By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ৩১ জানুয়ারি ছিল হুলিয়ান আলভারেজের ২৬তম জন্মদিন। কেক কাটা, উদ্‌যাপন আর ভক্তদের ভালোবাসায় দিনটি এমনিতেই বিশেষ হওয়ার কথা ছিল। তার ওপর সেই রাতেই লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল তাঁর দল আতলেতিকো মাদ্রিদ। আলভারেজের সামনে সুযোগ ছিল মাঠের পারফরম্যান্সে নিজের জন্মদিনের রাতটাকে রঙিন করে তোলার। কিন্তু ভাগ্যটা সেদিন আসলেই খারাপ ছিল এই আর্জেন্টাইন তারকার।

সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি আলভারেজ। গোল করা তো দূরের কথা, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর গোলখরাটাকে আরও এক ধাপ বাড়িয়ে নিলেন তিনি। লিগে এখন সব মিলিয়ে টানা ১১ ম্যাচ ধরে কোনো গোল নেই আলভারেজের। ইউরোপিয়ান ফুটবলে পা রাখার পর এত লম্বা সময় তিনি কখনো ‘উপবাস’ থাকেননি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য আলভারেজের জন্য কিছুটা অপ্রত্যাশিতই ছিল। কোচ দিয়েগো সিমিওনে তাঁকে শুরুর একাদশে না রেখে বসিয়ে রেখেছিলেন বেঞ্চে। আলভারেজের জায়গায় সুযোগ পেয়েছিলেন আরেক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন থিয়াগো আলমাদা।

তবে ‘স্পাইডার’খ্যাত আলভারেজকে খুব বেশি সময় সাইড বেঞ্চে বসে থাকতে হয়নি। ম্যাচের ২২ মিনিটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাঠে নামতে হয় তাঁকে। কর্নার ঠেকাতে গিয়ে সতীর্থ আলেকজান্ডার সোরলোথ ও আর্জেন্টিনার মাথিয়াস মোরেনোর মধ্যে মাথার সংঘর্ষ হয়। চোট গুরুতর হওয়ায় সোরলোথকে হাসপাতালে পাঠাতে হয়, আর বদলি হিসেবে মাঠে ঢোকেন আলভারেজ।

ম্যাচে এক ঘণ্টার বেশি সময় মাঠে থেকেও গোলের খাতা খুলতে পারেননি তিনি। এর আগে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির হয়ে টানা ১০ ম্যাচে গোল না পাওয়া ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ‘খারাপ সময়’। এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন তিনি। শুধু লিগেই নয়, কোপা দেল রে কিংবা স্প্যানিশ কাপ—কোথাও বল জালে জড়াতে পারছেন না তিনি।

এমনকি চ্যাম্পিয়নস লিগের শেষ দুই ম্যাচেও তিনি ছিলেন মলিন। দলের মূল স্ট্রাইকারের এমন পড়তি ফর্মের প্রভাব পড়েছে আতলেতিকোর সামগ্রিক ফলেও। চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে ১৪ নম্বরে থেকে শেষ করায় এখন তাদের নকআউট প্লে-অফ খেলে শেষ ষোলোর টিকিট কাটতে হবে।

সামনেই বিশ্বকাপ, আর তার আগে আলভারেজের এই ছন্দহীনতা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিরও। ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক এখন যেন নিজের ছায়া হয়ে আছেন। কদিন আগে মাদ্রিদে এসে আতলেতিকোর চার আর্জেন্টাইন শিষ্যের সঙ্গে বৈঠক করেছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন-এর দাবি, সেই বৈঠকে আলভারেজের গোলখরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে মাত্র ১১ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন আলভারেজ। লা লিগায় তাঁর সর্বশেষ গোলটি এসেছিল গত বছরের ১ নভেম্বর। এর মধ্যে কেটে গেছে প্রায় তিন মাস। গোলখরা দ্রুত না কাটলে আলভারেজের ওপর যে পাহাড়সম চাপ তৈরি হবে, তা বলাই বাহুল্য।

ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা
রোহিঙ্গা শিবিরে ফুটবল নিয়ে মাতলেন ওজিল
তানজিদের সেঞ্চুরির রাতে রাজশাহীর শিরোপা–উৎসব
টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’
সালাহকে ছাড়াই কি লিভারপুল বেশি ভালো, পরিসংখ্যান কী বলছে
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
হত্যা মামলার আসামি, দুদকে অভিযোগ /
ডিসেম্বর ২০, ২০২৫
একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১, ২০২৫
যেসব ভুল ধারণায় মানুষ ভেবে বসে রোজা ভেঙে গেছে
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
এআই বনাম মানুষ: ২০২৬ সালে চাকরির বাজারে টিকে থাকার লড়াই
জানুয়ারি ১৪, ২০২৬
তেহরানে সড়কের পাশে ‘আগুনের নদী’
মার্চ ৯, ২০২৬
সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
নভেম্বর ৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার চিন্তা
এ কে খন্দকার বীর-উত্তম আর নেই
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?