By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস জেলার একটি দুর্গম এলাকায় অবস্থিত ওই খনি থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা মনিশ কুমার জানান, এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কত শ্রমিক কাজ করছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের আশঙ্কা, আরও অনেকে ভেতরে আটকা পড়ে থাকতে পারেন।

মনিশ কুমার আরও জানান, বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। শুক্রবার (আজ) রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় আবার উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে। খনিটিকে অবৈধ বলে উল্লেখ করেন তিনি। সরু ও গভীর গর্তের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় সেখান থেকে কয়লা ও অন্য খনিজ উত্তোলন করা হচ্ছিল।

জেলা পুলিশপ্রধান বিকাশ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিনামাইট থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিকাশ কুমারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘সম্ভবত দগ্ধ হয়ে অথবা বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ফলে শ্বাসকষ্টে শ্রমিকদের মৃত্যু হয়েছে। তবে খনি থেকে এমন কেউ অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারেননি; যিনি ঠিক কী ঘটেছিল বা কত শ্রমিক ভেতরে ছিলেন, তা নিশ্চিত করতে পারেন। ফলে কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে আমাদের কাছে সঠিক হিসাব নেই।’

প্রধানমন্ত্রী মোদির ক্ষতিপূরণ ঘোষণা

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি অবৈধ খনি খনন থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘মেঘালয়ের ইস্ট জৈন্তিয়া হিলসের এ দুর্ঘটনায় আমি ব্যথিত।’

নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।

ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে অনিয়ন্ত্রিত ও অবৈধ কয়লাখনি অত্যন্ত সাধারণ বিষয়। এসব খনিতে শ্রমিকেরা দৈনিক ১৮ থেকে ২৪ ডলারের বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।

এর আগে ২০১৮ সালে মেঘালয়েরই একটি খনিতে আটকা পড়ে অন্তত ১৫ শ্রমিকের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, পানিদূষণের আশঙ্কায় ২০১৪ সাল থেকে মেঘালয়ে ‘র‍্যাট-হোল’ পদ্ধতিতে খনি খনন নিষিদ্ধ করা হয়েছে

এপস্টেইন–কাণ্ডে যুক্তরাজ্যে এবার লেবার পার্টিও ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর
‘ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত’
 যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত অন্তত ৩০
তৃতীয়বারের মতো মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হলেন তোয়াদারা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল তেহরান
জানুয়ারি ৩০, ২০২৬
ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে এই সরকারের অনেক অর্জনকে ম্লান করবে-মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ২৯, ২০২৫
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার
ডিসেম্বর ৩, ২০২৫
খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব
ডিসেম্বর ২১, ২০২৫
আর এ রকম প্রতিজ্ঞা করলে বাবাকে অস্বীকার করবেন হেইডেনের মেয়ে
ডিসেম্বর ৯, ২০২৫
ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি আঘাত করতে পারবে না — জেলা প্রশাসক রায়হান কবির
নভেম্বর ২৫, ২০২৫
ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগর

নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির যোগদান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৩০, ২০২৫
একীভূত ৫ ব্যাংক নিয়ে গভর্নরের নতুন বার্তা
নারায়ণগঞ্জ-৫ আসনে চুড়ান্ত মনোনয়ন পাচ্ছেন এড. শাখাওয়াত হোসেন খান
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন বৈধ ঘোষণা
তেলাপিয়া মাছ কি সত্যিই শরীরের জন্য বিপজ্জনক? খাবেন, না এড়িয়ে চলবেন?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?