By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ২০২৬ সালে বেতন বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকবে যে ১০ পেশা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

২০২৬ সালে বেতন বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকবে যে ১০ পেশা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বছরের শুরুতে চাকরিজীবীদের মনে একটিই প্রশ্ন ঘোরে, ‘এ বছর ইনক্রিমেন্ট কত হবে?’ আপনার পেশা যদি হয় প্রযুক্তি, স্বাস্থ্যসেবা কিংবা বিশেষ কোনো কারিগরি দক্ষতার, তবে আপনার জন্য সুখবর আছে। ২০২৬ সালে বিশ্ববাজারে নির্দিষ্ট ১০টি পেশায় বেতন বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘রিজিউমে জিনিয়াস’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যদিও গবেষণাটি মার্কিন শ্রমবাজারের ওপর ভিত্তি করে, কিন্তু ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং দক্ষ জনশক্তি রপ্তানির এই যুগে বাংলাদেশের তরুণদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং প্রযুক্তির প্রসারের কারণে এখন বিশেষ দক্ষতার দাম বেড়েছে। রিজিউমে জিনিয়াসের ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, ‘বেতন হুটহাট বাড়ে না, যেখানে চাহিদা বেশি, সেখানেই বেতন বেশি। দ্রুত বর্ধনশীল শিল্পগুলোতে যাঁদের বিশেষ দক্ষতা রয়েছে, ২০২৬ সালে বেতন বৃদ্ধিতে তাঁরাই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন।’

১. আর্থিক ব্যবস্থাপক

জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে কোম্পানিগুলো এখন হিসাব মেলাতে দক্ষ লোক খুঁজছে। বাংলাদেশেও ব্যাংক ও করপোরেট খাতে তাঁদের চাহিদা সব সময় তুঙ্গে। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,৬১,৭০০ ডলার।

২. মার্কেটিং ম্যানেজার

এখন সব ব্যবসাই ডিজিটাল। পণ্য বিক্রির নতুন নতুন কৌশল ও ডেটা বুঝতে পারেন—এমন মানুষের কদর এখন সবচেয়ে বেশি। ফ্রিল্যান্সিংয়ের বাজারেও ডিজিটাল মার্কেটিং এখন সেরা আয়ের উৎস। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,৬১,০৩০ ডলার।

৩. সাইবার নিরাপত্তা বিশ্লেষক

ইন্টারনেটে হ্যাকিংয়ের ভয় যত বাড়ছে, এই পেশার কদর ততটাই আকাশচুম্বী হচ্ছে। ২০৩৪ সাল নাগাদ এই খাতে কর্মসংস্থান প্রায় ২৯ শতাংশ বাড়বে। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,২৪,৯১০ ডলার।

৪. ডেটা সায়েন্টিস্ট

তথ্য বা ডেটা হলো বর্তমান যুগে যেকোনো পেশার অন্যতম চালিকাশক্তি। যাঁরা এই তথ্য বিশ্লেষণ করে ব্যবসার ভবিষ্যৎ বলতে পারেন, তাঁদের বেতন ২০২৬ সালে উল্লেখযোগ্য হারে বাড়বে। বাংলাদেশের আইটি খাতের তরুণদের জন্য এটি বড় সুযোগ। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,১২,৫৯০ ডলার।

৫. নিবন্ধিত নার্স

উন্নত বিশ্বে নার্সের সংকট দীর্ঘদিনের। বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক নার্স ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। নিবন্ধিত নার্সদের ক্ষেত্রে ২০২৬ সাল হচ্ছে নিশ্চিত সফলতার বছর। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৯৩,৬০০ ডলার।

৬. বিদ্যুৎ লাইন মেরামতকারী

এটি একটি কারিগরি কাজ। হাইস্কুল পাস করার পর হাতে-কলমে কাজ শিখেও যে বিশাল বেতন পাওয়া সম্ভব, এই পেশা তার বড় উদাহরণ। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৯২,৫৬০ ডলার।

৭. উড়োজাহাজ মেকানিক

আকাশপথে যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ মেকানিকদের চাহিদা বাড়ছে। এভিয়েশন সেক্টরে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সময়টা দারুণ। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৭৮,৬৮০ ডলার।

৮. সহকারী নার্স

মূল নার্সদের পাশাপাশি যাঁরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তাঁদের বেতনের প্রবৃদ্ধি এখন সবচেয়ে বেশি (প্রায় ৭.৬%)। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৬২,৩৪০ ডলার।

৯. ভারী যন্ত্রপাতির অপারেটর

রাস্তাঘাট বা বড় বড় অবকাঠামো নির্মাণে যাঁরা বড় ক্রেন বা যন্ত্র চালান, তাঁদের জন্য শ্রমবাজার এখন বেশ চড়া। কারিগরি শিক্ষা নিলে এই পেশায় ক্যারিয়ার গড়া সহজ। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৫৮,৩২০ ডলার।

১০. ট্রাকচালক

সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দক্ষ চালকের বিকল্প নেই। বিদেশে দক্ষ চালকদের জন্য এখন বিশাল বেতনের অফার দেওয়া হচ্ছে। বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন৫৭,৪৪০ ডলার।

গবেষণাটি বলছে, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং কারিগরি দক্ষতাভিত্তিক পেশাগুলোই আগামী বছরগুলোতে বাজারের নিয়ন্ত্রণ নেবে। যাঁদের এই বিশেষায়িত দক্ষতাগুলো রয়েছে, তাঁরা ২০২৬ সালজুড়ে বেতন বাড়ানোর আলোচনায় বেশ শক্ত অবস্থানে থাকবেন। ক্যারিয়ার বদলানোর কথা ভাবলে বা নতুন কিছু শিখতে চাইলে এই ১০টি পেশা হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। ফোর্বস অবলম্বনে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে ৪২ জন শিক্ষক
৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, বেতন ৫৫ হাজার
৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকেও ছেলে চাকরি পাবে না…
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা
জানুয়ারি ৩০, ২০২৬
বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া
জানুয়ারি ৩১, ২০২৬
অপূর্বর পোস্টের মন্তব্যে ধন্যবাদ জানালেন ফারিণ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
চাকরি দিচ্ছে নগদ, প্রভিডেন্ট ফান্ড-ইনক্রিমেন্টসহ থাকছে যেসব সুবিধা
জানুয়ারি ১৮, ২০২৬
নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ডিসেম্বর ৭, ২০২৫
মানুষকে বিশ্বাস করাটা কত কঠিন
জানুয়ারি ২৫, ২০২৬
মন্ত্রীদের ইচ্ছেমতো প্রকল্প অনুমোদনের ক্ষমতায় লাগাম
জানুয়ারি ২৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে করা মামলা স্থগিত

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
দেশজুড়ে উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
রজব মাসের অনন্য ফজিলত
কুতুবপুরকে এনসিসি’তে অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
মাসুম পেশিশক্তি ! নাকি জনতার রায় কোন পথে হাঁটছে নারায়ণগঞ্জ?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?