By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল শুক্রবার ওমানে বৈঠকে বসতে রাজি হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু বা এজেন্ডা নিয়ে দুই দেশ এখনো অনড় অবস্থানে রয়েছে।

ওয়াশিংটন চায়, আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত থাকুক। অন্যদিকে ইরান বলছে, তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো এবং একটি বৃহত্তর যুদ্ধ এড়াতে আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টার মধ্যেই এই স্পর্শকাতর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোয় আলোচনার পরিধি ও স্থান নিয়ে মতভেদের কারণে বৈঠকটি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে হামলার হুমকি দিয়েছিলেন, তা কার্যকর করার পথও খোলা ছিল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তিত হওয়া উচিত কি না, গতকাল বুধবার এমন এক প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি বলব, তাঁর খুব চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই।’ তিনি আরও বলেন, ‘তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করছেন।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

ট্রাম্পের এ মন্তব্যের পর মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষ এখন ওমানের মাসকাটে আলোচনা করতে সম্মত হয়েছে। তবে এজেন্ডার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানোর লক্ষণ দেখা যায়নি।

ইরান চায়, আলোচনা শুধু পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল ভিন্নমত পোষণ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরানিরা চাইলে আমরা প্রস্তুত।’ তবে তিনি বলেন, পারমাণবিক বিষয়ের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন দেওয়া ও দেশটির জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলোও আলোচনায় থাকতে হবে।

এদিকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। অন্য এক কর্মকর্তা বলেন, পারমাণবিক বিরোধ নিয়ে আলোচনাকে তেহরান স্বাগত জানায়, কিন্তু এর বাইরের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার মার্কিন জেদ এ আলোচনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নেবেন।

৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার
হাড়কাঁপানো শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন: ট্রাম্প
ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই মারিয়া কোরিনা মাচাদোর:ট্রাম্প
পাকিস্তানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা
ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের আহ্বান যুক্তরাষ্ট্রের, ভয় সশস্ত্র গোষ্ঠীর
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ভেনিজুয়েলার তেল খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প
জানুয়ারি ১১, ২০২৬
দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে?
মার্চ ১, ২০২৬
৮০ কোটি টাকায় বিয়ের ভিডিও, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
হাজার কোটি টাকার তাজা মাছ যাচ্ছে সারা দেশে
জানুয়ারি ১৫, ২০২৬
খেলাপি ঋণ কমাতে আরও ছাড়
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
জানুয়ারি ৬, ২০২৬
খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছে–মামুন মাহমুদ
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতি

উপদেষ্টা পরিষদের বৈঠকে বেগম জিয়ার দাফন নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা:মির্জা ফখরুল

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩০, ২০২৫
আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
পবিত্র শবে বরাত পালিত
অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল
ভারতে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?