
যুদ্ধ কারো জন্য মঙ্গল না, আফগান-পাকিস্তান প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী
হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

ইসলামের সূচনায় খাদিজা (রা.)–এর ভূমিকা
জানুয়ারি ১৪, ২০২৬
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের পরিকল্পনা
ফেব্রুয়ারি ২২, ২০২৬
জাতীয়তার কারণে লক্ষ্যবস্তু করা অবিচার, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাফুফে সভাপতি
জানুয়ারি ৪, ২০২৬
সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ মডেল ইকরার
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
জামায়াতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
জানুয়ারি ১৭, ২০২৬
১০০ টাকার বিনিয়োগ থেকে যাত্রা—হল না পাওয়া সিনেমার বাজিমাত
জানুয়ারি ৩০, ২০২৬
পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে করা মামলা স্থগিত
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবন্দরমহানগররাজনীতিসদর

ভয় পাওয়ার কিছু নেই নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হবে–মাকসুদ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ৭, ২০২৬
রুপগঞ্জ-১ আসনে দিপু ভুইঁয়ার শক্ত প্রতিপক্ষ দুলাল হোসেন
‘বাবর টি–টুয়েন্টিতেও টেস্ট খেলে, সালমান আগা হলো বাবর ২.০’
২৪ ঘণ্টায় দুই হ্যাটট্রিক, শামারে মুখ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
হাদির উপর হামলার ঘটনায় জবি সাদা দলের নিন্দা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?