By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শুনলে খটকা লাগে! বড়দের নিয়ে ছোটদের গান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

শুনলে খটকা লাগে! বড়দের নিয়ে ছোটদের গান

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাধারণত শিশুকণ্ঠে শোনা যায় রূপকথা, আনন্দ কিংবা খেলাধুলার গল্প। কিন্তু এবার ব্যতিক্রম। ছোটদের পক্ষ থেকে বড়দের উদ্দেশে পরামর্শ আর প্রশ্ন ছুড়ে দেওয়া এক গান প্রকাশ পেয়েছে, যা শুনলে প্রথমে খটকা লাগলেও শেষ পর্যন্ত ভাবনায় ফেলতে বাধ্য করে। এই ভিন্নধর্মী শিশুগানের নাম ‘অবিশ্বাসের দেশে’। জীবনমুখী ঘরানার গানটির কথা লিখেছেন ও সুর করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটিতে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি তার গাওয়া তৃতীয় মৌলিক গান।

ভিন্ন কথার গান, ভিন্ন উপস্থাপন ‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ পেয়েছে এ কে নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব। ভিডিওতে মৃন্ময়ী মেঘাকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।

গানটিতে রয়েছে এমন কিছু লাইন, যা রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিলেও প্রকাশভঙ্গিতে তা অরাজনৈতিক—ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে, আবোলতাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে, ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে, একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে…এই গানের মাধ্যমে বড়দের সমাজ ও আচরণকে শিশুমনের চোখে দেখানোর চেষ্টা করেছেন গীতিকার-সুরকার এনামুল করিম নির্ঝর।

গানটি তৈরির পটভূমি ব্যাখ্যা করে এনামুল করিম নির্ঝর বলেন, ‘সময়টা এমন, কার কথা কে শুনবে বোঝা কঠিন। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে; কিন্তু তারা তো আর সেগুলো ধরিয়ে দিতে পারে না। সেখান থেকেই মনে হলো, বড়দের নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে হয়তো সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে।’

তিনি আরও বলেন, এতে হয়তো খুব বেশি কিছু বদলাবে না, তবু চেষ্টা করে যাওয়াটাই জরুরি। সে চেষ্টার ফল হিসেবেই এ গান।

ভিন্নধর্মী এই গান গেয়ে বড়দের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে মৃন্ময়ী মেঘা। নিজের অনুভূতি জানিয়ে সে বলে, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে আর মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটিও গেয়ে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরও সুন্দর গান গাইতে পারি।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ পায় ২০২৪ সালে। গানটির নাম ছিল ‘ভূতের রাজা দিলো বর’, যার কথা, সুর ও সংগীতায়োজন করেছিলেন অটমনাল মুন। ২০২৫ সালে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে প্রকাশিত হয় তার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’।

সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল তৃতীয় মৌলিক গান ‘অবিশ্বাসের দেশে’।

ডিভোর্স ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, থানায় অভিনেতার প্রথম স্ত্রী
তালিকায় ১২ সিনেমা, শেষ পর্যন্ত কয়টি
গ্র্যামিতে রেকর্ড করলেন কেনড্রিক লামার
‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’
মা থেকেও না থাকার শূন্যতায় ভাইরাল সম্পর্কের গল্প
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
জানুয়ারি ১৯, ২০২৬
বিশ্বকাপ ট্রফির অবিশ্বাস্য যত গল্প: কখনো জুতার বাক্সে, কখনো চোরের কবলে
জানুয়ারি ১৪, ২০২৬
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
জানুয়ারি ১৯, ২০২৬
 সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি….গিয়াসউদ্দিন
ডিসেম্বর ১০, ২০২৫
ঈদে বাড়তি ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে– শেখ রবিউল আলম
মার্চ ১, ২০২৬
সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ মডেল ইকরার
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আবারও দেশে ভূমিকম্প
জানুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

এটি এমন এক ঐতিহাসিক বিদায়—যা যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১, ২০২৬
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশ
নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি কাসেমীর
জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’র দাপট, বিপর্যস্ত জনজীবন
জনবল নেবে ওয়ালটন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?