By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বলিউডের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করার পর বিষ্ণোই গ্যাংয়ের কথিত সদস্য শুভম লোনকরকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করেছে পুলিশ। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার দায় নেন। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

পুলিশের ধারণা, সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনের ওপর নির্মাণাধীন একটি চলচ্চিত্রকে কেন্দ্র করেই রোহিত শেঠি বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আসতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো সরাসরি যোগসূত্রের প্রমাণ মেলেনি।

হামলার প্রস্তুতি ও পুলিশের বর্ণনা

গত শনিবার গভীর রাতে—রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে জুহু এলাকার রোহিত শেঠির আবাসন ‘শেঠি টাওয়ার’-এর বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি। আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার পেছনে একজন ব্যক্তি জড়িত ছিলেন। গুলি চালানোর আগে তাঁকে ধূমপান করতেও দেখা যায়। পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি কয়েক দিন আগে পুনে থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন, যা অন্য একজনের নামে নিবন্ধিত ছিল। হামলার আগে তিনি এলাকা পরিদর্শন করে পালানোর পথের একটি ‘ম্যাপ’ তৈরি করে রাখেন।

এক পুলিশ কর্মকর্তা জানান, ‘রাত ১২টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি বাইকে করে এসে রোহিত শেঠির আবাসনের পাশের একটি ভবনের সামনে সেটি পার্ক করে। এরপর হেঁটে গিয়ে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ‘একটি গুলি বারান্দার সেফটি গ্লাসে, দুটি প্রথম তলার দেয়ালে এবং বাকি দুটি প্রবেশপথের সুরক্ষা দেয়ালে লাগে।’

পালানোর পথ ও সিসিটিভি সূত্র

গুলি চালানোর পর অভিযুক্ত ব্যক্তি বাইকে করে পালিয়ে যান। তবে টিউলিপ স্টার হোটেল মোড়ে পুলিশের নাকাবন্দি দেখে তিনি দিক পরিবর্তন করে জুহু চার্চের দিকে যান। ধরা পড়ার আশঙ্কায় চার্চের কাছে বাইকটি ফেলে রেখে একটি অটোতে ওঠেন। পরে একাধিক যানবাহন বদলে তিনি সান্তাক্রুজ স্টেশন হয়ে ট্রেনে করে কল্যাণ এবং সেখান থেকে পুনে পালিয়ে যান।

তদন্তে পুলিশ পরিত্যক্ত বাইকটি জব্দ করে ও নম্বর প্লেটের সূত্র ধরে এর আসল মালিকের খোঁজ পায়। মালিক পুলিশকে জানান, তিনি সম্প্রতি ওই শুটারের কাছে বাইকটি বিক্রি করেছিলেন। এর ভিত্তিতে পুনে পুলিশের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়।

সালমান খানের ঘটনায় মিল পাচ্ছে পুলিশ

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দশতলাবিশিষ্ট শেঠি টাওয়ার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোহিত শেঠির বাসায় গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পুরো বলিউডে।


পুলিশ জানিয়েছে, এই ঘটনার ‘কার্যপদ্ধতি’ অভিনেতা সালমান খানের বাড়িতে আগের গুলিবর্ষণের ঘটনার সঙ্গে মিল রয়েছে। দুটি ঘটনাই তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

নির্মাণাধীন ছবি ও রাকেশ মারিয়ার প্রসঙ্গ

গুলিবর্ষণের সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ রাকেশ মারিয়ার লেখা ‘হোয়েন ইট অল বিগান’ ও ‘লেট মি সে ইট নাও’ বইয়ের প্রসঙ্গ সামনে এনেছে। এসব বইয়ের স্বত্ব কিনেছেন রোহিত শেঠি। সাবেক পুলিশ কমিশনারের জীবনের ওপর নির্মিতব্য ছবিটি তিনি প্রযোজনা ও পরিচালনা করতে চলেছেন। ছবিতে রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। এর আগে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, নানা পাটেকর ও বনি কাপুর। তবে এই ছবির সঙ্গে হামলার কোনো সরাসরি সংযোগ এখনো পাওয়া যায়নি।

পাঁচজন গ্রেপ্তার, পুলিশ হেফাজতে

গত রোববার পুনের ধয়ারী ও কার্ভেনগর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আমন আনন্দ মারোতে (২৭), স্বপ্নিল সকত (২৩), সিদ্ধার্থ দীপক ইয়েনপুরে (২০), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯) এবং সমর্থ শিবশরন পোমাজি (১৮)। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী খুনের চেষ্টা ও অস্ত্র আইনের ধারায় জুহু থানায় মামলা হয়েছে। আদালত তাঁদের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশের অভিযোগ, এই পাঁচজন মূল শুটারকে আশ্রয় ও তথ্যসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন।

লোনকর দেশের বাইরে, ধারণা পুলিশের

গুলিবর্ষণের ঘটনার পর তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন রোহিত শেঠি। তিনি আগামী দুই দিনের জন্য তাঁর সব পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন এবং ঘনিষ্ঠ বন্ধুদের অনুরোধ করেছেন, যেন অন্তত ৪৮ ঘণ্টা কেউ তাঁর সঙ্গে দেখা করতে না আসেন।

এদিকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম লোনকর এর আগে এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। পুলিশের ধারণা, তিনি বর্তমানে দেশের বাইরে; সম্ভবত নেপাল বা অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লোনকর দাবি করেছেন, রোহিত শেঠিকে তাঁদের কাজে ‘হস্তক্ষেপ’ না করার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ১২টি বিশেষ দল বর্তমানে এই মামলার তদন্তে কাজ করছে।

ফিরছে জয়-কুসুম জুটি
বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি
ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’
অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘ওএএম’ পেলেন বাংলাদেশের কামরুজ্জামান বালার্ক
নেটফ্লিক্সের তালিকার শীর্ষে, কী আছে এ সিনেমায়
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
জানুয়ারি ১৬, ২০২৬
মিয়ানমারে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, তরুণ ভোটারের উপস্থিতি কম
ডিসেম্বর ২৮, ২০২৫
ভারতের আসামের উপজাতি অঞ্চলে সহিংসতায় ২ জন নিহত
ডিসেম্বর ২৫, ২০২৫
আড়ংয়ে চাকরি, স্নাতক পাসে আবেদন
ডিসেম্বর ২০, ২০২৫
সিদ্ধিরগঞ্জে ‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
ডিসেম্বর ৬, ২০২৫
নারায়ণগঞ্জ-৫ আসনে আছি থাকবো , গুজবে কান দিবেন না–মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ৭, ২০২৫
কোন প্রতিশ্রুতি নয়, আশ্বাস নয়; এবার হবে বাস্তবায়নের পালা–মুফতি মাসুম বিল্লাহ
জানুয়ারি ২১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৭, ২০২৬
নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ
নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?