By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভোটারদের নজরদারি ও প্রতিশোধের হুমকি ফৌজদারি অপরাধ দাবি – অঞ্জন দাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

ভোটারদের নজরদারি ও প্রতিশোধের হুমকি ফৌজদারি অপরাধ দাবি – অঞ্জন দাস

Dailynarayanganj 24 .com
Last updated: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ফেব্রুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-০৩ আসনের মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় নারায়ণগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের নির্বাচনী উঠান বৈঠকে সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশের সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), নির্বাচন কমিশনের আচরণবিধি এবং দণ্ডবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

উক্ত ব্যক্তি প্রকাশ্যে ভোটারদের উদ্দেশ্যে বলেন যে, কে কোন প্রতীকে ভোট দিচ্ছে তা “মার্ক করা হবে”, ভোটারদের ওপর “গোয়েন্দা লাগানো হয়েছে” এবং নির্বাচন শেষে অন্য প্রতীকে ভোট পড়লে “কোনো রেহাই থাকবে না”এই বক্তব্যগুলো সরাসরি ভোটারদের স্বাধীন ভোটাধিকার, ভোটের গোপনীয়তা এবং মত প্রকাশের সাংবিধানিক অধিকার হরণ করার হুমকি। এই ধরনের ভাষা কেবল রাজনৈতিক অসৌজন্য নয়, বরং পরিকল্পিত ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন-পরবর্তী প্রতিশোধের ঘোষণা, যা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে।

অঞ্জন দাস বলেন, একজন প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে কেউ যদি প্রকাশ্যে ভোটারদের ওপর নজরদারি, তালিকা করা ও শাস্তির হুমকি দেয়, তবে সেটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ধ্বংস করার শামিল। ভোটারদের বোঝানো হচ্ছে তারা স্বাধীন নন, তারা নজরদারির আওতায়। এটি গণতন্ত্র নয়, এটি ভয়ভিত্তিক দমননীতি।

তিনি স্পষ্ট করে বলেন, এই বক্তব্য বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের একজন সমর্থক ও দলীয় পদধারী ব্যক্তি দিয়েছেন। কোনো প্রার্থী যদি নিজে এই বক্তব্য না-ও দিয়ে থাকেন, তবুও তাঁর পক্ষে কর্মরত ব্যক্তির এ ধরনের হুমকিমূলক বক্তব্যের দায় এড়ানোর সুযোগ নেই। নির্বাচনী আইনে প্রার্থীর পক্ষে করা কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনগত দায় সংশ্লিষ্ট প্রার্থীর ওপর বর্তায়।

অঞ্জন দাস নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, অবিলম্বে উক্ত ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারায়ণগঞ্জ-০৩ আসনে ভোটারদের ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন, ভোট জনগণের অধিকার কোনো দলীয় নেতা, কর্মী বা প্রভাবশালী ব্যক্তি ভয় দেখিয়ে এই অধিকার কেড়ে নিতে পারবে না। জনগণকে হুমকি দিয়ে নয়, জনগণের রায়েই নির্বাচনের ফয়সালা হবে।

নারায়ণগঞ্জ-৩ বিএনপিতে কোন্দল, কপাল খুলতে পারে জামায়াত প্রার্থীর
ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু
ছাত্রনেতা মৌমিতা নূরের পিতার ওপর সন্ত্রাসী হামলা — বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা
ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা
খালেদা জিয়া কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাননি–নজরুল ইসলাম আজাদ
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

শুরুতে সেঞ্চুরি শান্তর সিলেটকে হারালো রাজশাহী
ডিসেম্বর ২৭, ২০২৫
নির্বাচনে যতদিন বন্ধ থাকবে যানবাহন
জানুয়ারি ২৮, ২০২৬
যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে
ডিসেম্বর ২৩, ২০২৫
নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা  জানালেন জামায়াত আমির
ডিসেম্বর ৩১, ২০২৫
বিএনপির নিরঙ্কুশ বিজয় ও মান্নান এমপি হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া—এনবিআর চেয়ারম্যান
জানুয়ারি ১১, ২০২৬
সাকিবুলের ৩২ বলে সেঞ্চুরিতে সূর্যবংশীও ম্লান, ৫০ ওভারের ম্যাচে ৫৭৪ রানের ইতিহাস
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

তারেক রহমানের প্রত্যাবর্তন কেন গুরুত্বপূর্ণ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৭, ২০২৫
রোজার শারীরিক ও মানসিক উপকারিতা
বায়ুদূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা, ৮ স্থানে পরিস্থিতি খুব খারাপ
সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এটার পুরোটাই মানতে হবে: জামায়াত আমির
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?