By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই: বিএনপি নেতার হুমকি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই: বিএনপি নেতার হুমকি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই’—নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এক বিএনপি নেতার এমন হুমকির একটি
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের এক নির্বাচনি প্রচারণায় সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এই বক্তব্য দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতা নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।

ভাইরাল বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, ‌‘এখানে ১৬০৮টি ভোট আছে। যদি এখানকার ১৫০০ ভোট কাস্ট হয় আর ২০০ ভোটও যদি বাহিরে যায়, ইনশাআল্লাহ আমরা ধরে ফেলবো। মনে রাখবেন কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। সেটা বের করতে আমাদের কারও কাছে যাওয়া লাগবে না। কারণ আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো রয়েছে। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনই আমাদের সাথে ধানের শীষের ছায়াতলে আসেন। আর যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই, এখান থেকে অন্য মার্কায় ভোট চলে গেছে, আপনাদের মধ্যকার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করে ১০-২০-৫০ ভোট অন্য মার্কায় চলে গেছে, তাহলে কিন্তু কারও রেহাই নেই বলে দিলাম।’

এ বিষয়ে অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমার আত্মীয়- স্বজনদের নিয়ে একটি দাওয়াত শেষে উঠান বৈঠক করেছিলাম। এসময় আমার কিছু আত্মীয়-স্বজনের সামনে ওই মন্তব্য করেছিলাম। কিন্তু অন্য কোনো এলাকায় কিংবা মানুষকে এমন কথাবার্তা বলিনি। প্রয়োজনে আপনারা এসে তদন্ত করুন। আত্মীয়-স্বজনদের শাসিয়েছি, অন্য কিছু না।’

বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া জাগো নিউজকে বলেন, ‘মানুষকে হুমকি-ধমকি দেওয়া জাতীয়তাবাদী দলের চিরাচরিত অভ্যাস বা স্বভাব। এর বাইরে যেতে পারে না। এটাই নিজামউদ্দিন ভাইয়ের বক্তব্যে স্পষ্ট। গণতন্ত্র আর নির্বাচনের আরপিওতে স্পষ্ট বলা আছে, এমন আচরণ করা যাবে না।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ জেলা বিএনপির শ্রদ্ধা
এটিএম কামালের মায়ের ইন্তেকাল
ক্যান্টিন বয় থেকে ফতুল্লা ডিপোর নিয়ন্ত্রক ‘ব্রাজিল বাড়ির টুটুল’
বেগম খালেদা জিয়ার মাগফেরাতে জাগ্রত যুব সংসদের দোয়া
মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

‘ স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
দুদক’র তদন্ত শামীম ওসমানের আয়কর নথি জব্দ
নভেম্বর ৩, ২০২৫
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
কাসেমীর বিপরীতে মনোনয়ন কিনলেন বিএনপির ৫ নেতা
ডিসেম্বর ২৭, ২০২৫
সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মার্চ ৯, ২০২৬
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহত
ফেব্রুয়ারি ২২, ২০২৬
অস্ত্রোপচারে এআই: ভুল চিকিৎসা ও ভুল অঙ্গ শনাক্তের অভিযোগ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগর

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২১, ২০২৬
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
ইরানে হামলায় অংশ নিচ্ছে না এই দেশটি
চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের মালামাল লুট
যে ১০ চাকরির ভবিষ্যৎ ভালো
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?