By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মার্কিন রিয়েলিটি শো তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার তাঁর নাম জড়িয়েছে ব্রিটিশ ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে। সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই রেসারের সঙ্গে কিমের ঘনিষ্ঠতার খবর আরও চমকপ্রদ। কারণ, হ্যামিল্টন দীর্ঘদিন ধরে কিমের সাবেক স্বামী ও র‍্যাপার কেনি ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

গত সপ্তাহান্তে যুক্তরাজ্যের গ্রামাঞ্চলে কটসওল্ডসের অভিজাত ও কড়া নিরাপত্তাবেষ্টিত রিসোর্ট এসটেল ম্যানরে কিম ও লুইসকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেখানেই দুজন নাকি গোপনে একটি রোমান্টিক ছুটি কাটান। বিলাসবহুল এই স্থাপনায় তাঁরা স্পা সেশন উপভোগ করেন এবং নিজেদের কক্ষেই ডিনারের আয়োজন করেন বলে জানা গেছে।

খবরে বলা হয়, কিম নিজের প্রাইভেট জেটে যুক্তরাজ্যে পৌঁছান আর প্রায় এক ঘণ্টা পর হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান লুইস হ্যামিল্টন। কিমের গাড়ির সঙ্গে ছিল আরেকটি আলাদা গাড়ি, যা শুধু তাঁর লাগেজ বহনের জন্য রাখা হয়েছিল—এমনকি স্বল্প সময়ের এই ভ্রমণের জন্যও। এসটেল ম্যানরে পৌঁছানোর পর কিমকে দুই নিরাপত্তারক্ষী দিয়ে ঘিরে গোপনে ভেতরে ঢোকানো হয়। তাঁরা দরজায় অবস্থান নিয়ে কিম ও হ্যামিল্টনের ব্যক্তিগত সময়ের নিরাপত্তা নিশ্চিত করেন।

পাশের একটি গোপন পথ দিয়ে বের করে আনা হয়। একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে এক প্রত্যক্ষদর্শী জানান, কিমকে চিনতে কারও ভুল হওয়ার সুযোগ ছিল না। কারণ, তাঁর সঙ্গে ছিল প্রায় আটটি বড় স্যুটকেস, যেগুলোর পাশে তাঁর নাম খোদাই করা ছিল। এরপর কিম ও হ্যামিল্টন নিজেদের দেহরক্ষীদের সঙ্গে একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

কিম ও হ্যামিল্টনের সম্পর্ক ঠিক কবে থেকে শুরু হয়েছে, তা স্পষ্ট নয়। তবে তাঁদের পরিচয় বহুদিনের। বিশেষ করে হ্যামিল্টন ছিলেন কিমের সাবেক স্বামী কেনি ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু। ২০১৪ সালে জিকিউ অ্যাওয়ার্ডসে কিম ও ক্যানিয়ে—তখন তাঁরা দাম্পত্য সম্পর্কে ছিলেন—হ্যামিল্টন এবং তাঁর তৎকালীন সঙ্গী, পুশিক্যাট ডলসের গায়িকা নিকোল শেরজিঙ্গারের সঙ্গে একসঙ্গে পোজ দেন। সেখান থেকেই ক্যানিয়ে ও হ্যামিল্টনের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়।

এমনকি কেনির পরিবারের সঙ্গে ইস্টার উদ্‌যাপনেও একাধিকবার হ্যামিল্টনকে দেখা গেছে। ক্যানিয়ের স্পষ্টভাষিত স্বভাবের প্রশংসা করে একসময় হ্যামিল্টন বলেছিলেন, ক্যানিয়ে খুবই খোলামেলা এবং তাঁর এই বৈশিষ্ট্য তাঁকে মুগ্ধ করে। তবে নিজে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে সব বিষয়ে এতটা প্রকাশ্য হতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি।

২০২১ সালে কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পরও কিমের সঙ্গে হ্যামিল্টনের বন্ধুত্ব বজায় ছিল। ওই বছর ওয়াল স্ট্রিট জার্নালের ইনোভেটর অ্যাওয়ার্ডসে দুজন একসঙ্গে পুরস্কার হাতে ছবি তোলেন। সেই ছবি শেয়ার করে হ্যামিল্টন লেখেন, এত অসাধারণ প্রতিভাবান মানুষদের মধ্যে স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বড় সম্মানের।

ব্যক্তিগত জীবনে লুইস হ্যামিল্টন ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিকোল শেরজিঙ্গারের সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর গায়িকা রিটা ওরার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। অন্যদিকে বিচ্ছেদের পর কিম কার্দাশিয়ানের কিছু স্বল্পমেয়াদি সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি আগেই জানিয়েছিলেন, আইন বিষয়ে পড়াশোনা শেষ না করা পর্যন্ত গুরুতর সম্পর্কে জড়াতে চান না। ২০২৪ সালে নিজের ‘ম্যানিফেস্টেশন লিস্ট’-এ তিনি ভবিষ্যৎ সঙ্গীর গুণাবলি হিসেবে উল্লেখ করেছিলেন—ভালো নৈতিকতা ও মূল্যবোধ, শান্ত স্বভাব, নির্ভরযোগ্যতা এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা।

সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ মডেল ইকরার
বছরের আলোচিত ১০ ঘটনা
নীহা রোমান্টিক নাটকে আগ্রহী কেন
লিফটে সালমানকে দেখে অবাক
শান্তি চান সামান্থা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর দোয়া
ডিসেম্বর ৯, ২০২৫
ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ তীব্র যানজট
জানুয়ারি ৫, ২০২৬
ঈদনাটকে সুবাতাস
মার্চ ৩, ২০২৬
ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া—এনবিআর চেয়ারম্যান
জানুয়ারি ১১, ২০২৬
ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ’
ডিসেম্বর ১৭, ২০২৫
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশ
জানুয়ারি ২০, ২০২৬
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অভিনেত্রী বললেন, ‘আমি সত্যিই ভীষণ নার্ভাস ছিলাম’
মার্চ ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

বিশ্বে বছরে লাখ লাখ টন আনারস উৎপাদন, কোন দেশগুলোতে ফলন বেশি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ
ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ইয়ুমনা জাইদি ফিরছেন
পাকিস্তানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?