By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে কাসেমীর অভিযোগ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে কাসেমীর অভিযোগ

Dailynarayanganj 24 .com
Last updated: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ফেব্রুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ এনেছেন বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশেমী। তিনি নির্বাচন কমিশনে (ইসি) লিখিত এ অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে মনির কাশেমী বলেন, ২৫ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। কিন্তু এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় গত ১ ফেব্রুয়ারি ইসিতে অভিযোগ করেছি।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখছেন না। তারা একটি পক্ষ থেকে অর্থ নিয়ে বিশেষ সুবিধা দিচ্ছেন। ওই দুই কর্মকর্তা একটি বিত্তশালী ও বিশিষ্ট শিল্পপতি প্রার্থী এবং তার কর্মীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। এ কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি, উদ্বেগ ও অসন্তোষ তৈরি হচ্ছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচার, সভা-সমাবেশ ও গণসংযোগের ক্ষেত্রে আর্থিক সুবিধার বিনিময়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ধরনের আচরণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিপন্থি এবং নির্বাচন কমিশনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এ বিষয়ে রিটার্নিং অফিসার আমাকে এখনও ডাকেননি। যদি আমাকে ডাকা হয় তাহলে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো।

প্রতিমন্ত্রীর পরিদর্শন: যথাসময়ে অফিসে না থাকায় তিন কর্মকর্তাকে বদলি
এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসক স্মারকলিপি পেশ
আজমেরী ওসমানের সহযোগী পাভেল বিদেশী অস্ত্রসহ গ্রেফতার
নারায়ণগঞ্জে নতুন মাদক স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, কার্যালয় ভাঙচুর
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

ইরান নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
মার্চ ১১, ২০২৬
দাঁত আসল নাকি নকল, অভিনেতার জন্মদিনে জেনে নিন সত্যি ঘটনা
জানুয়ারি ২৪, ২০২৬
টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জানুয়ারি ১৯, ২০২৬
তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে শহর বিএনপির আনন্দ মিছিল
ডিসেম্বর ২৪, ২০২৫
জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
মার্চ ১৬, ২০২৬
হাসিও পায় না, ভয়ও পায় না…
ডিসেম্বর ২৪, ২০২৫
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত, সেক্রেটারি আমজাদ
ফেব্রুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে: তারেক রহমান

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
পীরগঞ্জের হাসারপাড়া ভোটকেন্দ্রে সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর
জালাল হাজ্বী পরিবারে কে মূল্যায়ন করলো বিএনপি
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
জয়া আহসানের পোস্টে ২৫ মার্চের বিভীষিকা, মায়ের চোখে দেখা সেই রাত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?