By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পুরস্কার থেকে রাজনৈতিক বার্তা, কী হলো এবারের গ্র্যামিতে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

পুরস্কার থেকে রাজনৈতিক বার্তা, কী হলো এবারের গ্র্যামিতে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ৯টি মনোনয়ন পেয়ে আগেই এগিয়ে ছিলেন কেনড্রিক লামার। বাংলাদেশ সময় গতকাল সকালে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামির আসরে সর্বোচ্চ পুরস্কারও জিতেছেন এই র‍্যাপার। আলো ছড়িয়েছেন তরুণ র‍্যাপার ব্যাড বানিও।

লামারের রেকর্ড
গ্র্যামিতে নতুন ইতিহাস গড়লেন মার্কিন র‍্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের আসরে পাঁচটি পুরস্কার জিতে ভেঙে দিয়েছেন র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এত দিন র‍্যাপার জে-জেডের দখলে ছিল এই রেকর্ড। জে-জেডের মোট গ্র্যামি ছিল ২৫টি, তাঁকে ছাড়িয়ে গেলেন লামার; তাঁর ঝুলিতে মোট গ্র্যামি এখন ২৭টি। এ বছর রেকর্ডিং একাডেমি মোট ৯৫টি বিভাগে পুরস্কার দিচ্ছে। এর মধ্যে প্রাক্‌-সম্প্রচার পর্বে ঘোষণা করা হয় ৮৬টি বিভাগের পুরস্কার। মূল টেলিভিশন সম্প্রচারের জন্য রাখা হয় বাকি ৯টি বড় ও পারফরম্যান্সনির্ভর বিভাগ। প্রাক্‌-সম্প্রচার পর্বেই তিনটি পুরস্কার জেতেন কেনড্রিক লামার—সেরা র‍্যাপ পারফরম্যান্স, সেরা মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স ও সেরা র‍্যাপ সং। মূল সম্প্রচার শুরুর পর জেতেন সেরা র‍্যাপ অ্যালবাম ও (সিজার সঙ্গে যৌথভাবে) রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার। মঞ্চে পুরস্কার গ্রহণ করে এই র‍্যাপার বলেন, ‘আমি আসলে নিজেকে নিয়ে অত ভালো বলতে পারি না। যা বলার সংগীতের মাধ্যমেই প্রকাশ করি।’

ব্যাড বানির ইতিহাস
প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার জিতলেন পুয়ের্তো রিকোর র‍্যাপার ব্যাড বানি। আলোচিত অ্যালবাম ‘ডেবি তিয়ার মাস ফোতোস’-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি। পুরস্কার গ্রহণ করে তিনি ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির সমালোচনা করে বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে বলব, আইস আউট (মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট—আইসের কার্যক্রম এবং ফেডারেল কর্মকর্তাদের সহিংসতার বিরুদ্ধে চলমান প্রতিবাদ)। আমরা পশু নই, এলিয়েন নই; আমরা মানুষ এবং আমেরিকান।’ যাঁরা স্বপ্ন পূরণের জন্য নিজের দেশ ছেড়ে যান, তাঁদের এ পুরস্কার উৎসর্গ করেন বানি। অ্যালবাম অব দ্য ইয়ার ছাড়া আরও দুটি পুরস্কার জিতেছেন বানি।

রাজনৈতিক বার্তা
কেবল ব্যাড বানিই নন; আরও অনেক শিল্পীই ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেন। গ্র্যামিতে উপস্থিত অনেক শিল্পী তাঁদের পোশাকের সঙ্গে ‘আইস আউট’ পিন যুক্ত করেছেন। তাঁদের মধ্যে ছিলেন জাস্টিন ও হেইলি বিবার দম্পতি, জনি মিচেল, জর্ডান টিসন, হেলেন জে শেন। কিউবান-আমেরিকান সংগীতশিল্পী গ্লোরিয়া এস্তেফান বলেন, ‘আমি ভীত, আমি খুব চিন্তিত। এটা অপরাধীদের গ্রেপ্তার নয়। এসব মানুষের পরিবার আছে, তারা দশক ধরে এই দেশে অবদান রেখেছে। শিশুদের কথা বলতেই হবে। শত শত শিশু ডিটেনশন সেন্টারে আছে। এটা অমানবিক।’ এবার সেরা নবাগতশিল্পী হয়েছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি একজন অভিবাসীর নাতনি হিসেবে।’ পুরস্কার জয়ের পর র‍্যাপার শাবুজি বলেন, ‘অভিবাসীরাই এই দেশ (যুক্তরাষ্ট্র) বানিয়েছে। এই পুরস্কার সব অভিবাসীর সন্তানদের জন্য। যারা ভালো সুযোগের জন্য এসেছে, তারা দেশকে রঙিন করেছে।’

