By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ: ক্রিকেটে ডাকের গল্প
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ: ক্রিকেটে ডাকের গল্প

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩১, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ক্রিকেটে শূন্য রান মানেই শুধু একটি সংখ্যা নয়, ব্যাটসম্যানের জন্য বিব্রতকর এক গল্পও। আর সেই গল্পের নামই ‘ডাক’। এই শব্দের উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি বেশ মজার—সংখ্যায় শূন্য (০) দেখতে অনেকটাই হাঁসের ডিমের মতো। তাই ব্যাট হাতে নামা কোনো ব্যাটসম্যান যখন রানের খাতা খুলতেই পারেন না, তখন সেই শূন্যকে কিছুটা রসিকতার মোড়কে তুলে ধরতেই ‘ডাক’ শব্দের ব্যবহার শুরু হয়।

Contents
  • ১. ডায়মন্ড ডাক
  • ২. গোল্ডেন ডাক
  • ৩. সিলভার ডাক
  • ৪. ব্রোঞ্জ ডাক
  • ৫. রয়্যাল ডাক
  • ৬. লাফিং ডাক
  • ৭. পেয়ার
  • ৮. কিং পেয়ার
  • ৯. টাইটানিয়াম ডাক
  • ১০. গোল্ডেন গুজ

সময়ের সঙ্গে সঙ্গে এই ‘ডাক’ শুধু একটি শব্দই নয়, হয়ে উঠেছে ক্রিকেটীয় পরিভাষাও। এখন আর শূন্য মানেই শুধু আউট নয়—কোন বলে আউট, কোন ইনিংসে আউট, কোন পরিস্থিতিতে আউট—সবকিছুর ওপর নির্ভর করে শূন্য রানেরও আছে আলাদা নাম। টি–টুয়েন্টি ও টি–টেন ক্রিকেটের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে যেমন শূন্য রানে আউটের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে সেই শূন্যকে চিহ্নিত করার নতুন নতুন শব্দ। তেমনই ১০টি ডাকের খবর জানব এবার।

১. ডায়মন্ড ডাক

যখন কোনো ব্যাটসম্যান একটিও বল না খেলেই শূন্য রানে আউট হন, সেটিকে ডায়মন্ড ডাক বলে। এটা খুবই বিরল। মাত্র দুটি পরিস্থিতিতেই সম্ভব: ব্যাটসম্যান রানআউট বা টাইমড-আউট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড-আউট করেছিল বাংলাদেশ, যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই প্রথম ডায়মন্ড ডাক।

২. গোল্ডেন ডাক

গোল্ডেন ডাক তখন হয়, যখন কোনো ব্যাটসম্যান তাঁর ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন। এমন আউট অবশ্য অহরহই দেখা যায়। এক ইনিংসে একাধিকবারও।

৩. সিলভার ডাক

যখন কোনো ব্যাটসম্যান দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন, তখন সেটিকে সিলভার ডাক বলে।

৪. ব্রোঞ্জ ডাক

যখন কোনো ব্যাটসম্যান ক্রিজে এসে তৃতীয় বলে শূন্য রানে আউট হন, তখন সেটিকে বলা হয় ব্রোঞ্জ ডাক। অর্থাৎ, তৃতীয় ডেলিভারিতে শূন্য রানে আউট হওয়াই ব্রোঞ্জ ডাক।

৫. রয়্যাল ডাক

রয়্যাল ডাকের আরেক নাম প্লাটিনাম ডাক। এই আউট শুধু ওপেনিং ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। যখন কোনো ওপেনার ম্যাচের একেবারে প্রথম বলেই শূন্য রানে আউট হন, তখন সেটিকে ‘রয়্যাল’ বা ‘প্লাটিনাম ডাক’ বলা হয়। কেউ কেউ এটিকে ‘রাজকীয় অভিশাপ’ বলে থাকেন।

৬. লাফিং ডাক


এ ধরনের আউটের শিকার বেশি হন টেল এন্ডার ব্যাটসম্যানরা। যদি কোনো ব্যাটসম্যান দলের ইনিংসের শেষ বলে শূন্য রানে আউট হন, তবে সেটিকে লাফিং ডাক বলা হয়।

৭. পেয়ার

পেয়ার শুধু টেস্ট ক্রিকেটে দেখা যায়। কোনো ব্যাটসম্যান যদি একটি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন, তাকে বলা হয় পেয়ার। এ ক্ষেত্রে কত বল খেলেছেন, সেটি অবশ্য দেখা হয় না।

৮. কিং পেয়ার

নামেই বোঝা যাচ্ছে এটি পেয়ারের চেয়েও ভয়ংকর। যদি কোনো ব্যাটসম্যান দুই ইনিংসেই প্রথম বলেই শূন্য রানে আউট হন, তবে সেটিকে বলা হয় কিং পেয়ার।

৯. টাইটানিয়াম ডাক

টাইটানিয়াম ডাক অনেকটা ডায়মন্ড ডাকের মতো, তবে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এটি নির্দিষ্টভাবে দলের ইনিংসের প্রথম বলের সঙ্গে সম্পর্কিত। যদি কোনো ব্যাটসম্যান ইনিংসের একেবারে প্রথম বলে কোনো ডেলিভারি মোকাবিলা না করেই শূন্য রানে আউট হন, তবে সেটিকে টাইটানিয়াম ডাক বলা হয়।

১০. গোল্ডেন গুজ

গোল্ডেন গুজ ডাকের ধারণাটি গোল্ডেন ডাকের মতোই, তবে এর সঙ্গে একটি মৌসুমি প্রেক্ষাপট যুক্ত থাকে। যদি কোনো ব্যাটসম্যান নতুন মৌসুমের প্রথম ম্যাচে তাঁর খেলা প্রথম বলেই শূন্য রানে আউট হন, তবে সেটিকে বলা হয় গোল্ডেন গুজ ডাক।

চট্টগ্রামকে উড়িয়ে শুরু রংপুরের মিশন
মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
বিশ্বকাপ প্রতিপক্ষ মরক্কোর ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল ব্রাজ
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

লাতিন আমেরিকার দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, কী কৌশল ছিল
জানুয়ারি ৬, ২০২৬
সামনে কী করবেন নওবা
ফেব্রুয়ারি ৬, ২০২৬
চোখ ভালো আছে ভাবছেন? মোবাইলের নীল আলো কি ধীরে ধীরে কমাচ্ছে দৃষ্টিশক্তি?
ডিসেম্বর ২৭, ২০২৫
‘বাবর টি–টুয়েন্টিতেও টেস্ট খেলে, সালমান আগা হলো বাবর ২.০’
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
সেই মার্করাম এখন তাণ্ডবের নাম, সফল অধিনায়ক
মার্চ ৪, ২০২৬
বুবলীর ভালোবাসার শুভেচ্ছা, রইল নতুন ১০টি ছবি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ
ফেব্রুয়ারি ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদমহানগররাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২, ২০২৬
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূইঁয়াকে হত্যার হুমকিও অপপ্রচারের দায়ে ৩ অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি.. সাবেক এপি গিয়াসউদ্দিন
দাম তো ৯ কোটির বেশি, নিয়মিত একাদশে জায়গা মিলবে কি মোস্তাফিজের
টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?