By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টিকেট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক—২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

টিকেট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক—২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গত বছরের ৫ ডিসেম্বর ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র হওয়ার পর থেকেই আসলে এই ‘ডমিনো এফেক্টের’ শুরু। হু হু করে বাড়ছে টিকিটের দাম, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্বকাপের শহরগুলোতে হোটেলের ভাড়াও।

Contents
  • টিকিটের জন্য লড়াই ও আকাশছোঁয়া দাম
  • অবিশ্বাস্য ভাড়া ও আকাশছোঁয়া চাহিদা
  • পার্কিংয়ের দাম কি টিকিটের চেয়েও বেশি
  • ভাড়া বাতিলের বিড়ম্বনা ও ‘প্রতারণা’
  • সবই ‘ওয়ার্ল্ড কাপ ইফেক্ট’

যাঁরা মাঠে বসে খেলা দেখার পরিকল্পনা করেছেন, তাঁদের এখনই ক্রেডিট কার্ডের লিমিট বাড়িয়ে নিতে হচ্ছে। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর।

টিকিটের জন্য লড়াই ও আকাশছোঁয়া দাম

এবারের আসর যে ব্যয়বহুল হতে যাচ্ছে, এর বড় কারণ টিকিটের অবিশ্বাস্য মূল্য। চাহিদাও রেকর্ড পরিমাণ। লটারিতে টিকিট পাওয়ার জন্য গত ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত জমা পড়েছে প্রায় ৫০ কোটি আবেদন! আজ (৫ ফেব্রুয়ারি) থেকে ই–মেইলের মাধ্যমে জানানো হবে কার ভাগ্যে শিকে ছিঁড়ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তো আগেই ভবিষ্যদ্বাণী করেছেন, অনেক সমর্থক বেশি লাভে টিকিট ‘রিসেল’ করবেন। ফলে টিকিটের দাম যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, তা বলাই বাহুল্য।

কিন্তু শুধু টিকিট পেলেই তো আর হবে না! খেলা দেখতে তো যেতে হবে, আর সেখানে থাকতেও হবে। এই ‘থাকা-খাওয়া’ নিয়েই বিশাল ঝামেলায় পড়তে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

অবিশ্বাস্য ভাড়া ও আকাশছোঁয়া চাহিদা

সস্তায় থাকার জন্য ফুটবলপ্রেমীরা এয়ারবিএনবি বা বুকিং ডটকমের মতো প্ল্যাটফর্মগুলোর সাহায্য নেন। কিন্তু সেখানে যে হারে ভাড়া চাওয়া হচ্ছে, তা দেখে অনেকেরই চোখ ছানাবড়া। যেমন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের কাছে একটি হোটেলের ভাড়া বর্তমানে প্রতি রাতে ৪ হাজার ৫১০ ডলার (প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা)! অথচ সাধারণ সময়ে এই হোটেলের ভাড়া থাকে মাত্র ১৫৩ ডলার। অর্থাৎ ভাড়া বেড়েছে প্রায় ২,৮৪৮ শতাংশ!

২০২৬ বিশ্বকাপ বিতর্ক: কেন উঠছে বয়কটের কথা, ট্রাম্প কী করছেন, শেষ পর্যন্ত কী হতে পারে

শর্ট হিলস এলাকায় সাত বেডরুমের একটি বাড়ি তিন রাতের জন্য ভাড়া দেওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার ডলারে। লস অ্যাঞ্জেলেসেও স্বল্পমেয়াদি ভাড়ার চাহিদা বেড়েছে ১২১ শতাংশ। এয়ারবিএনবির তথ্যমতে, ড্র হওয়ার পর আবাসনের জন্য অনুসন্ধান বেড়েছে ১৬০ শতাংশ। অনেক শহরে পর্যটকদের এই বিশাল চাপ সামলানোর মতো পর্যাপ্ত হোটেল নেই বলে উদ্বেগ জানানো হয়েছে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে।

পার্কিংয়ের দাম কি টিকিটের চেয়েও বেশি

বিশ্বকাপের খরচ শুধু টিকিট আর হোটেলেই শেষ নয়। নিজের গাড়ি নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়াটা এবার বিলাসিতা মনে হবে। লস অ্যাঞ্জেলেসে ফিফার অফিশিয়াল পার্কিং স্পটগুলোর দাম ধরা হয়েছে ২৫০ থেকে ৩০০ ডলার! মজার ব্যাপার হলো, অনেক ক্যাটাগরির টিকিটের দামের চেয়েও এই পার্কিং ফি বেশি। আরও বিস্ময়কর তথ্য হলো, ৩০০ ডলার দিয়ে গাড়ি পার্ক করে আপনাকে প্রায় এক মাইলের বেশি পথ হেঁটে স্টেডিয়ামে যেতে হবে। তবে ২০-২৫ মিনিটের হাঁটাপথকেও ফিফা বলছে ‘লোকাল কন্ডিশন’ অনুযায়ী যৌক্তিক!