এ সময়ের আলোচিত গায়িকা বিলি আইলিশ বলেন, ‘আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ।’ গ্র্যামিজয়ী আরেক শিল্পী সিজা বলেন, ‘আজ আমরা গ্র্যামি জয় উদ্‌যাপন করছি, আর কাউকে রাস্তায় ধরে নিয়ে গিয়েই গুলি করা হচ্ছে, এটা খুব হতাশাজনক। তবে আশা হারানো যাবে না; কারণ, যখন মনোবল হারায়, পরিবর্তন সম্ভব হয় না।’

নাখোশ ট্রাম্প
শেষবারের মতো গ্র্যামি সঞ্চালনা করলেন ট্রেভর নোয়া। এই দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান সাধারণত গ্র্যামিতে রাজনৈতিক মন্তব্য কম করেন, তবে এবার নিজের উদ্বোধনী মনোলগেই সরাসরি গায়িকা নিকি মিনাজের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, ‘নিকি মিনাজ এখানে নেই। তিনি এখনো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন।’

গ্র্যামি অ্যাওয়ার্ড সম্প্রচার শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বার্তা দিয়ে অনুষ্ঠান ও ট্রেভর নোয়ার তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এ অনুষ্ঠান ‘দেখার অযোগ্য’ এবং নোয়া ‘পুরোপুরি ব্যর্থ’। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিবিএস খুব সৌভাগ্যবান যে তাদের চ্যানেলে এই বর্জ্য আর প্রচারিত হচ্ছে না। ট্রেভর নোয়া যে–ই হোক না কেন, জিমি কিমেলের মতোই খারাপ। আমি হয়তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

আরও পুরস্কার
অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারে মধ্যে সং অব দ্য ইয়ার জিতেছেন বিলি আইলিশ (‘ওয়াইল্ড ফ্লাওয়ার’), বেস্ট পপ সলো পারফরম্যান্সের পুরস্কার উঠেছে লোলা ইয়ংয়ের হাতে (‘মেসি’)। এ ছাড়া ‘ডিফাইং গ্র্যাভিটি’ গানের জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সিনথিয়া আরিভো ও আরিয়ানা গ্রান্দে। ‘মেহ্যাম’ অ্যালবামের জন্য সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার পেয়েছেন লেডি গাগা। ৯০ বছর বয়সে প্রথমবার গ্র্যামি জিতেছেন তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিজ হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য এ পুরস্কার পান তিনি। সেরা মিউজিক্যাল ফিল্ম ক্যাটাগরিতে এবার পুরস্কার জিতেছে ‘মিউজিক বাই জন উইলিয়ামস’। তথ্যচিত্রটির প্রযোজকদের মধ্যে আছেন স্টিভেন স্পিলবার্গ।

আরও ঘটনা
এবারও লালগালিচায় আলো ছড়িয়েছেন সংগীত তারকারা। তবে সবচেয়ে আলোচিত ছিল চ্যাপেল রোনের উপস্থিতি। লালগালিচায় অর্ধাঙ্গ অনাবৃত রেখে চমকে দেন হালের এই তরুণ গায়িকা। এ ছাড়া গানে গানে মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটররা। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সাড়া ফেলেছে সাবরিনা ও গাগার পারফরম্যান্স। খাঁচাবন্দী পাখির বেশে হাজির হন গাগা, ‘অ্যাব্রাকাডাব্রা’ গানের তালে ঝড় তোলেন মঞ্চে।

আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না: থালাপতি বিজয়
হামলায় পণ্ড জেমসের কনসার্ট, ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন শ্রাবণ্য
শাহরুখ খানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামছেন জুনিয়র এনটিআর
দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?
যেভাবে দিন কাটছে তাহসানের, জানালেন নিজেই
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

নির্বাচনের আগে সিম কার্ড নিয়ে ‘নতুন সিদ্ধান্ত’ নিয়েছে সরকার
ডিসেম্বর ৩১, ২০২৫
এমবাপ্পের জয়, তাঁর বকেয়া বেতন পরিশোধ করতে পিএসজিকে আদালতের নির্দেশ
ডিসেম্বর ১৭, ২০২৫
তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জানুয়ারি ১, ২০২৬
ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা
জানুয়ারি ২২, ২০২৬
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন
ডিসেম্বর ২৩, ২০২৫
মহান বিজয় দিবসে মানবিক উদ্যোগে পথশিশুদের পাশে এড. টিপু 
ডিসেম্বর ১৬, ২০২৫
১৬ ডিসেম্বর জাতির অহংকার– এড. টিপু  
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

ওমরাহ পালনের সঠিক পদ্ধতি

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৭, ২০২৬
ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ
পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা রিমান্ডে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?