By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নেটফ্লিক্সের তালিকার শীর্ষে, কী আছে এ সিনেমায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

নেটফ্লিক্সের তালিকার শীর্ষে, কী আছে এ সিনেমায়

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জানুয়ারি মাস মানেই হলিউডে বড় সিনেমার খরা। অস্কারের আমেজ শেষে বড় স্টুডিওগুলো যখন কিছুটা জিরিয়ে নেয়, ঠিক তখনই পর্দা দখল করেন মারকাটারি অ্যাকশন হিরোরা। তবে এবারের জানুয়ারিতে নেটফ্লিক্স দর্শকদের জন্য নিয়ে এল দারুণ এক চমক। জো কারনাহানের পরিচালনায় মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ‘দ্য রিপ’। হলিউডের নব্বইয়ের দশকের চিরচেনা ‘বাডি কপ’ ঘরানায় বানানো সিনেমাটির প্রধান আকর্ষণ ‘আইকনিক’ বন্ধু জুটি ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেকের পুনর্মিলন। প্রায় ২৫ বছর আগে ‘গুড উইল হান্টিং’-এ যে নিখাদ বন্ধুত্বের সুচনা হয়েছিল, দ্য রিপ সিনেমায় সেটাই যেন আরও পরিপক্ব আবহে দেখা দিল।

একনজরে
সিনেমা: ‘দ্য রিপ’
ধরন: ক্রাইম থ্রিলার
ভাষা: ইংরেজি
পরিচালনা: জো কারনাহান
অভিনয়: ম্যাট ডেমন, বেন অ্যাফ্লেক, তিয়ানা টেইলর
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৫২ মিনিট

মায়ামির এক পুলিশ কর্মকর্তার রহস্যময় মৃত্যুর জট খুলতে মাঠে নামে পুলিশের এক বিশেষ টাস্কফোর্স। দলের নেতৃত্বে থাকে লেফটেন্যান্ট ডেন ডুমারস (ম্যাট ডেমন), আর তার ছায়াসঙ্গী ডিটেকটিভ সার্জেন্ট জেডি বার্ন (বেন অ্যাফ্লেক)। ডেন ঠান্ডা মাথার মানুষ, অন্যদিকে জেডি কথার চেয়ে ঘুষি চালাতেই বেশি পছন্দ করে। পর্দায় বিপরীতধর্মী এই দুই বন্ধুর রসায়নে মিশে আছে হলিউডের ক্ল্যাসিক থ্রিলারের নস্টালজিয়া।

মায়ামি পুলিশের পরিভাষায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ টাকা জব্দ করার প্রক্রিয়াকে বলে ‘রিপ’। এ সিনেমার কেন্দ্রে আছে তেমনই একটি অভিযান, ছবির তাই নাম দ্য রিপ। সে অভিযানে একটি বাড়ির চিলেকোঠায় লুকানো দুই কোটি ডলার খুঁজে পায় ডেন ও তার দল। বিশাল এই অর্থের অঙ্ক মুহূর্তেই বদলে দেয় সব সমীকরণ। কয়েক লাখ ডলারের হিসাব বুঝিয়ে দেওয়া সহজ, কিন্তু দুই কোটি ডলারের লোভ সামলানো কঠিন। দলের সদস্যদের মধ্যে শুরু হয় সন্দেহ, অবিশ্বাস আর নৈতিক লড়াই। কেউ চায় টাকা জমা দিতে, কেউ চায় ভাগ করে নিয়ে সটকে পড়তে। অন্যদিকে এতগুলো টাকা যার হাতছাড়া হয়েছে, সে নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। ফলে বাইরে থেকেও শুরু হয় শত্রুর মরণপণ আক্রমণ।

আগেও ‘নার্ক’ বা ‘দ্য গ্রে’র মতো সিনেমায় নিজের নির্মাণকুশলতা দেখিয়েছেন পরিচালক জো কারনাহান। দ্য রিপ-এর বাজেট প্রায় ১০০ মিলিয়ন ডলার। এর বড় একটি অংশ দুই তারকার পেছনে খরচ হলেও কারিগরি নির্মাণে কোনো কমতি ছিল না। ম্যাট ডেমন এখানে অনবদ্য। বয়সের ভারে ক্লান্ত ও অভিজ্ঞ এক পুলিশ কর্মকর্তার চরিত্রটি তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনের বাস্তব জীবনের অটুট বন্ধুত্ব পর্দার চরিত্র দুটির রসায়নকে আরও গভীরতা দিয়েছে।

পার্শ্বচরিত্রে তিয়ানা টেইলর ও স্টিভেন ইয়ানও সাবলীল। তবে সিনেমার শেষ দিকে এসে পরিচালক কিছুটা যেন খেই হারিয়ে ফেলেছেন। রহস্য সমাধানে অতিরিক্ত সময় নেওয়ার ফলে কোথাও কোথাও দর্শকের ধৈর্যচ্যুতি ঘটে। কিছু সংলাপ ও পরিস্থিতি প্রয়োজনের চেয়ে একটু বেশিই নাটকীয় মনে হয়েছে।

‘দ্য রিপ’ গুরুগম্ভীর সিনেমা নয়, স্রেফ বিনোদনের জন্য নির্মিত একটি অ্যাকশন সিনেমা। যাঁরা নব্বইয়ের দশকের দুর্ধর্ষ পুলিশের সিনেমা দেখে বড় হয়েছেন, তাঁদের কাছে এটি দারুণ উপভোগ্য হবে। বন্ধুত্ব, লোভ আর বিশ্বাসঘাতকতার এ রোমাঞ্চকর লড়াই দেখতে বসে দর্শক হতাশ হবেন না।

চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ
‘স্ট্রেঞ্জার থিংস’ থেকে ইমরান হাশমির সিনেমা, নেটফ্লিক্সে কী দেখছেন বাংলাদেশি দর্শকেরা
সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড়ে এগিয়ে প্যারামাউন্ট
ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা
২৫ মিলিয়ন ঘণ্টা ভিউ! কী আছে সাড়াজাগানো এই সিরিজে
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

এই সিনেমা ভুলে যাবেন কীভাবে
ডিসেম্বর ১৫, ২০২৫
প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান তিনি
মার্চ ৩, ২০২৬
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
ডিসেম্বর ২, ২০২৫
যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার
ডিসেম্বর ২৬, ২০২৫
বকেয়া বেতনের দাবিতে অবরোধ,
মার্চ ১, ২০২৬
এবার তিনগুণ নিরাপত্তা বাহিনীর বলয় গড়া হয়েছে- জেলা প্রশাসক রায়হান কবির
ফেব্রুয়ারি ১১, ২০২৬
৫ লাখ থেকে ১২ কোটি! চমকে গিয়েছিলেন ইমরান খান
ডিসেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

জনপ্রিয় তারকার মৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল হলিউড

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পাইপলাইনে ভারত থেকে ৫০০০ টন ডিজেল আসছে পার্বতীপুরে
ধানের শীষকে অবহেলা করার সুযোগ নেই– ফতেহ রেজা রিপন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ইফতারে মুড়িমাখা কতটা স্বাস্থ্যকর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?