By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর গতকালের এসব হামলাকে ‘সবচেয়ে জোরালো’ বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে।

গাজা উপত্যকায় গতকালের একাধিক হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। গতকালের হামলাগুলো এর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

গত বছর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে একাধিকবার তা লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে হামাস ও ইসরায়েল।

হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার পূর্ব রাফা এলাকায় ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে আটজন সন্ত্রাসীকে বের হতে দেখা গেছে।’ অথচ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ওই এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সঙ্গে দেশটির সেনাবাহিনী একযোগে গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ‘চারজন কমান্ডার ও আরও কিছু সন্ত্রাসী’, একটি অস্ত্র সংরক্ষণাগার, একটি অস্ত্র উৎপাদনকেন্দ্র এবং গাজার মধ্যাঞ্চলে হামাসের দুটি হামলা কেন্দ্র রয়েছে।

এদিকে গতকালের বিমান হামলার সমালোচনা করেছে হামাস। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এটাই প্রমাণ করে, গাজা উপত্যকায় ইসরায়েল নির্মম গণহত্যামূলক যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছে।

হামাস আরও জানিয়েছে, গতকালের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের সাতজন রয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছে।

গাজা নগরীর শিফা হাসপাতালে কর্মকর্তারা শহরটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও দুজন নারী নিহত হওয়ার খবর জানিয়েছেন।

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত
ইসরায়েলি কারাগারে কুকুর লেলিয়ে ফিলিস্তিনিকে ধর্ষণ
বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ, জানাল পর্যবেক্ষক প্রতিষ্ঠান
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের
গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ রুবিও, ব্লেয়ারসহ আরও কারা থাকছেন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  
জানুয়ারি ৯, ২০২৬
জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা -মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ১৩, ২০২৫
ডেঙ্গু জ্বর আক্রান্ত বিএনপি নেতা আনু
ডিসেম্বর ৭, ২০২৫
১১ দলের সমঝোতা
জানুয়ারি ৯, ২০২৬
৪৮তম বিসিএস: জাইল্যা দেশের কী ক্ষতি করল! মেধায় টিকেও ছেলে চাকরি পাবে না…
জানুয়ারি ২৮, ২০২৬
সারারাত ওয়াইফাই চালালে মাসে কত টাকার বিদ্যুৎ লাগে? জানুন হিসাব
ডিসেম্বর ১৮, ২০২৫
ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি
ডিসেম্বর ২৩, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগর

যুবককে অপহরণ করে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২০, ২০২৬
স্বর্ণের দামে বড় পতন
চমক নিয়ে প্রস্তুত বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে কাল
একদম খাইয়া ফালামু প্রার্থীর স্ত্রীকে হুমকির ভিডিও ভাইরাল
দলীয় সভায় নাম আগে-পরে নিয়ে বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?