ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় চলছে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরের লালগালিচায় আলো ছড়ালেন কারা? এএফপি অবলম্বনে দেখে নেওয়া যাক ।
লালগালিচায় এবার আলো ছড়িয়েছেন এই সময়ের তরুণ গায়িকারা। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডিসন রে এএফপি
হালের আরেক আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টারও ছিলেন খোশ মেজাজে এএফপি
নানা কারণে প্রায়ই বিতর্কে পড়েন তরুণ গায়িকা চ্যাপেল রোন। লালগালিচায় তাঁর উপস্থিতিও আলো ছড়িয়েছে এএফপি
তবে যত তরুণ তারকাই থাকুন, লেডি গাগা একজনই। তিনি হাজির হওয়া মানে সব মনোযোগ কেড়ে নেওয়া এএফপি
পুয়র্তো রিকান শিল্পী ব্যাড বানি লালগালিচায় হাজির হন ফরমাল পোশাকে এএফপি
সুপার মডেল হেইডি ক্লামও ছিলেন এএফপি
তারকা দম্পতি জাস্টিন ও হেইলি বিবার ছিলেন এবারের গ্র্যামির বড় আকর্ষণ এএফপি
গত বছরজুড়ে আলোচনায় ছিলেন ২৬ বছর বয়সী ব্রিটিশ গায়িকা ওলিভিয়া ডিন। তিনিও হাজির ছিলেন লালগালিচায় এএফপি
কে-পপ তারকা রোজেও হাজির হন লালগালিচায় এএফপি
এই সময়ের আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশ এএফপি
নানা জটিলতা কাটিয়ে আবারও গানে সক্রিয় হয়েছেন মাইলি সাইরাস। তিনিও ছিলেন লালগালিচায় এএফপি

