By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দেশে-বিদেশে সোনার দামে নাটকীয়তা, শেষ কোথায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

দেশে-বিদেশে সোনার দামে নাটকীয়তা, শেষ কোথায়

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে দেশের বাজারেও সোনার দাম কমছে। গত সপ্তাহে অবশ্য বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর দেশের বাজারেও সোনার দাম সর্বকালীন রেকর্ড গড়ে।

বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। কিন্তু বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে শুক্র ও শনিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমেছে।

নাটকীয়তা এমন পর্যায়ে চলে গেছে যে গত সপ্তাহে রোববার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত মোট ছয়বার সোনার দামে উত্থান-পতন ঘটেছে। এই ছয়বারের মধ্যে চারবার সোনার দাম বেড়েছে। কমেছে দুবার। গত ২৫ জানুয়ারি রোববার সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বেড়ে হয় ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। পরদিন সোমবার রাতে সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়। গত বুধবার সকালে দাম বাড়ে ৭ হাজার ৩৪৮ টাকা। বৃহস্পতিবার সকালে আবারও সোনার দাম বাড়ে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা।

শুক্রবার সোনার দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমে। গতকাল শনিবার সকালে কমে আরও ১৫ হাজার ৭৪৬ টাকা। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। গত রোববারও দাম বাড়ার আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে, দেশে গত সপ্তাহজুড়ে চরম নাটকীয়তার পর সোনার দাম আগের জায়গায় ফিরেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, গতকাল ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম কমেছে যথাক্রমে ১৪ হাজার ৯৮৮ ও ১২ হাজার ৮৮৮ টাকা। তাতে ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা ভরি। ১৮ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি ১০ হাজার ৯৬৪ টাকা কমে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় নেমেছে।

করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুত বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।

বিশ্ববাজারে হঠাৎ কেন কমল

বিশ্ববাজারে গত সপ্তাহে একপর্যায়ে ইতিহাসে প্রথমবারের মতো সোনার আউন্সপ্রতি দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। ইতিমধ্যে দাম কমে অবশ্য ভরিপ্রতি ৪ হাজার ৮৯৩ ডলারে নেমেছে। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে সোনার দাম আউন্সপ্রতি ৬০০ ডলারের বেশি কমেছে।

বিবিসির সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষণ দেখা দেওয়ার পরই বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। উত্তেজনা কিছুটা কমলেও গত বছরের একই সময়ের তুলনায় তা অনেকটাই বেশি।

গত সপ্তাহে সোনার দাম পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার মূল কারণ হলো, ডোনাল্ড ট্রাম্প কাকে তাঁর দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে নেন, তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। বাজারের আশঙ্কা ছিল, তিনি এমন একজনকে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে পারেন, যিনি সুদের হার কমানোর বিষয়ে ট্রাম্পের রাজনৈতিক চাপ মেনে নেবেন। এতে ডলারের মান কমে যাওয়া এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। এসব ঝুঁকি থেকে সুরক্ষা পেতেই বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছিলেন।

কিন্তু ফেডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প কেভিন ওয়ারশকে মনোনয়ন দিতে পারেন—এই খবর আসার পর পরিস্থিতি বদলে যায়। অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তাঁকে তুলনামূলকভাবে ‘নিরাপদ’ হিসেবে মনে করছেন বিনিয়োগকারীরা। এ খবরে সোনা, রুপা ও প্লাটিনামের দাম একযোগে কমে যায়।

বিষয়টি হলো, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, বিদ্যমান ও সম্ভাব্য নতুন শুল্ক আরোপ, বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত অব্যাহত থাকায় ‘সেফ হ্যাভেন’ বা ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে সোনা ও রুপার আকর্ষণ এখনো অটুট।

কোথায় যাবে সোনার দাম

পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় সোনার এই দাম হ্রাস সাময়িক বলেই ধারণা করছেন বিশ্লেষকেরা। সোনার দাম যেদিন ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়, সেদিনই রয়টার্সের সংবাদে বিশ্লেষকেরা মন্তব্য করেন, কয়েকটি কারণে সোনার দামে সাময়িকভাবে কিছুটা সংশোধন আসতে পারে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর প্রত্যাশা কমে যাওয়া অথবা ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়া।

বেশির ভাগ বিশ্লেষকের ধারণা, দাম কমলেও তা দীর্ঘস্থায়ী হবে না; বরং বিনিয়োগকারীরা সেই পরিস্থিতিকে সোনা কেনার সুযোগ হিসেবেই দেখবেন।

লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৪ হাজার ৭৪২ ডলার। অন্য যেসব সংস্থা পূর্বাভাস দিচ্ছে, তারাও বলছে, সোনার দাম চলতি বছর ৫ হাজার ডলারের ওপরেই থাকবে।

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায়
গ্যাস–সংকটে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা
প্রথম নারী এমডি পেল ডিএসই
ডাক্তার মানেই ধনবান
মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর নির্দেশ গভর্নরের
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল তেহরান
জানুয়ারি ৩০, ২০২৬
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
ডিসেম্বর ২, ২০২৫
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ নারায়ণগঞ্জ জেলা যুবদল ইতিহাস গড়বে-রনি
ডিসেম্বর ২৪, ২০২৫
৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
জানুয়ারি ২৯, ২০২৬
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
জানুয়ারি ১২, ২০২৬
যে আমলে মিলবে জীবনের প্রকৃত শান্তি
ডিসেম্বর ২১, ২০২৫
বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ, জানাল পর্যবেক্ষক প্রতিষ্ঠান
জানুয়ারি ৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়প্রচ্ছদ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩, ২০২৫
বিশ্ববাজারের ডলারের দাম কমছেই, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার শঙ্কা
এত ফুল, এত রং, এত গন্ধ
বিশ্বমঞ্চে জুলাই গণ-অভ্যুত্থানের সিনেমা
তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন–সুমন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?