By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল–কাসেমী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল–কাসেমী

Dailynarayanganj 24 .com
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের বিএনপি’র মনোনিত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, ছাত্রজনতার ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সঙ্গপঙ্গ নিয়ে মামুর বাড়ির দিল্লিতে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, এ নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। সন্ত্রাসীদের জন্য মানুষ বাড়িঘর করতে পারতো না, চাঁদা দিতে হতো। বালি-সিমেন্টও নিজের মতো করে কিনতে পারতো না। এমনকি মসজিদের ইমাম সাহেব মিম্বরে বসে কথা বলার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল।

সোমবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নতুন কোর্ট এ সংলগ্ন এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনার, আমার, হেফাজতে ইসলামের আন্দোলন, ছাত্রদের আন্দোলন ও বিএনপির আন্দোলনের কারণে তারা লেজ গুটাতে বাধ্য হয়েছে। এবারের নির্বাচনও একটি আন্দোলন, এটি একটি নীরব বিপ্লব হতে যাচ্ছে। এখানে হারার কোনো সুযোগ নেই, জয় আমাদের হবে। মনির হোসেন কাসেমী আরও বলেন, এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষায় ফতুল্লার হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে হবে। জলাবদ্ধতা থাকবে কিনা, সন্ত্রাস ও চাঁদাবাজদের কবল থেকে মুক্তি মিলবে কিনা, বিদ্যুৎ-গ্যাস ঠিকভাবে আসবে কিনা এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে কিনা এসব বিষয়ে ফতুল্লাবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে। তাই এই পরীক্ষায় আমাদের জিততে হবে, অন্য কোনো অপশন নেই।

তিনি বলেন, আমাদের দুটি সমস্যা—একটি ঘরের ভেতরে, আরেকটি ঘরের বাইরে। ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে। ইতোমধ্যে আমরা লক্ষ্য রাখছি, আজকের জনসভাতেও কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা বোকা বসে নেই। আপনারা ইতোমধ্যেই কিছু খেলা খেলে ফেলেছেন। খেলতে থাকেন, চূড়ান্ত খেলার অপেক্ষা করেন।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল যখন নামে, তখন অন্যদের আর বেল থাকে না। আপনারা পর্তুগাল-ইরানের ভূমিকায় নামবেন, আর আমাদের লোকেরা নামবে আর্জেন্টিনা-ব্রাজিলের ভূমিকায়।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপি নেতা ও সমাজসেবক মাসুদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাবেক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর সহ প্রমূখ ।

নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
 দ্বিতীয় ধাপেও প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ- ৪ আসনের
সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ-৫ আসনে আছি থাকবো , গুজবে কান দিবেন না–মুফতি মাসুম বিল্লাহ
বাসদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে রাজেকুজ্জামান-নিখিল
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

কেন স্থগিত হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর
জানুয়ারি ১০, ২০২৬
প্রধান বিচারপতি ও বিচার বিভাগই দেশনেত্রীর উপর সবচেয়ে বেশী অবিচার করেছে -ড. তৈমূর আলম খন্দকার
ডিসেম্বর ৩০, ২০২৫
বাবার মৃত্যু, ডিপ্রেশন আর গিটারে ফেরা, কমলের জীবনের কঠিন সময়
জানুয়ারি ১৫, ২০২৬
ইউটিউবে কোন নাটক দেখছেন দর্শক
জানুয়ারি ৯, ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
জানুয়ারি ৮, ২০২৬
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
জানুয়ারি ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৬, ২০২৬
আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ
ঢাকার ৮ স্থানের বায়ু আজ সকালে ভয়ানক দূষিত, সুরক্ষায় আপনি যা করবেন
পাঁচ শতাধিক দুঃস্থদের মাঝে “আমরা নারায়ণগঞ্জবাসী”র কম্বল বিতরণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?