By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মব সহিংসতা নিয়ন্ত্রণে  আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

মব সহিংসতা নিয়ন্ত্রণে  আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনেও প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারেরও দায় আছে। সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি। 
মব ভায়োলেন্সের উৎপত্তি নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে প্রথম মবের উৎপত্তি হয়েছিল। সরকারের বাইরের শক্তি যারা এখন মব করছে, তারা ক্ষমতায়িত হয়েছে সচিবালয়ে মব সৃষ্টির পরে। এর ফলে সরকারের নৈতিক ভিত্তিও দুর্বল হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে আর একটি হত্যাকা-ও হবে না-এমন আশাবাদ ব্যক্ত করেন ইফতেখারুজ্জামান। তবে সহিংসতার ঝুঁকি শুধু ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত নয়, এর পরবর্তী কয়েক দিনও থাকতে পারে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, সরকার এই ঝুঁকির বিষয়টি ভালোভাবেই জানে এবং ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা ও সক্ষমতা তাদের রয়েছে।
বাংলাদেশের অতীত নির্বাচনী ইতিহাসের কারণে উদ্বেগ প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, অতীতের নির্বাচনগুলো থেকে শিক্ষা নিয়ে এবার সহিংসতা প্রতিরোধ করতে হবে। ইফতেখারুজ্জামান জুলাই-পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে ঢালাওভাবে মামলায় জড়িয়ে সাংবাদিকদের আটক রাখা হয়েছে।
পেশাগত অবস্থান অপব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া কতটুকু বিচার আর কতটুকু প্রতিশোধ-সেই প্রশ্ন তুলে তিনি বলেন, এর ফলে প্রকৃত অপরাধী, কর্তৃত্ববাদের দোসরদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা কতটুকু সম্ভব ও গ্রহণযোগ্য হবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায়। এ কারণে ঐকমত্য কমিশনে জনগণের কাছে জবাবদিহি সরকারব্যবস্থার জন্য যে পদ্ধতিগুলো উপস্থাপন করা হয়েছিল, প্রতিটি ক্ষেত্রে তাদের আপত্তি ছিল।
তিনি বলেন, নোট অব ডিসেন্টের মৌলিক কনসেপ্ট ধারণ করলে আপত্তি থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য বা সিদ্ধান্ত হয়েছে, সেটিই বাস্তবায়ন হবে। এক্ষেত্রে সংগ্যাগরিষ্ঠদের মতামতকে প্রাধান্য দেওয়ার রীতি বিশ্বব্যাপী প্রচলিত আছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এমনটি হবে কিনা, সেটি দেখার বিষয়। গণভোটের রায় হ্যাঁ- এর পক্ষে গেলে সেক্ষেত্রে যারা সরকারে যাবে, তাদের সদিচ্ছার ওপর সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে।
এ ছাড়া সরকারের সাম্প্রতিক দুটি অধ্যাদেশ-সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও গণমাধ্যম কমিশন অধ্যাদেশ নিয়ে সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মিডিয়া বিশেষভাবে সরকার কর্তৃক উপেক্ষিত হয়েছে এবং মিডিয়ার প্রতি নতুন করে ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে সরকারের ভেতরের ও বাইরের শক্তি কাজ করেছে। বাইরের শক্তিকে সরকারই অতি ক্ষমতায়িত করেছে।
গণমাধ্যম স্বাধীনভাবে পেশাদারিত্বের সঙ্গে নিরাপদে কাজ করুক, এই চিন্তা-ভাবনা অন্তর্বর্তী সরকার ধারণ করেছে কিনা, সেই প্রশ্নও তোলেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুটি মিডিয়া কমিশন লোক দেখানো পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। এটি মিডিয়াকে আরও বেশি সরকারের নিয়ন্ত্রণে রাখার পাঁয়তারা।
বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচারক নিয়োগ কমিটি, স্বাধীন বিচার বিভাগ সচিবালয়ের মতো কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সচিবালয় কতটুকু কার্যকর হবে, তার জবাব পরবর্তী সরকারকে দিতে হবে। এছাড়া বিচার ব্যবস্থার ভেতরে দলীয়করণ এখনো বড় চ্যালেঞ্জ।
গণতান্ত্রিক সংস্কার সফল করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনে যতদিন বন্ধ থাকবে যানবাহন
মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা কত, তাঁদের পেছনে কত ধরনের খরচ করে সরকার
গণভোটে যে ভোটের পক্ষে কাজ করবে জামায়াত জানালেন শফিকুর রহমান
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ
ওসমান হাদির ভাই ওমর নিয়োগ পেলেন যুক্তরাজ্য মিশনে
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

হাদির উপর গুলি বর্ষণকারীর দ্রুত গ্রেফতার করতে হবে-মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ১৩, ২০২৫
হামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
ফেব্রুয়ারি ৩, ২০২৬
খালেদা জিয়ার তিন আসনে লড়বেন যারা
জানুয়ারি ২, ২০২৬
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্খার  প্রতীক–মুফতি কাসেমী
ডিসেম্বর ৬, ২০২৫
সামনে কী করবেন নওবা
ফেব্রুয়ারি ৬, ২০২৬
আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
ফেব্রুয়ারি ২৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

নারী ফুটবলে বিদ্রোহ–ইতিহাস এবং প্রবাসী-ঢেউয়ে হামজা–আলো

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
১৪৩৮৫ পদে আবেদনকারী ১০ লাখ ৮০ হাজার
মাথাল মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের আহ্বান: অঞ্জন দাসের
পরিবহন চাঁদাবাজ হাজী রিপন পুত্রসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ গঠনের দাবি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?