By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বায়ুদূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা, ৮ স্থানে পরিস্থিতি খুব খারাপ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বায়ুদূষণে বিশ্বের ১০০ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা, ৮ স্থানে পরিস্থিতি খুব খারাপ

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে বিশ্বের ১০০টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। নগরীর একটি স্থানে আজ দূষণের মাত্রা ৪০০-র বেশি। এ অবস্থা ‘বিপর্যয়কর’। এ স্থানটিসহ নগরীর আট স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ।

এই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ও মিসরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুর মান যথাক্রমে ২৪৭ ও ২২৭।

বায়ুদূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।

গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা এখন বেশি অনুভূত হচ্ছে।

ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোয় শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি বলে মত পর্যবেক্ষক-বিশেষজ্ঞদের।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না। এসব উৎস নিয়ন্ত্রণে আদৌ সেভাবে কোনো চেষ্টা করা হয়নি।

ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা।

ঢাকার ৮ স্থানে বায়ুর মান খুব খারাপ

আজ সকাল সোয়া ৮টায় ঢাকার আট স্থানের বায়ুর মান ‘খুব খারাপ’ ছিল। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪০৮), ধানমন্ডি (২৯৩), দক্ষিণ পল্লবী (২৭৮), বেচারাম দেউড়ি (২৭৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৬৯), বে’জ এইজ ওয়াটার (২৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৬) ও গোড়ান (২১৩)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
আগামীকাল ময়মনসিংহে নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

অচিরেই দেশে ফিরছেন এটি এম কামাল, দোয়া চাইলেন খালেদা জিয়ার জন্য
ডিসেম্বর ৪, ২০২৫
হাড়কাঁপানো শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন: ট্রাম্প
জানুয়ারি ৩০, ২০২৬
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ৩১, ২০২৫
ওমরাহ পালনের সঠিক পদ্ধতি
জানুয়ারি ৭, ২০২৬
নারায়ণগঞ্জ -মুন্সিগঞ্জ কোস্টগার্ডের অভিযানে ৩৯লক্ষ টাকার জাটকা জব্দ
নভেম্বর ৩, ২০২৫
বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বেড়ে ৪২ হাজার কোটি টাকা
জানুয়ারি ২৭, ২০২৬
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
ফেব্রুয়ারি ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

নির্বাচনে যতদিন বন্ধ থাকবে যানবাহন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
বাংলাদেশকে আইসিসির নতুন প্রস্তাব! যা বললো বিসিবি
নেটফ্লিক্সের শীর্ষে, কী আছে এই সিনেমায়
শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
ঘাড়ের ব্যথার অন্যতম কারণ সারভাইক্যাল মাইলোপ্যাথি, লক্ষণ ও প্রতিকার জানুন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?