By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারতে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ভারতে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের হিমালয় কন্যা সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। সিকিমের এই সিরিজ ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও; বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়।

বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও ৫-৬টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে, যা অত্যন্ত অগভীর হওয়ার কারণে কম্পন বেশি অনুভূত হয়েছে।

নীলফামারীর বাসিন্দা জানান, ‘আমি বিছানায় ছিলাম, মনে হচ্ছিল রুমটা ভেঙে পড়বে। অনেক ভয় লাগছিল। পরে দেখি ভুমিকম্প হলো।’

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ‘ফল্ট লাইন’-এর ওপর অবস্থিত। বড় কম্পনের পর ছোট ছোট আফটারশক হওয়া স্বাভাবিক।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এদিন ভোরেও সাতক্ষীরার কলারোয়া এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
জামায়াতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকা শুধু নামেই মহানগর, দ্রুত বড় হচ্ছে, বাসযোগ্যতা হারাচ্ছে
ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

উৎপল দত্তর পরামর্শে শুরু, একটি পোস্টার থেকে গড়ে উঠল নাটকের ইতিহাসভান্ডার
জানুয়ারি ৫, ২০২৬
নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডিসেম্বর ১৭, ২০২৫
তিতাসের সরবরাহ শুরু, গ্যাসের প্রবাহ বাড়তে কয়েক ঘণ্টা সময় লাগবে
জানুয়ারি ১০, ২০২৬
৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
জানুয়ারি ২৯, ২০২৬
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন বৈধ ঘোষণা
জানুয়ারি ১৪, ২০২৬
আবারও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর! থাকবে যতদিন
জানুয়ারি ১৪, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

বিএনপির প্রার্থী হিসেবে আমাকে নমিনেশন দিয়েছে — এড.শাখাওয়াত

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২১, ২০২৫
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে জাকির খান
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  মোহাম্মদ আলী
খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন? চমকপ্রদ উপকারিতা নিয়ে যা বলছেন চিকিৎসকরা
ঢাকা কলেজে মাদক সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?