By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ সৃজনজীবনের পথচলা-১৬ বছরের কিশোর বয়স থেকে আশির কোঠার ঋদ্ধ পরিণতি—এই বিস্তৃত সময়কে সুর, কবিতা ও ভাষ্যপাঠের মেলবন্ধনে তুলে ধরল ব্যতিক্রমধর্মী আয়োজন ‘যাত্রাপথের আনন্দগান’। গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের নিয়ে যায় রবীন্দ্রসৃষ্টির ভেতরের পথে—যেখানে আনন্দ, প্রশ্ন, অপেক্ষা ও নীরবতা একসূত্রে গাঁথা।

ব্যতিক্রম এ আসরে রবীন্দ্রনাথের সৃষ্টির ভেতরের দর্শন ও তাঁর সৃজনশীল পথচলার বাঁকগুলোকে সংগীত ও কবিতার মাধ্যমে তুলে ধরেন ফাহিম হোসেন চৌধুরী, সঞ্চিতা রাখি এবং স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। যন্ত্রানুষঙ্গে অংশ নেন গৌতম কুমার সরকার, রবিন্স চৌধুরী, অশোক কুমার সরকার, মো. নাসির উদ্দীন ও ওস্তাদ মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতেই দর্শক-শ্রোতাদের নিয়ে যাওয়া হয় রবীন্দ্রনাথের কৈশোরে; ভানুসিংহের পদাবলী থেকে নেওয়া ‘গহন কুসুম কুঞ্জ মাঝে’ গান দিয়ে শুরু হয় যাত্রা। গানের কথায় আছে—ভালোবাসার মানুষটি চোখের আড়ালে থাকলেও বিশ্বাস যেন হারিয়ে না যায়, এই অনুভূতিই যেন আসরের ছন্দ ধরিয়ে দেয়। এরপর আসে ‘মাঝে মাঝে তব দেখা পাই’। জীবনের চলার পথে হঠাৎ করে যাকে দেখা যায়—অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য—সেই দেখা পাওয়ার আনন্দই এই গানের কথা। আলো যেমন হঠাৎ এসে আবার মিলিয়ে যায়, তেমনি এই গানও পথচলার মাঝখানে পাওয়া একমুহূর্তের উজ্জ্বলতা। সঞ্চিতা রাখির কণ্ঠে পরবর্তী পরিবেশনা ‘হৃদয়ের একূল ওকূল’।

মানুষ যখন জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে পড়ে—না পারে ফিরে যেতে, না পারে সামনে এগোতে—ঠিক সেই দ্বিধার জায়গাটাকেই এই গান সহজ ভাষায় প্রকাশ করে। দুই তীরের মাঝখানে দাঁড়িয়েও যে বিশ্বাস রাখা যায়, সেই আস্থার কথাই এখানে ধরা পড়ে। পরের পরিবেশনা, ‘আজি যত তারা তব আকাশে’। চারপাশে অন্ধকার থাকলেও আকাশে যে তারা জ্বলে আছে, এই গান মনে করিয়ে দেয়—ভয় পাওয়ার কিছু নেই, আলো এখনো আছে, আশাও আছে।

এরপর ‘কোথা হতে বাজে’ গানটি যেন একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। জীবনের আনন্দ কোথা থেকে আসে—এই প্রশ্নের উত্তর খুঁজে। এই ভাবনারই বিস্তার ঘটে ‘জগতে আনন্দ যজ্ঞে’ গানে। এখানে আনন্দ কোনো ব্যক্তিগত অনুভূতি নয়; বরং কাজ, সৃষ্টি ও চলমানতার সঙ্গে যুক্ত থাকার নামই আনন্দ।

ফাহিম হোসেন চৌধুরীর পরিবেশনায় একের পর এক গান—‘নয়ন ছেড়ে গেলে চলে’, ‘তাই তোমার আনন্দ আমার এ পথ’, ‘আমি আছি তোমার সভার’, ‘আমায় থাকতে দে’, ‘সেই ভালো সেই ভালো’, ‘দিনের শেষে ঘুমের দেশে’। নির্বাচিত প্রতিটি গানের আগে গানের পেছনের গল্প ও কবিতার পাঠ দর্শক-শ্রোতাদের আরও গভীরভাবে যুক্ত করে রাখে। এখানে গান শুধু শোনা হয়নি, গান হয়ে উঠেছে জীবনের কথা বলার এক সহজ ভাষা।

রবীন্দ্রনাথের সৃষ্টিজীবনকে কোনো নির্দিষ্ট বয়সে আটকে না রেখে, এক দীর্ঘ যাত্রা হিসেবে দেখার এই প্রয়াস—‘যাত্রাপথের আনন্দগান’, সেদিনের উপস্থিত শ্রোতাদের জন্যও স্মরণীয় হয়ে থাকবে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন হিসেবে। এখানে গান শুধু সুর নয়, গানই হয়ে উঠেছে পথ, আর সেই পথের নামই আনন্দ।

সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
ফিরছে জয়-কুসুম জুটি
যেভাবে দিন কাটছে তাহসানের, জানালেন নিজেই
ইসরায়েলি হামলায় পা হারিয়ে ওদকেই সঙ্গী বানিয়েছে আবদুর রহমান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মুফতি মনির হোসাইন কাসেমী
নভেম্বর ২৯, ২০২৫
তেল নাকি পেট্রোলিয়াম জেলি—ত্বকের জন্য কোনটি ভালো
জানুয়ারি ১৩, ২০২৬
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
নভেম্বর ২৫, ২০২৫
আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
জানুয়ারি ৩১, ২০২৬
হলফনামার তথ্য
জানুয়ারি ১, ২০২৬
চাকরি থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরানোর উদ্যোগ
জানুয়ারি ১৩, ২০২৬
আজ দুপুর থেকে ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ: যেসব এলাকায় ভোগান্তির আশঙ্কা
জানুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

নতুন বছরে ভক্তদের উদ্দেশে পিয়া জান্নাতুলের বার্তা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২, ২০২৬
দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
নির্বাচন ও গণভোট সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিকল্পনা কমিটি পুনর্গঠন
ডাক্তার মানেই ধনবান
নারায়ণগঞ্জে শীতের পোষাক ফুটপাতে বিক্রি জমজমাট
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?