ভাড়া বাতিলের বিড়ম্বনা ও ‘প্রতারণা’

এদিকে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে অনেক বাড়ির মালিক এখন আগের বুকিং বাতিল করে দিচ্ছেন। অ্যান্থনি জোরিচ নামের ক্রোয়েশীয় বংশোদ্ভূত এক সমর্থক ডালাসে একটি বাসা ভাড়া নিয়েছিলেন ৩২৭ ডলারে। কিন্তু বিশ্বকাপের ড্রর পর হুট করে মালিক সেটি বাতিল করে দেন ‘রক্ষণাবেক্ষণের’ অজুহাতে। অথচ মাত্র এক ঘণ্টা পরেই জোরিচ দেখতে পান, সেই একই বাসা ৯১৭ ডলারে আবার ভাড়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে! অর্থাৎ দাম রাতারাতি তিন গুণ করে দেওয়া হয়েছে।

এয়ারবিএনবি অবশ্য বলছে, তারা এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মালিকদের জরিমানা করা হচ্ছে এবং তাঁদের প্রোফাইল ব্লক করে দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও ভুক্তভোগী সমর্থকদের ভোগান্তি খুব একটা কমছে না। জন সিয়ার নামের ইংল্যান্ডের এক সমর্থক তো আরও অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন। বোস্টনে তিনি আগেভাগে বাসা বুক করেছিলেন সস্তায়। ড্রর পর মালিক মেসেজ দিলেন—‘সফটওয়্যারের ত্রুটি’র কারণে তাঁর বুকিং রাখা যাচ্ছে না। সিয়ারের ধারণা, আসলে দাম বাড়িয়ে পুনর্বিক্রয় করতেই এই বাহানা।

সবই ‘ওয়ার্ল্ড কাপ ইফেক্ট’

২০২৫ সালের জুনে এয়ারবিএনবি ফিফার অফিশিয়াল পার্টনার হয়েছে। মনে করা হচ্ছে, এই বিশ্বকাপে শুধু এয়ারবিএনবিতেই প্রায় ১২০ কোটি ডলারের লেনদেন হবে। এর আগে যুক্তরাষ্ট্রে ‘টেইলর সুইফট ইফেক্ট’ বা ‘বিয়ন্সে ইফেক্ট’- দেখা গেছে। তাঁদের কনসার্ট ঘিরে কোনো শহরের অর্থনীতি চাঙা হয়ে উঠত।

আগামী ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত পুরো বিশ্বই হয়তো দেখবে ‘ওয়ার্ল্ড কাপ ইফেক্ট’।

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন
সাকিবুলের ৩২ বলে সেঞ্চুরিতে সূর্যবংশীও ম্লান, ৫০ ওভারের ম্যাচে ৫৭৪ রানের ইতিহাস
বিগ ব্যাশে আবার রিশাদ ম্যাজিক
কেউ দাগেন কামান, কারও শটে বল ফেটে যায়; ফুটবলে সবচেয়ে জোরালো শট কার
অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল অংশগ্রহন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দোয়া
নভেম্বর ২৯, ২০২৫
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সানিকে দেখতে হসপিটাল গেলেন মোহাম্মদ আলী
ডিসেম্বর ৬, ২০২৫
ঢাকা কলেজে মাদক সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা
জানুয়ারি ১২, ২০২৬
ধবলধোলাই বাংলাদেশ
অক্টোবর ৩১, ২০২৫
শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি: প্রশ্নপত্র ফাঁস ও ‘কেন্দ্র কন্টাক্ট’ নিয়ে শঙ্কা চাকরিপ্রার্থীদের
জানুয়ারি ৬, ২০২৬
বিশ্ববাজারে ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম
ডিসেম্বর ২৩, ২০২৫
লেনদেন কমলেও বাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা
ডিসেম্বর ২৮, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

৮ বারের চেষ্টায় সফল হলো দক্ষিণ আফ্রিকা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
নারায়ণগঞ্জে ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
ফুটপাত-অবৈধ স্ট্যান্ড-অটোরিকশা থেকে মাসোয়ারা বন্ধ করবো: তারিকুল
ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের যেসব আলামত
রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?