By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৪, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফুটবলের বাইরে সামাজিক, রাজনৈতিক ও মানবিক নানা ঘটনা নিয়ে অনেক সময় সোচ্চার হতে দেখা যায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে। কদিন আগেও ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বলে আলোচনায় এসেছিলেন অভিজ্ঞ এই কোচ। নিউক্যাসলের বিপক্ষে আজ রাতে লিগ কাপ সেমিফাইনালের ফিরতি লেগের আগেও একই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

গার্দিওলা বলেছেন, বিশ্বজুড়ে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের যন্ত্রণা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। সে কারণেই মানবিক বিষয়ে কথা বলা চালিয়ে যাবেন। মাঠের বাইরের এসব বিষয় নিয়ে কথা বলতে তিনি থামবেন না।

গত সপ্তাহে টটেনহামের বিপক্ষে ড্রয়ের আগে সিটির সংবাদ সম্মেলনে হাজির হননি গার্দিওলা। নিজ শহর বার্সেলোনায় একটি দাতব্য অনুষ্ঠানে ফিলিস্তিনি শিশুদের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে সেই সংবাদ সম্মেলনে যেতে পারেননি সিটির এই কোচ। কেউ কেউ তাঁকে শুধু মাঠের বিষয়েই সীমাবদ্ধ থাকার পরামর্শ দিলেও গার্দিওলা স্পষ্ট করে বলেছেন, এখনই থামার পাত্র নন তিনি।

গত মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের নিহত ও আহত হওয়ার খবরের ভিডিও দেখে গভীর কষ্ট অনুভব করেন বলে জানান গার্দিওলা। কথা বলতে গিয়ে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সর্বকালের অন্যতম সেরা এই কোচ।

ফিলিস্তিন, ইউক্রেন ও সুদানে চলমান সংঘাত, পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের গুলির ঘটনাও গার্দিওলাকে ক্ষুব্ধ ও বিচলিত করেছে। এসব বিষয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি বলেই মনে করেন তিনি।

গার্দিওলা সাংবাদিকদের বলেন, ‘মানবজাতির ইতিহাসে এই প্রথম আমাদের চোখের সামনে এত স্পষ্টভাবে সবকিছু ভেসে উঠছে। ফিলিস্তিনে গণহত্যা, ইউক্রেনে যা ঘটছে ও রাশিয়ায় যা ঘটেছে, সুদানে কী হচ্ছে এবং সারা বিশ্বে যা ঘটছে; এগুলো মানুষ হিসেবে আমাদের সবার সমস্যা। এমন কেউ কি আছে, যে সারা বিশ্বের এসব ছবি দেখে প্রভাবিত হয় না? আজ আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আগে তা পারতাম না। অন্য দেশের ক্ষতি চাওয়াটা আমাকে আঘাত দেয়। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা, এটা আমাকে ভীষণ কষ্ট দেয়।’

গার্দিওলা জোর দিয়ে বলেন, ‘যখন মতাদর্শ রক্ষার নামে যদি হাজার হাজার মানুষকে হত্যা করতে হয়! দুঃখিত, আমি তখন দাঁড়াবই। সব সময়ই দাঁড়াব। যারা নিজেদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, সাগরে নৌকায় উঠে বাঁচার চেষ্টা করে, তারা ঠিক না ভুল সেটা প্রশ্ন নয়, আগে তাদের উদ্ধার করা দরকার। কারণ তারা মানুষ।’

গার্দিওলার ভাষায়, ‘মানুষ ও মানুষের জীবন রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু এই অঞ্চলে নয়, পৃথিবীর সব জায়গাতেই। প্রযুক্তি আর উন্নতির দিক থেকে মানবজাতি আজ সবচেয়ে সক্ষম। চাঁদে যেতে পারছি, সবকিছুই পারছি। তবু আমরা একে অন্যকে হত্যা করছি। কেন? যখন ছবিগুলো দেখি ভীষণ কষ্ট হয়। তাই যেখানেই সুযোগ পাব, ভালো সমাজ গড়ার জন্য কথা বলব। আমার দৃষ্টিতে ন্যায়বিচার মানেই কথা বলা। চুপ করে থাকা নয়।’

৮২ রানে অ্যাডিলেড আর ১১ দিনে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
আর এ রকম প্রতিজ্ঞা করলে বাবাকে অস্বীকার করবেন হেইডেনের মেয়ে
টেনিস ‘আসক্ত’ জোকোভিচের স্বপ্ন কি এবার সত্যি হবে
কমিটির টিম’ চট্টগ্রাম যেভাবে ম্যাচ জিতল
সিলেটের জয় নিয়ে সংশয় ছিল না খালেদের, নোয়াখালীর আক্ষেপ ‘পেনাল্টি’
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

জালিয়াতির অভিযোগে শাহ্ আলমের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
মাধ্যমিকের অনেক শিক্ষার্থী প্রথম দিনে বই পায়নি, সংকট নেই প্রাথমিকে
জানুয়ারি ১, ২০২৬
টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
নভেম্বর ২, ২০২৫
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার
ডিসেম্বর ১৭, ২০২৫
 দ্বিতীয় ধাপেও প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ- ৪ আসনের
ডিসেম্বর ৪, ২০২৫
কথা বলতে পারেন না, শোনেন না কানেও, সেই শাহরিয়ার এখন মা-বাবার গর্ব
ফেব্রুয়ারি ৫, ২০২৬
বরফঢাকা পাহাড়ে হাত কেটেও থামেননি নিশো—কাজাখস্তানে ঝুঁকি নিয়েই শুটিং
ডিসেম্বর ১০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

আরও কমলো জ্বালানি তেলের দাম, লিটারে কত?

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১, ২০২৬
এটিএম কামালের মায়ের ইন্তেকাল
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন  জাকির খান
নারায়ণগঞ্জ -মুন্সিগঞ্জ কোস্টগার্ডের অভিযানে ৩৯লক্ষ টাকার জাটকা জব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?