By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ।

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ কারণে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে।

দেশে নির্বাচনের আমেজে তাদের শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও, যাদের মাধ্যমে দেশে সরকার এসেছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে, সেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কেউই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো উদ্যোগ নিচ্ছে না।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার না করে, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন।

ঢাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। কিন্তু ইনকিলাব মঞ্চকে সহযোগিতার ক্ষেত্রে বারবার সবাই হাত গুটিয়ে নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারাদেশের জনগণকে নিয়ে যমুনার সামনে অবস্থান করবে। পরিস্থিতি সামলানোর দায়ভার সরকারের।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা।

এদি‌কে রাত সা‌ড়ে ৯টার দি‌কে সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

৭ জেলায় সমাবেশ করে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
ঠাকুরগাঁও-১ আসনে রিকশায় চড়ে বিএনপির মহাসচিব এবং রিকশাভ্যানে জামায়াত নেতার মনোনয়ন দাখিল
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত জাইমা রহমান
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ফতুল্লায় কোন ভুমিদস্যু থাকতে পারবে না –মনির হোসেন কাসেমী
ফেব্রুয়ারি ৭, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
ডিসেম্বর ৩, ২০২৫
একীভূত ৫ ব্যাংক নিয়ে গভর্নরের নতুন বার্তা
ডিসেম্বর ১৮, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
জানুয়ারি ৭, ২০২৬
মীরসরাইয়ে হবে ডিফেন্স শিল্প জোন
জানুয়ারি ২৭, ২০২৬
সাংবাদিকের প্রশ্নে মুগ্ধ গার্দিওলা, দিলেন সহকারী কোচ হওয়ার প্রস্তাব
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
‘ভাঙতে হয়, জোড়া লাগতে হয়’
ডিসেম্বর ১৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ‎

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১২, ২০২৬
মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
১৩ বছর পর কলকাতায় কনসার্ট করতে আসছেন এ.আর রহমান
বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার
তারাবি না পড়লে কি রোজা হবে?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?