By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: অবশেষে আদানিদের নতি স্বীকার, আইনজীবীদের মাধ্যমে মার্কিন সমন গ্রহণে সম্মতি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

অবশেষে আদানিদের নতি স্বীকার, আইনজীবীদের মাধ্যমে মার্কিন সমন গ্রহণে সম্মতি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনি সমন গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে এ সমন গ্রহণের একটি চুক্তি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ায় এ–সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হলো।

এর মাধ্যমে দীর্ঘ ১৪ মাসের এক অচলাবস্থার অবসান ঘটল; যেখানে ভারত সরকারের বারবার আপত্তির কারণে আদানিদের কাছে মার্কিন আদালতের কাগজপত্র পৌঁছানো সম্ভব হচ্ছিল না।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতে গতকাল শুক্রবার দাখিল করা একটি নথিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের ২৩ জানুয়ারি বিবাদীপক্ষের মার্কিন আইনজীবীরা সমন গ্রহণে সম্মত হয়েছেন। এর ফলে এ বিষয়ে আদালতের আলাদা কোনো আদেশের প্রয়োজনীয়তা ফুরিয়েছে।’

এর আগে মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ভারতীয় কর্তৃপক্ষকে এড়িয়ে ই–মেইলে বা আদানিদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে সমন পাঠানোর যে আবেদন করেছিল, আইনজীবীদের ওই সম্মতিতে আদালতকে এখন সেই আবেদনের ওপর রায় দিতে হবে না।

গতকাল (৩০ জানুয়ারি) মার্কিন আদালত ওই সমঝোতা প্রস্তাব (চুক্তি) গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থার অনুমোদন দেন এবং সমন জারির প্রক্রিয়া সম্পন্ন করেন।

গতকাল মার্কিন আদালতের আদেশের পর আদানিরা এখন ৯০ দিন সময় পাবেন। এ সময়ের মধ্যে তাঁদের হয় অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে হবে, না হয় মামলাটি খারিজ করার জন্য আদালতের কাছে আবেদন করতে হবে।

এসইসি আদালতের বিচারক নিকোলাস জি গারাউফিসকে জানিয়েছে, তারা ‘উভয় পক্ষের সম্মতিক্রমে এবং বিবাদী গৌতম আদানি ও সাগর আদানির সম্মতিতে তৈরি করা সমঝোতা প্রস্তাব ও আদেশের খসড়া’ জমা দিয়েছে। নথিতে উল্লেখ করা হয়, ‘এ সমঝোতার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে সমন জারির অনুমোদনের জন্য আদালতে এসইসির করা আবেদনের নিষ্পত্তি হলো।’

‘স্টিপুলেশন’ বা দুপক্ষের মধ্যকার ওই আনুষ্ঠানিক চুক্তিতে এসইসির করা অভিযোগের বিষয়ে বিবাদীপক্ষকে (আদানিদের) জবাব দেওয়ার একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, আদালত এ সমঝোতা প্রস্তাব অনুমোদন করার পরবর্তী ৯০ দিনের মধ্যে বিবাদীপক্ষকে ‘ফেডারেল রুল অব সিভিল প্রসিডিউর’-এর বিধি ১২(এ) অনুযায়ী আনুষ্ঠানিক জবাব দাখিল করতে হবে অথবা বিধি ১২(বি) অনুযায়ী মামলাটি খারিজের আবেদন করতে হবে।

সহজ কথায়, গতকাল আদালতের আদেশের পর আদানিরা এখন ৯০ দিন সময় পাবেন। এ সময়ের মধ্যে তাঁদের হয় অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে হবে, না হয় মামলাটি খারিজ করার জন্য আদালতের কাছে আবেদন করতে হবে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ মামলায় সমন গ্রহণসংক্রান্ত বিষয়টি ছাড়া আত্মপক্ষ সমর্থনের অন্য সব অধিকার বিবাদীপক্ষের থাকবে। এর মধ্যে ব্যক্তিগত এখতিয়ারসংক্রান্ত আত্মপক্ষ সমর্থনের অধিকারও রয়েছে। অর্থাৎ, সমন গ্রহণে সম্মত হলেও আদানিরা এখনো আদালতে এ যুক্তি দেওয়ার অধিকার রাখেন যে মার্কিন আদালতের তাঁদের ওপর বিচারিক কোনো কর্তৃত্ব নেই।

চুক্তিতে বলা হয়েছে, বিবাদীপক্ষ ভারতে বসবাস করায় এসইসি ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি হেগ কনভেনশন অনুযায়ী আইনি নথি পাঠানোর সহায়তার জন্য ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের আইনবিষয়ক বিভাগে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছিল। কিন্তু তখন পর্যন্ত বিবাদীপক্ষের ওপর সমন জারি করা সম্ভব হয়নি।

হেগ কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি; যা এক দেশের আইনি নথি অন্য দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ভারতে এ–সংক্রান্ত অনুরোধ নিষ্পত্তির জন্য আইন ও বিচার মন্ত্রণালয়ই হলো নির্ধারিত কর্তৃপক্ষ।

