By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা–সংক্রান্ত নীতিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ সংশোধন করে বিভিন্ন ক্ষেত্রে বয়সসীমা, প্রশিক্ষণের মেয়াদ ও বাধ্যবাধকতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সকল ক্যাডার কর্মকর্তা এবং নবনিয়োগপ্রাপ্ত নন-ক্যাডার ও অন্যান্য কর্মচারীদের চাকরিতে প্রবেশের দুই বছরের মধ্যে বনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর।

উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে। পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, মাস্টার্স, এমফিল ও পিএইচডি অর্জনের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৭ বছর। তবে কর্মকালীন উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বয়সসীমা ৫০ বছর, আর পোস্টডক্টরাল রিসার্চ, ফেলোশিপ ও মেন্টরশিপের ক্ষেত্রে ৫৪ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, মাস্টার্স, এমফিল ও পিএইচডি অর্জনে সর্বোচ্চ বয়সসীমা ৪৭ বছর। তবে কর্মকালীন উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বয়সসীমা ৫০ বছর, আর পোস্টডক্টরাল রিসার্চ, ফেলোশিপ ও মেন্টরশিপে ৫৪ বছর পর্যন্ত।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সাধারণ মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণের একটি অংশে স্থানীয় প্রশাসন ও গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ পুনর্নির্ধারণ করতে পারবে।

এ ছাড়া, সরকারি দপ্তরগুলোকে প্রতি অর্থবছরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মচারীর জন্য ন্যূনতম ৬০ ঘণ্টা প্রশিক্ষণের আয়োজন করতে হবে। প্রশিক্ষণ মডিউল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসরণে পরিচালিত হবে, তবে বাস্তব চাহিদা অনুযায়ী সংযোজন বা বিয়োজন করা যাবে।

নীতিমালায় নতুনভাবে ‘দক্ষতা নবায়ন প্রশিক্ষণ’ চালুর কথাও বলা হয়েছে। এর আওতায় প্রতিবছর অন্তত একবার সব কর্মচারীর জন্য দেশে প্রশিক্ষণের আয়োজন করতে হবে, যার লক্ষ্য হবে দাপ্তরিক দক্ষতা হালনাগাদ এবং দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য প্রেষণে থাকা কর্মকর্তাদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। প্রেষণ গ্রহণকারী কর্মকর্তাকে প্রতিবছর গবেষণার অগ্রগতি সনদ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের কাছ থেকে সংগ্রহ করে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বেতন বন্ধ থাকবে।

চাকরি দিচ্ছে নগদ, প্রভিডেন্ট ফান্ড-ইনক্রিমেন্টসহ থাকছে যেসব সুবিধা
৫০তম বিসিএস প্রিলিমিনারি: ২ লাখ ৯০ হাজার প্রার্থীর জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পিএসসির
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

পেয়ারা থেকে লিভার ক্যান্সারের ওষুধ আবিষ্কার!
ডিসেম্বর ১৭, ২০২৫
২০২৬ বিশ্বকাপ বিতর্ক: কেন উঠছে বয়কটের কথা, ট্রাম্প কী করছেন, শেষ পর্যন্ত কী হতে পারে
জানুয়ারি ২৯, ২০২৬
বাংলাদেশকে সুখবর দিল কুয়েত
জানুয়ারি ১৭, ২০২৬
২০২৬ সাল কেন এআই–এর জন্য গুরুত্বপূর্ণ হবে, কী বলছেন মাইক্রোসফটের সিইও
জানুয়ারি ৫, ২০২৬
একটি দল ইসিতে চাপ প্রয়োগের চেষ্টা করছে
জানুয়ারি ১৯, ২০২৬
বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
জানুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে: ডেনমার্কের রাষ্ট্রদূত
জানুয়ারি ১৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

‘একসাথে আলাদা’তে ইয়াশ-পারসা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৩, ২০২৬
মন্ত্রীদের ইচ্ছেমতো প্রকল্প অনুমোদনের ক্ষমতায় লাগাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
এটি এমন এক ঐতিহাসিক বিদায়—যা যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে
ছাত্রসমাজকে আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে- মাসুম বিল্লাহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?