ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারায়ণগঞ্জে দিনব্যাপী ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে।
এদিন সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলমগীর হুসাইন অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন।
‘আইলো নির্বাচন, দেশে আইলো গণভোট, মোরা সবাই ভোট দেবো ভাই গিয়া দলে দলে।’ -এমন কথামালায় সাজানো গান পরিবেশন করা হচ্ছে। সেই সঙ্গে ভোটার ও সাধারণ মানুষরা তা আগ্রহের সঙ্গে শুনছেন।
এ বিষয়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং প্রার্থীরা যেন আচরণবিধি মেনে চলে সে লক্ষ্যে আমাদের এই সংগীতানুষ্ঠান। সারা দিনব্যাপী এই ট্রাকযোগে এই ভ্রম্যমাণ অনুষ্ঠান পরিচালিত হবে। নারায়ণগঞ্জের প্রত্যেকটি আনাচে কানাচে এই বার্তা ছড়িয়ে দেয়া হবে।