তবে ভারত সরকার একাধিকবার এ প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে। ২০২৫ সালের এপ্রিলে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসইসির অনুরোধটি প্রত্যাখ্যান করে। তাদের দাবি ছিল, নথিপত্রে প্রয়োজনীয় সিল ও স্বাক্ষর নেই। যদিও এসইসির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক চুক্তিতে এ ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই এবং এর আগে ভারতে সমন পাঠানোর ক্ষেত্রে কখনো এগুলোর দরকার পড়েনি।

শেষমেশ আদানিদের নতি স্বীকার

২০২৫ সালের মে মাসে এসইসি বিস্তারিত ব্যাখ্যাসহ তাদের অনুরোধ আবার জমা দিলেও ভারতের আইন মন্ত্রণালয় কয়েক মাস ধরে কোনো জবাব দেয়নি। এরপর গত ডিসেম্বরে মন্ত্রণালয় নতুন এক আপত্তি তুলে ধরে। এসইসির একটি অভ্যন্তরীণ প্রবিধানের দোহাই দিয়ে মন্ত্রণালয় দাবি করে যে এ মামলায় হেগ কনভেনশন ব্যবহারের এখতিয়ার ওই সংস্থার নেই। তবে এসইসি এ আপত্তিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে।

ভারতের পক্ষ থেকে বারবার বাধা আসায় ২১ জানুয়ারি এসইসি মার্কিন আদালতে একটি আবেদন জমা দেয়। সেখানে তারা আন্তর্জাতিক চুক্তির এ দীর্ঘ প্রক্রিয়া পুরোপুরি এড়িয়ে ই–মেইলে বা সরাসরি আদানিদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে সমন জারির অনুমতি চায়।

২০২৪ সালের ২০ নভেম্বর গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে মার্কিন সংস্থা এসইসি। অভিযোগ করা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের কয়েক শ কোটি ডলার ঘুষ দেওয়ার একটি বড় পরিকল্পনা আদানিরা তদারক করেছেন।

এসইসির এ আবেদনের ঠিক দুদিন পর আদানিদের মার্কিন আইনজীবীরা সমন গ্রহণে সম্মত হন। পরে গতকাল আদালতের আদেশের মাধ্যমে এ সমঝোতা প্রস্তাব অনুমোদিত হওয়ায় দীর্ঘদিনের এ–সংক্রান্ত বিরোধের অবসান ঘটল এবং হেগ কনভেনশনের মাধ্যমে সমন পাঠানোর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল।

আদালতের নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের তিনটি প্রভাবশালী আইনি পরামর্শক প্রতিষ্ঠান গৌতম আদানি ও সাগর আদানির পক্ষে লড়ছে। এগুলো হলো—সুলিভান অ্যান্ড ক্রমওয়েল, নিক্সন পিবডি এবং হেকার ফিঙ্ক।

আদানিদের অন্যতম আইনজীবী হিসেবে রয়েছেন সুলিভান অ্যান্ড ক্রমওয়েলের কো-চেয়ার রবার্ট জিউফ্রা জুনিয়র। উল্লেখ করার মতো বিষয় হলো, জিউফ্রা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি মামলায় আইনি লড়াই করছেন।

২০২৪ সালের ২০ নভেম্বর গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে মার্কিন সংস্থা এসইসি। অভিযোগ করা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের কয়েক শ কোটি ডলার ঘুষ দেওয়ার একটি বড় পরিকল্পনা আদানিরা তদারকি করেছেন।

এসইসির অভিযোগের মূলে রয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে ‘আদানি গ্রিন এনার্জি’র একটি বন্ড ইস্যু। এর মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে ১৭ কোটি ৫০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছিল। এসইসির দাবি, বন্ড ছাড়ার নথিপত্রে কোম্পানিটির দুর্নীতিবিরোধী কর্মসূচি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল।

ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছে  
৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর
সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
রাজধানী তেহরানেই এক রাতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অতঃপর গুলি করে হত্যা!
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জের একজন মশিউর রহমান রনি
ডিসেম্বর ৭, ২০২৫
বিপিএল: ঢাকাকে বিদায় করে প্লে–অফে রংপুর
জানুয়ারি ১৭, ২০২৬
ব্যাংক থেকে ঋণ নিয়ে যে ৫টি ভুল করবেন না
ডিসেম্বর ২৪, ২০২৫
আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল, নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল
ডিসেম্বর ১, ২০২৫
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পিএসসির
জানুয়ারি ১৪, ২০২৬
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
জানুয়ারি ১০, ২০২৬
বাংলাদেশ দল যাবে না নিরাপত্তা–শঙ্কায়, ভারতে শরফুদ্দৌলা কীভাবে আম্পায়ারিং করছেন
জানুয়ারি ১৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিগ ব্যাশে আবার রিশাদ ম্যাজিক

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৯, ২০২৬
বিশ্বের বিরলতম এক রক্তের গ্রুপের সন্ধান! মাত্র ৩ জনের শরীরে মিলল নতুন টাইপ ‘B(A)’
‘সাম্রাজ্যের সমাধিস্থল’
‘বাংলাদেশে নজর দিলে ভারতকে মিসাইলে জবাব দিবে পাকিস্তান’
৫০তম বিসিএস প্রিলিমিনারি: ২ লাখ ৯০ হাজার প্রার্থীর জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?