By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতিজাতীয়

৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার কনটেইনারে পণ্য রপ্তানি হয়। লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর থেকে এক কনটেইনার পণ্যও রপ্তানি হয়নি। আন্দোলনকারীদের বাধার মুখে কোনো জাহাজ বন্দর জেটি ছেড়ে যেতে না পারায় পণ্য রপ্তানি হয়নি। লাগাতার কর্মবিরতির কারণে পণ্য রপ্তানি না হওয়ায় বন্দর চত্বর, জেটিতে থাকা ১০টি জাহাজ ও বেসরকারি ডিপোতে আটকে আছে প্রায় ১৩ হাজার একক রপ্তানি পণ্যের কনটেইনার। এসব কনটেইনারে থাকা পণ্যের মূল্য আনুমানিক ৬৬ কোটি ডলার বা প্রায় ৮ হাজার কোটি টাকা।

Contents
  • রপ্তানি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে
  • ডিপোতে বাড়ছে রপ্তানি পণ্যের স্তূপ
  • অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেই

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মবিরতি চলছে। গত শনিবার থেকে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে আন্দোলনকারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এতে বন্দর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গত অর্থবছরের হিসাবে দেশের মোট রপ্তানির ৯১ শতাংশই হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। অথচ টানা পাঁচ দিন ধরে বন্দরের কার্যক্রম ব্যাহত হলেও অচলাবস্থা নিরসনে সরকারের কোনো সংস্থার দৃশ্যমান উদ্যোগ নেই। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ হলে তৈরি পোশাকশিল্পই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ আমদানি–রপ্তানির সিংহভাগই তৈরি পোশাকশিল্পের। নির্ধারিত সময়ের মধ্যে তৈরি পোশাক রপ্তানি না হলে বিদেশি ক্রেতারা মূল্যছাড় চাইবে। এমনকি ক্রয়াদেশ বাতিলও করতে পারে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ হওয়ায় খবর ইতিমধ্যে বিদেশি ক্রেতাদের মধ্যে ছড়িয়ে গেছে। তাঁরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

মো. শিহাব উদ্দোজা চৌধুরী আরও বলেন, বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় কাঁচামাল পেতে দেরি হবে। সেটি হলে পুরো সরবরাহব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। পোশাক তৈরিতে সময় কম পাওয়া যাবে। কোনো কারণে সময়মতো তৈরি পোশাক রপ্তানি না করা গেলে লোকসানের মুখে পড়তে হবে তৈরি পোশাকশিল্পের মালিকদের।

রপ্তানি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে

সুইজারল্যান্ডভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) জাহাজ এমএসসি পোলো–২ গত ৩১ জানুয়ারি আমদানি কনটেইনার নিয়ে বন্দর জেটিতে ভেড়ে। জাহাজটি ৭৪৯ একক রপ্তানি কনটেইনার নিয়ে ২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে জেটি ছাড়ার কথা ছিল। কিন্তু আন্দোলনের কারণে জাহাজটি এখনো জেটিতে আটকে আছে।

এমএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই কনটেইনারগুলো সিঙ্গাপুরে নামিয়ে ইউরোপ ও আমেরিকাগামী বড় জাহাজে তোলার সূচি ছিল। তিন দিনেও জাহাজটি ছাড়তে না পারায় পুরো সময়সূচি ভেঙে পড়েছে। ফলে সময়মতো পণ্য বিদেশি ক্রেতার হাতে পৌঁছাচ্ছে না।

একই কোম্পানির আরেকটি জাহাজ এমএসসি জেনা ১ হাজার ৩২৯ একক কনটেইনার নিয়ে ২ ফেব্রুয়ারি থেকে সাগরে অপেক্ষায় রয়েছে। এসব কনটেইনারের বড় অংশই পোশাকশিল্পের কাঁচামাল। জেটিতে থাকা জাহাজগুলো ছাড়তে না পারায় নতুন জাহাজও ভেড়ানো যাচ্ছে না। এতে রপ্তানিমুখী শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে।

গতকাল বুধবার পর্যন্ত আমদানি কনটেইনার নিয়ে নয়টি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার আরও নয়টি জাহাজ বন্দর জলসীমায় পৌঁছানোর কথা। অর্থাৎ অচলাবস্থার সুরাহা না হলে আগামী এক দিনের মধ্যে ১৮টি জাহাজ সাগরে এবং ১০টি জাহাজ জেটিতে আটকে পড়বে।

