By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাবার সঙ্গে কখনো দেখা না করার কারণ জানালেন টাবু
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বাবার সঙ্গে কখনো দেখা না করার কারণ জানালেন টাবু

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বলিউড অভিনেত্রী টাবু জানালেন, তিনি কখনোই তাঁর বাবার সঙ্গে দেখা করেননি। বাবার পদবি ব্যবহারও করেননি। এটি ছিল তাঁর সচেতন সিদ্ধান্ত। শৈশবেই বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এক পুরোনো সাক্ষাৎকারে এসব বিষয় খোলামেলাভাবে তুলে ধরেন অভিনেত্রী।

টাবু বলেন, তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয় যখন তাঁর বয়স মাত্র তিন বছর। এর পর থেকে বাবার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। তাই তিনি বাবার পদবি ‘হাশমি’ কখনো ব্যবহার করেননি। অভিনেত্রীর ভাষায়, বাবাকে জানার বা তাঁর সঙ্গে দেখা করার ব্যাপারে তাঁর কখনোই বিশেষ আগ্রহ বা কৌতূহল তৈরি হয়নি।

শৈশব, পরিবার ও বেড়ে ওঠা
সিমি গারেওয়ালের জনপ্রিয় টক শো ‘রদেভু উইথ সিমি গাড়োয়াল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শৈশবের কথা বলেন টাবু। তিনি জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি হায়দরাবাদেই বড় হয়েছেন এবং থাকতেন নানা-নানির সঙ্গে। তাঁর মা ছিলেন একজন শিক্ষিকা।

টাবু বলেন, ‘আমার শৈশব খুব ভালো কেটেছে। আমরা সারা জীবন হায়দরাবাদেই থেকেছি। বাবা-মায়ের বিচ্ছেদের পর আমি আমার নানা-নানির সঙ্গে থাকতাম। আমার মা ছিলেন একজন শিক্ষিকা, তাই আমি বেশি সময় কাটিয়েছি আমার নানির সঙ্গে। নানি নিয়মিত প্রার্থনা করতেন ও বই পড়তেন, সেই পরিবেশেই আমি বড় হয়েছি। আমি খুব লাজুক ছিলাম, নিজের কথা বলার মতো আত্মবিশ্বাস ছিল না। এমনকি নায়িকা হওয়ার পরও অনেক দিন আমার নিজের কণ্ঠ খুঁজে পাইনি।’

টাবুর বড় বোন ফারাহ আশির দশকে একজন অভিনেত্রী ছিলেন। এ ছাড়া প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির আত্মীয়ও তিনি।

কেন বাবার সঙ্গে দেখা করেননি
একই সাক্ষাৎকারে টাবু বলেন, তিনি বাবার সঙ্গে দেখা করার প্রয়োজন কখনো অনুভব করেননি। তিনি বলেন, ‘আমি কখনোই বাবার পদবি ব্যবহার করিনি। আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমার নাম ছিল তাবাসসুম ফাতিমা। ফাতিমা ছিল আমার মধ্য নাম। স্কুলে ফাতিমাকেই আমার পদবি হিসেবে ব্যবহার করা হতো।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার বাবাকে নিয়ে কোনো স্মৃতিই নেই। আমার বোন মাঝেমধ্যে তাঁর সঙ্গে দেখা করেছে, কিন্তু আমার কখনোই দেখা করার ইচ্ছা হয়নি। তাঁকে জানার কোনো কৌতূহলও নেই। আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে নিজের জীবন গড়েছি, তাতেই আমি সুখী ও স্থির।’

টাবুর বাবা পরে দ্বিতীয় বিয়ে করেন এবং সেই সংসারে তাঁর দুই কন্যাসন্তান রয়েছে বলেও জানা গেছে।

বিয়ে না করার সিদ্ধান্ত
টাবু কখনোই বিয়ে করেননি এবং এ নিয়ে তিনি আগেও খোলাখুলি কথা বলেছেন। ২০১৭ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে, এটা আমাকে কখনোই খুব ভাবায়নি। অবিবাহিত থাকা বা বিবাহিত থাকা—এটা আমার কাছে কাউকে বিচার করার মানদণ্ড নয়। আমি কারও মূল্যায়ন করি না তাঁর বৈবাহিক অবস্থা বা সন্তান আছে কি না, তার ভিত্তিতে। আর কেউ যদি আমাকে এই কারণে বিচার করে, আমি সেটা নিয়ে ভাবতেও চাই না।’

আগামীর কাজ
কাজের দিক থেকে টাবুর সামনে রয়েছে একাধিক ছবি। এর মধ্যে রয়েছে পুরি জগন্নাথের একটি প্যান-ইন্ডিয়া ছবি, যেখানে তাঁর সহ-অভিনেতা বিজয় সেতুপতি। পাশাপাশি প্রিয়দর্শনের পরিচালনায় হরর-কমেডি ‘ভূত বাংলা’ ছবিতেও তাঁকে দেখা যাবে, যেখানে তাঁর বিপরীতে থাকছেন অক্ষয় কুমার। ছবিগুলো চলতি বছর মুক্তির কথা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

ইসরায়েলি হামলায় পা হারিয়ে ওদকেই সঙ্গী বানিয়েছে আবদুর রহমান
আবারও আলোচনায় প্রাজক্তা
‘তখন মায়ের সঙ্গে গিয়েছিলাম, এবার মেয়েকে নিয়ে এলাম’
৩০ বছরে দাঁড়িয়ে নতুন শুরুতে রানী
নয়া বিতর্কে নেহা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

বিএনপির নির্বাচনী ‘থিম সং’–এ কারা গেয়েছেন
জানুয়ারি ২২, ২০২৬
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
জানুয়ারি ১১, ২০২৬
বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩ তম মৃত্যুবার্ষিকী সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ৯, ২০২৫
ছায়া থেকে কায়া হয়ে ক্ষমতার কেন্দ্রে
ডিসেম্বর ২৯, ২০২৫
বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়
ডিসেম্বর ১৪, ২০২৫
আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
জানুয়ারি ১৬, ২০২৬
সরিষায় সম্ভাবনার হলুদ মাঠ, মেলান্দহে চাষ ছাড়াল লক্ষ্যমাত্রা
জানুয়ারি ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত
পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস
২০২৫ সালের সেরা কোরীয় সিরিজ কোনগুলো
মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?