By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আইসিসি কীভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

আইসিসি কীভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আইসিসি যেভাবে আয় করে

Contents
  • ১. সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব
  • ২. পৃষ্ঠপোষকতা ও অংশীদারত্ব
  • ৩. আয়োজন ফি ও স্থানীয় আয়
  • ৪. লাইসেন্সিং এবং অন্যান্য আয়
  • এই চক্রে কত আয় হওয়ার কথা আইসিসির
  • কেন ভারতের আয় সবচেয়ে বেশি
  • আইসিসির টাকা না পেলে কাদের ক্ষতি বেশি

সহজ কথায় বললে, আইসিসি যেহেতু ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, ক্রিকেটের বৈশ্বিক বা বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে। গ্যালারির টিকিট বিক্রি কিংবা দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজের ওপর তাদের খুব একটা নির্ভর করতে হয় না। তাদের আয়ের পথগুলো বেশ গোছানো ও বৈশ্বিক।

১. সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব

আইসিসি নিজেদের ইভেন্টগুলোর টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব বিশ্বব্যাপী এবং একাধিক বছরের জন্য বিক্রি করে। বর্তমান চক্রের আর্থিক মূল্য প্রায় ৩০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৭২৯ কোটি টাকা)। এখানে ভারত মূল চালিকাশক্তি। ভারতের সম্প্রচারকেরা বেশি দাম দেয়, কারণ আইসিসির ইভেন্টগুলো দেশব্যাপী দর্শক আকর্ষণ করে।

২. পৃষ্ঠপোষকতা ও অংশীদারত্ব

বৈশ্বিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো কোনো নির্দিষ্ট দল নয়, বরং পুরো টুর্নামেন্টে বিনিয়োগ করে। টুর্নামেন্টে যে সময় দর্শক সবচেয়ে বেশি থাকে, সে সময়ে বিজ্ঞাপনের জন্য বেশি অর্থ দেয়। আর এটা সবারই জানা, আইসিসির ইভেন্টে ভারত–পাকিস্তান ম্যাচের মতো আর কোনো ম্যাচই এত বেশি দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারে না।

৩. আয়োজন ফি ও স্থানীয় আয়

বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজের আয়োজক বোর্ডগুলো আইসিসিকে ফি দেয় এবং টিকিট বিক্রির লাভ ভাগ করে নেয়। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু সম্প্রচার আয়ের তুলনায় এই আয় অনেক কম।

৪. লাইসেন্সিং এবং অন্যান্য আয়

মার্চেন্ডাইজিং, ডেটা ও বাণিজ্যিক লাইসেন্সিং আরও কিছু অতিরিক্ত আয় যোগ করে আইসিসির তহবিলে।

এই চক্রে কত আয় হওয়ার কথা আইসিসির

সব মিলিয়ে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির সম্ভাব্য নিট আয় দাঁড়াবে বছরে প্রায় ৬০ কোটি ডলারের (প্রায় ৭ হাজার ৩৪৫ কোটি টাকা) কাছাকাছি।

আয়ের ভাগ–বাঁটোয়ারা: কার পকেটে কত:

আইসিসি তার আয়ের টাকা ভাগ করার জন্য একটি বিশেষ সূত্র ব্যবহার করে। মূলত চারটি বিষয়ের ওপর ভিত্তি করে এই ভাগ নির্ধারিত হয়:

১. বাণিজ্যিক অবদান

২. ক্রিকেটের ইতিহাস

৩. গত ১৬ বছরের মাঠের পারফরম্যান্স

৪. পূর্ণ সদস্যপদের মর্যাদা

এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ‘বাণিজ্যিক অবদান’কে। আর এই একটি জায়গাতেই ভারত বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে।

কেন ভারতের আয় সবচেয়ে বেশি

বিশ্ব ক্রিকেটের ৭০-৮০ শতাংশ আয় আসে ভারতের বাজার থেকে। ভারতের ঘরোয়া মিডিয়া স্বত্বই এখন ৩০০ কোটি ডলারের বেশি। আসলে আইসিসি ভারতকে আলাদা কোনো সুবিধা দেয় না। সম্পূর্ণ গাণিতিক হিসাবের ওপর নির্ভর করে যেখান থেকে অর্থ আসে, আইসিসি সেদিকেই যায়।

আইসিসির টাকা না পেলে কাদের ক্ষতি বেশি

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ঘরোয়া লিগ, টিকিট বিক্রি এবং দ্বিপক্ষীয় সিরিজ থেকে বড় অঙ্কের অর্থ আয় করে। আইসিসির আয়ের ভাগ পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই অর্থ পাওয়া না গেলে তারা বিপদে পড়বে না। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির টাকা অনেক গুরুত্বপূর্ণ। এই বোর্ডগুলো অনেকটাই আইসিসি থেকে পাওয়া অর্থের ওপর নির্ভরশীল।

মাঠে ইতিহাস, সংবাদ সম্মেলনে স্বপ্ন আর গর্বের গল্প: নবী-ইসাখিলের দিনটা যেমন ছিল
জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম
মেয়েদের অনূর্ধ্ব–১৯ দলের চীন সফরের দল ঘোষণা
বিশ্বকাপের সময় কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা
স্কটল্যান্ডকে হারিয়ে হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

কী হলো এবারের গোল্ডেন গ্লোবে, জানুন আলোচিত ৭ ঘটনা
জানুয়ারি ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহর মনোনয়নপত্র জমাদান
ডিসেম্বর ২৯, ২০২৫
পটুয়াখালী বিএনপির চার ইউনিটের কমিটি স্থগিত, নেতা-কর্মীদের ক্ষোভ
জানুয়ারি ১৬, ২০২৬
বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
ডিসেম্বর ২৯, ২০২৫
ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
মার্চ ৩, ২০২৬
সিডনি অপেরা হাউসে রফিক আজমের স্থাপত্যগাথা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী
মার্চ ১৫, ২০২৬
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের দুই প্রদেশ ও এক অঞ্চলে ড্রোন ওড়ানো নিষিদ্ধ
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

এখন কি সোনা বিক্রি করবেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৭, ২০২৬
মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি: দিপু ভূঁইয়া
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমলো, রমজানেও খোলা থাকবে স্কুল
নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ
অধ্যাপক ইউনূসসহ সাবেক উপদেষ্টারা ছিলেন ফাওজুল কবিরের বাসার ইফতারে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?