আন্দোলনকারীদের বাধায় বন্দরের তিনটি প্রধান টার্মিনাল—জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পতেঙ্গার ‘আরএসজিটি চিটাগং’ টার্মিনাল থেকে মঙ্গলবার একটি জাহাজ ছেড়ে গেলেও গতকাল নির্ধারিত একটি জাহাজ ভেড়ানো যায়নি। ফলে টার্মিনালটিতে এখন কোনো জাহাজ নেই।

ডিপোতে বাড়ছে রপ্তানি পণ্যের স্তূপ

কনটেইনার ডিপো সমিতির হিসাবে, আন্দোলন শুরুর আগে ১৯টি বেসরকারি ডিপোতে রপ্তানির অপেক্ষায় ছিল প্রায় ৮ হাজার একক কনটেইনার। বুধবার সকাল আটটা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৮১৭টিতে। বিকেলের পর তা ১১ হাজার ছাড়িয়ে যায়। বন্দর ও জাহাজে থাকা কনটেইনার যোগ করলে আটকে থাকা রপ্তানি কনটেইনারের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৩ হাজার।

কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে রপ্তানিমুখী কারখানাগুলো থেকে কাভার্ড ভ্যানে প্রতিদিন রপ্তানি পণ্য ডিপোগুলোতে আসছে। বর্তমানে রপ্তানি পণ্য নিয়ে আসা সাড়ে তিন হাজারের বেশি কাভার্ড ভ্যান রয়েছে ডিপোগুলোতে। এসব রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই হচ্ছে। তবে বন্দর কার্যক্রম স্বাভাবিক না থাকায় এসব কনটেইনার বন্দরে নিয়ে রপ্তানির জন্য জাহাজে তুলে দেওয়া যাচ্ছে না। তাতে দিন দিন রপ্তানি কনটেইনারের সংখ্যা বেড়ে চলেছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ৮ লাখ ৩১ হাজার ২৭০ একক কনটেইনারে রপ্তানি পণ্য পরিবহন হয়। একই সময়ে এসব পণ্যের মোট মূল্য ছিল ৪ হাজার ২৩২ কোটি ডলার। অর্থাৎ প্রতি কনটেইনারে গড়ে প্রায় ৫১ হাজার ডলারের রপ্তানি পণ্য পরিবহন হয়। এই হিসাবে বর্তমানে আটকে থাকা ১৩ হাজার কনটেইনারে রপ্তানি পণ্যের মূল্য দাঁড়ায় প্রায় ৬৬ কোটি ডলার বা ৮ হাজার কোটি টাকা।

অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেই

একদিকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত ধাপে রয়েছে, অন্যদিকে শ্রমিক–কর্মচারীদের লাগাতার কর্মবিরতি চলছে। এর মধ্যেই আমদানি–রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হলেও সরকারের পক্ষ থেকে সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং দফায় দফায় কর্মচারী বদলির আদেশ আন্দোলনকে আরও তীব্র করেছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন প্রথম আলোকে বলেন, ‘এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেই এই আন্দোলন। শ্রমিক–কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছেন। কিন্তু সমাধানের কোনো উদ্যোগ না থাকায় বা দাবি না মানায় কর্মসূচি চলবে।’

গাইবান্ধায় পেট্রল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ
অবরোধ চলবে, রাতেও শাহবাগে অবস্থান, ঘোষণা ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব
১১ দলের সমঝোতা
চট্টগ্রামের প্রার্থীদের হলফনামা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
জানুয়ারি ৭, ২০২৬
বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন
ডিসেম্বর ১০, ২০২৫
তারকাদের অংশগ্রহণে আজ থেকে মাসব্যাপী রেসিপি অনুষ্ঠান
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
ফেব্রুয়ারি ৪, ২০২৬
‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি
ডিসেম্বর ২৬, ২০২৫
আবারও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর! থাকবে যতদিন
জানুয়ারি ১৪, ২০২৬
ঈদে প্রবীণ, ডায়াবেটিস ও হৃদ্‌রোগীদের জন্য খাবার
মার্চ ২০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগরসদর

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ২১, ২০২৬
জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০
এই সিনেমা ভুলবেন কীভাবে
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক
পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় পদক্ষেপ!
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?