By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিএনপি প্রার্থীর পুঁজি হচ্ছে অর্থ, আমার পুঁজি জনগণ–গিয়াসউদ্দিন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

বিএনপি প্রার্থীর পুঁজি হচ্ছে অর্থ, আমার পুঁজি জনগণ–গিয়াসউদ্দিন

Dailynarayanganj 24 .com
Last updated: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ফেব্রুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি কোনদিন স্কুলে গিয়েছেন কিনা জানিনা। পড়ালেখা করেছেন কিনা জানিনা। তাহলে দল থেকে যে মনোনয় পেল, সবাই বলে সে যোগ্য এজন্য পেয়েছে। আমিও স্বীকার করি সে যোগ্য এজন্যই মনোনয়ন পেয়েছে। আমরা পাই নাই, আমাদের যোগ্যতা নাই। তার যোগ্যতা আপনাদের কাছে বলি। ওনার যোগ্যতা হলো- লুটপাট করে, চাঁদাবাজি করে, মানুষের জমি দখল করে, বাড়ি দখল করে অনেক অর্থ সম্পদ কামিয়েছে। অর্থের বিনিময়ে আজকে সে মনোনয় নিয়েছে। তার পুঁজি হচ্ছে অর্থ। আর আমার পুঁজি হচ্ছে জনগণ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘আর আমরা পাইনি, কারণ অবৈধ অর্থ আমাদের নাই। আমরা মনোনয় কিনবো কিভাবে? আমরা সাতজনই এখানে ডিফল্ট হয়েছি। তার আছে অর্থ, আর আমার আছে জনগণ। আপনারা জনগণই আমার মাটি আমার মানুষ। এ হলো আমার সম্পদ। সবচাইতে বড় সম্পদ। এ সম্পদের উপর বিশ্বাস করে দলিয় মনোনয়ন না পেয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এ এলাকার অনেক মানুষের অনুরোধে। আপনারা যেখানে আমার শক্তি ও সাহস, সেখানে অর্থ কি কোন বিষয় হতে পারে? আপনারা কি কেউ টাকা খেয়ে নির্বাচনে ভোট দিবেন? নিশ্চই দিবেন না।’
তিনি আরো বলেন, আপনাদের কাছে ভোট চাই এ এলাকার কোন না কোন নেতা বা ব্যক্তি আসবে। চাটুকারি করে অনেক রকমের কথা আপনাদের কাছে বলবে। তারা আসবে, কারণ সেই অর্থবিত্ত মানুষের কাছ থেকে তারা অর্থ পাবে। আর আপনার ভোট বিক্রি করে সেই অর্থকে হালাল করতে চাইবে। কাজেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এরা আসবে এদের স্বার্থের জন্য। আশা করি আপনারা সিদ্ধিরগঞ্জের মাটিকে কলঙ্কিত করবেন না।
নির্বাচনী জনসভায় ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, হোসেন সরদার, আব্বাস মিয়া, হাজী হাফিজ উদ্দিন, আব্দুল খালেক, আবুল হোসেন, হাজী মফিজ উদ্দিন, ইমাম আলী ও ওমর আলী প্রমূখ।

 সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি….গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন এসপি
এনসিপি প্রার্থী আল- আমীনকে হামলার চেষ্টা
মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন অসুস্থ দোয়া চাইলেন পরিবার
জুম্মার নামাজে খোরশেদ খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে আসিফ নজরুলের অনুরোধ
জানুয়ারি ৪, ২০২৬
সবাইকে পেছনে ফেলে স্পটিফাইয়ে শীর্ষে, কে এই তরুণ গায়ক
জানুয়ারি ২৫, ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপির যুগ্ন আহ্বায়ক আনুর বাসায় এড.টিপু
ডিসেম্বর ৮, ২০২৫
বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৬
মোবাইল বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত
জানুয়ারি ১, ২০২৬
ঢাকার ৮ স্থানের বায়ু আজ সকালে ভয়ানক দূষিত, সুরক্ষায় আপনি যা করবেন
জানুয়ারি ১৩, ২০২৬
বিভাগীয় কমিশনার, ডিসি-এসপিদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৩০, ২০২৬
ফুটপাত-অবৈধ স্ট্যান্ড-অটোরিকশা থেকে মাসোয়ারা বন্ধ করবো: তারিকুল
আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান
সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া: বদিউল আলম মজুমদার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?