By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শফিকুর রহমানের এক্স পোস্ট, সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে জামায়াতের বিবৃতি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

শফিকুর রহমানের এক্স পোস্ট, সাইবার হামলা চালানো হয়েছে জানিয়ে জামায়াতের বিবৃতি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্ট নিয়ে বিবৃতি দিয়েছে দলটি। জামায়াত বলেছে, সম্প্রতি দলীয় আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডলসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতিটি দেয় জামায়াত। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ‘আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন।’

মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা ও বিকৃত কনটেন্ট তৈরি–প্রচার আইনগতভাবে দণ্ডনীয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এগুলো নৈতিকভাবেও নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে বলা হয়, সবার প্রতি অনুরোধ, শুধু অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন। যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করবেন না। সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম স্বচ্ছ, ডিজিটাল নিরাপত্তা ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তী সময় আরও তথ্য জানানো হবে।

শীত নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার
নারায়ণগঞ্জ -মুন্সিগঞ্জ কোস্টগার্ডের অভিযানে ৩৯লক্ষ টাকার জাটকা জব্দ
১১ দলীয় সমঝোতায় এনসিপির লড়াই যেসব আসনে
মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার
জানুয়ারি ৫, ২০২৬
ইরানে বারবার বিক্ষোভ সত্ত্বেও শাসকগোষ্ঠী কীভাবে ক্ষমতায় টিকে থাকে
জানুয়ারি ১৪, ২০২৬
গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
ফেব্রুয়ারি ২, ২০২৬
নাহিদ ইসলামের হাতে ‘পাল্লা-কলি’ তুলে দিলেন জামায়াত আমির
জানুয়ারি ২৩, ২০২৬
‘বিন্দাস’ আছেন মোস্তাফিজ, মাঠেই প্রমাণ করছেন নিজেকে
জানুয়ারি ৫, ২০২৬
ঐক্যচেষ্টায় বিএনপির দুই বিদ্রোহীসহ তিনজন
জানুয়ারি ১৬, ২০২৬
বিদায় খালেদা জিয়া
ডিসেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

জুলাই যোদ্ধা সুরভীর মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও চরিত্র হননের চেষ্টা: নাহিদ 

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৬, ২০২৬
নাহিদের গান তরুণদের কেন পছন্দ
বিশ্বকাপে সমকামী উৎসবের ভেন্যুতে মিশর-ইরান ম্যাচ, ক্ষুব্ধ ২ দেশ
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা
হাজার কোটি টাকার তাজা মাছ যাচ্ছে সারা দেশে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?