By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রূপগঞ্জের রূপসী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রশাসনের উদাসীনতায় অস্তিত্ব সংকটে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররূপগঞ্জ

রূপগঞ্জের রূপসী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রশাসনের উদাসীনতায় অস্তিত্ব সংকটে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সংযোগস্থল রূপসী মোড়। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন লাখো মানুষ। মোড়ের ঠিক মাঝখানে আকাশপানে উঁচিয়ে ধরা একটি মুষ্টিবদ্ধ হাতে রাইফেল মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা মনে করিয়ে দিতে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি এখন নিজেই ধুঁকছে অবহেলায়। রক্ষণাবেক্ষণের অভাব, বিভিন্ন পোস্টারের দাপট আর ময়লা-আবর্জনার স্তূপে এর নান্দনিকতা ও মর্যাদা এখন তলানিতে। স্মৃতিস্তম্ভের মূল বেদী থেকে শুরু করে ওপরের অংশ পর্যন্ত ছেয়ে গেছে বিভিন্ন কোচিং সেন্টার, স্থানীয় রাজনৈতিক নেতা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে। আঠা দিয়ে লাগানো এসব পোস্টারের কারণে স্মৃতিস্তম্ভের টাইলসগুলো স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে।

মুক্তিযুদ্ধের বীরত্ব প্রকাশ করা এই স্মারকটি এখন যেন এক বিশাল বিজ্ঞাপনের বোর্ডে পরিণত হয়েছে। এক সময় এই স্তম্ভের নিচে একটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা ছিল। দীর্ঘদিন সংস্কার না করায় পাম্প ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে ফোয়ারাটি এখন পরিত্যক্ত। ফোয়ারার চৌবাচ্চায় জমে আছে বৃষ্টির পানি আর প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট। জমে থাকা এই পচা পানি মশার প্রজনন কেন্দ্রে পরিণত হওয়ার পাশাপাশি এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। রাতের বেলা কোনো আলোকসজ্জা না থাকায় এলাকাটি ঘুটঘুটে অন্ধকারে থাকে, যার সুযোগ নেয় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীরা।

স্থানীয়দের অভিযোগ, বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনগুলোতে প্রশাসন ও বিভিন্ন সংগঠন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। কিন্তু বছরের বাকি ৩৬২ দিন এর কোনো খোঁজ কেউ রাখে না। স্তম্ভের ঠিক নিচেই হকারদের অবৈধ দখল আর যত্রতত্র আবর্জনা ফেলায় এর পবিত্রতা নষ্ট হচ্ছে।

স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, লুঙ্গি পরে কাঁধে রাইফেল তুলে নিয়েছিলাম এই দেশের জন্য। সেই সংগ্রামের স্মরণে বানানো এই অস্ত্রধারী হাতটি যখন পোস্টার আর ময়লায় ঢাকা থাকে, তখন মনে হয় আমাদের আত্মত্যাগই যেন অপমানিত হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে,দীর্ঘ কয়েক বছর ধরে এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাতের আঁধারে স্তম্ভের নিচের অংশটি ভাসমান মানুষ ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়। রূপসী মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এটি তার মর্যাদা হারাচ্ছে। স্মৃতিস্তম্ভটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় নির্মিত হলেও এর তদারকির নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই। সওজ এবং স্থানীয় পৌরসভার মধ্যে রক্ষণাবেক্ষণ নিয়ে সমন্বয়হীনতার কারণেই স্থাপনাটি আজ অভিভাবকহীন হয়ে পড়ে আছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাদা ভূঁইয়া বলেন,যাঁদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ, তাঁদের স্মরণে নির্মিত স্তম্ভটি এভাবে অকেজো হয়ে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এটি দ্রুত সংস্কার করে এর চারপাশের পরিবেশ পবিত্র রাখা প্রশাসনের দায়িত্ব।

রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,আমরা খুব দ্রুতই এটি সংস্কার করার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। 

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রূপসী মোড়ের এই গুরুত্বপূর্ণ স্মারকটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

বেগম খালেদা জিয়া সারাবিশ্বেই সম্মানিত–আবু জাফর আহমেদ বাবুল
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির দোয়া
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  মোহাম্মদ আলী
বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন– জাকির খান
পৃথিবীর যতো জ্ঞাণের বই পুস্তক আছে, শিক্ষা আছে, কোরআনের সমান কখনো হবে,না..গিয়াসউদ্দিন
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

বাস্কেটবল আকৃতির সিস্টে লুকানো ছিল শিশু
ডিসেম্বর ২৮, ২০২৫
টিভি নাটকে প্রথমে কত টাকা পারিশ্রমিক পেতেন তৌকির আহমেদ
ডিসেম্বর ১২, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন
জানুয়ারি ৭, ২০২৬
‘এমন চরিত্র আর না–ও পেতে পারি’— ‘ক্যাকটাস’ ছাড়তে চাননি মেহজাবীন
জানুয়ারি ২৮, ২০২৬
জালাল হাজী ও জুলাই শহীদ স্বজনের কবর জিয়ার করলেন মাসুদুজ্জামান
ডিসেম্বর ৮, ২০২৫
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেলো যুবকের
মার্চ ১৫, ২০২৬
নারায়ণগঞ্জে খেলাফত মজলিস প্রার্থীর পুনর্মিলন অনুষ্ঠিত
জানুয়ারি ৩১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ৩, ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীর প্রতিনিধিকে ৪৫ হাজার টাকা জরিমানা
কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউ ইয়র্কের মেয়র মামদানি 
মনোনয়ন পেয়ে জাকির খানের বাসায় এড. শাখাওয়াত হোসেন খান
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের জরুরি নির্দেশনা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?